07/09/2026
আজ বাংলার মাটিতে দাঁড়িয়েই বাঙালিকে দুর্গাপূজা শেখানো হচ্ছে হিন্দিতে, ধর্মের পাঠ পড়ানো হচ্ছে, এমনকি কী খাবেন—নিরামিষ না আমিষ—সেই উপদেশও দেওয়া হচ্ছে!
যে দুর্গা বাঙালির ঘরের মেয়ে, যে দুর্গাপূজা বাঙালির সাংস্কৃতিক আবেগ, ঐতিহ্য ও অস্তিত্বের সঙ্গে মিশে আছে—সেই দুর্গার রূপ, আচার ও সংস্কৃতির পাঠ আজ অন্যের মুখে শুনতে হবে?
তাহলে সরকারি বিজ্ঞাপনে দুর্গার এগারোটি হাত—এই বিকৃত উপস্থাপনাই কি সেই সাংস্কৃতিক অজ্ঞতার প্রতীক?
এ শুধু একটি ছবির ভুল নয়।
এ বাঙালির সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যকে না বোঝার এক গভীর অপমান।
বাংলাকে, বাঙালিকে এবং বাঙালির দুর্গাপূজাকে উপদেশ দেওয়ার আগে—এই মাটির ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়টুকু জানুন।
দুর্গা শুধু দেবী নন—তিনি বাঙালির ঘরের মেয়ে, বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।