Santali FM 24/7hours Live

13/06/2026

সকল আদিবাসী ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ 🏹

আমাদের নিজস্ব ধর্মই আমাদের আসল পরিচয়। আগামী জাতীয় জনগণনায় (Census) ধর্মের ঘরে গর্বের সাথে নিজের ধর্ম 'সার্না ধর্ম' (Sarna Dharma) লিখুন।

আসুন, নিজেদের সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ✊
✊ প্রকৃতি পূজারী আদিবাসী সমাজের সমস্ত ভাই-বোনেদের উদ্দেশ্যে আহ্বান— আগামী জনগণনায় কোনো বিভ্রান্তিতে না পড়ে, ধর্মের কলামে আমাদের নিজস্ব 'সার্না ধর্ম' লিখুন ও লেখান।

🌾 আমাদের ধর্ম, আমাদের পরিচয়! 🌾

🌾

FIFA World Cup 2026 liveMust use any free vpn.এখানে খেলা দেখতে গেলে ভিপিএন ইউজ করতেই হবে। যেকোনো ফ্রি ভিপিএন ইউজ করলেই হ...
11/06/2026

FIFA World Cup 2026 live
Must use any free vpn.
এখানে খেলা দেখতে গেলে ভিপিএন ইউজ করতেই হবে।
যেকোনো ফ্রি ভিপিএন ইউজ করলেই হবে
https://inwatchfree.blogspot.com/

খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন এবং কৃষি দফতরের প্রতিমন্ত্রী হলেন নয়াগ্ৰামের বিধায়ক অমিয় কিস্কু।২০২৬-এর বিধানসভা ভোট...
10/06/2026

খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন এবং কৃষি দফতরের প্রতিমন্ত্রী হলেন নয়াগ্ৰামের বিধায়ক অমিয় কিস্কু।

২০২৬-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে নয়াগ্রাম (ST) থেকে দুলাল মুর্মুকে হারিয়ে জেতেন তিনি, বিধায়ক হিসেবে শপথ নেন ৪ মে, আর ১ জুন ২০২৬ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

বিরসা মুন্ডা শুধু একজন আদিবাসী নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতা, আত্মমর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের এক অমর প্রতীক। তাঁর ...
09/06/2026

বিরসা মুন্ডা শুধু একজন আদিবাসী নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতা, আত্মমর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের এক অমর প্রতীক। তাঁর আত্মত্যাগ ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকী আমাদের মনে করিয়ে দেয় যে অধিকার, মর্যাদা এবং ন্যায়ের জন্য সংগ্রাম কখনও বৃথা যায় না।

প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু , রোগভোগের পর না ফেরার দেশে বীর বিরসা'র স্রষ্টা ।
05/06/2026

প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু , রোগভোগের পর না ফেরার দেশে বীর বিরসা'র স্রষ্টা ।

😍🤗
05/06/2026

😍🤗

এক উজ্জ্বল ও গৌরবময় নাম — প্রফেসর ডঃ বিপন টুডু। 🌿✨“Instrumentation and Sensor Systems” ক্ষেত্রে অসামান্য ও উল্লেখযোগ্য ...
24/05/2026

এক উজ্জ্বল ও গৌরবময় নাম — প্রফেসর ডঃ বিপন টুডু। 🌿✨
“Instrumentation and Sensor Systems” ক্ষেত্রে অসামান্য ও উল্লেখযোগ্য অবদানের জন্য West Bengal Academy of Science and Technology (WAST) কর্তৃক ২০২৫ সালে অত্যন্ত মর্যাদাপূর্ণ “Fellow” হিসেবে নির্বাচিত হয়েছেন এই স্বনামধন্য বিজ্ঞানী।

বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Instrumentation & Electronics Engineering বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। বায়োমেডিক্যাল ম্যাটেরিয়ালস, সেন্সর, ন্যানোমেটেরিয়ালস প্রভৃতি ক্ষেত্রে তাঁর গবেষণা আন্তর্জাতিক স্তরে বিশেষ সমাদৃত।

তাঁর অসামান্য কৃতিত্বের মধ্যে রয়েছে —
🔹 ৬টি দেশীয় ও আন্তর্জাতিক পেটেন্ট
🔹 ১৪৮টি আন্তর্জাতিক গবেষণা জার্নাল
🔹 ২০টিরও বেশি আন্তর্জাতিক বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বইয়ের চ্যাপ্টার
🔹 ৩৫০টিরও বেশি গবেষণা প্রকাশনা
🔹 বহু ডক্টরেট গবেষক ছাত্রছাত্রীর গাইড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা

Covid-19 মহামারীর সময় তাঁর আবিষ্কৃত
“A Novel Self-Powered Triboelectric Mask”
বিশেষভাবে প্রশংসিত হয়।
ডি.এসসি. (D.Sc.) সম্মাননা, বীরসা মুন্ডা পুরস্কার ও গুণীজন সম্মানসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

তবে তাঁর পরিচয় শুধুমাত্র একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী হিসেবেই সীমাবদ্ধ নয়। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে করেছে আরও বড় মাপের মানুষ। আজ যখন অনেকেই প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজ থেকে দূরে সরে যান, তখন প্রফেসর ডঃ বিপন টুডু প্রতিনিয়ত আদিবাসী সমাজের নানা সমস্যা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন।

আদিবাসী অধিকার, ফেক এস টি ,স্কুল, হোস্টেল, শিক্ষা ও সমাজের নানা বাস্তব সমস্যার বিরুদ্ধে তিনি শুধু সোচ্চারই নন, বরং সক্রিয় উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই সংগ্রামী মানুষের জীবনপথ কখনোই সহজ ছিল না। আর সেই কারণেই হয়তো আজও তিনি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই মিতভাষী, কর্মনিষ্ঠ, সমাজসেবী ও প্রেরণাদায়ক বিজ্ঞানীকে জানাই আন্তরিক অভিনন্দন ও জোহার। 🙏🏻🌿




Collected...

Congratulations 🎉🎉🎉
14/05/2026

Congratulations 🎉🎉🎉

আজ মহান ভাষা সাধক, সাঁওতালি ভাষার জনক, অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মদিন।এই মহান মানুষের অবদান শু...
05/05/2026

আজ মহান ভাষা সাধক, সাঁওতালি ভাষার জনক, অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মদিন।

এই মহান মানুষের অবদান শুধু একটি ভাষা নয়, একটি জাতির পরিচয়, সংস্কৃতি ও আত্মসম্মানকে নতুন দিশা দিয়েছে। তাঁর সৃষ্টি অলচিকি লিপি আজ সাঁওতালি ভাষাকে বিশ্বদরবারে মর্যাদা এনে দিয়েছে।

আমি/আমরা তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাঁর আদর্শ ও কর্ম আমাদের আগামী প্রজন্মকে পথ দেখাক।

🙏 শ্রদ্ধাঞ্জলি 🙏
.copy

04/05/2026

Address

H9F7+3H2, Cossipore, Lalbajar, College Square
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when Santali FM 24/7hours Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Santali FM 24/7hours Live:

Share

Category