29/08/2026
রাধা মনে কিসের ব্যাথা
জানবে কেমন করে
শত জনম পার করেছি
বাঁশির সুরে সুরে
বাঁশির বুকে হাজার ক্ষত
ঠিক যেন আমার মতো
বাঁশি হতে পারলাম কই
ক্ষতই বয়ে যাই
বলো কৃষ্ণ বলো কৃষ্ণ
বলো কৃষ্ণ শ্যামরাই
লোকে বলে কেনো রাধা হবি
সইবি যাতনা
আমি বলি যাতনা তুই চেতনা
আমায় ছাড়িস না
যে কারনে এত নেশা
আর কিছু নয় ভালোবাসা
ব্যথার প্রাসাদে আমি এক ফুল
প্রেমের চরণে ঠাঁই
বলো কৃষ্ণ বলো কৃষ্ণ
বলো কৃষ্ণ শ্যামরাই
আমি রাধা ঠিক নদীর মতন
জলের ফোঁটায় মন
যেদিন থেকে সঙ্গী হলি
তুই আপনজন
যুগ আসে যুগ চলে যায়
আমি নদী এখনও ঠাঁয়
সময় কলসে সুর ভরে নিয়ে
প্রেম হয়ে রয়ে যাই
বলো কৃষ্ণ বলো কৃষ্ণ
বলো কৃষ্ণ শ্যামরাই
Samarpan Originals presentsBalo Krishna Shyamo Rai“বলো কৃষ্ণ শ্য...