15/09/2026
‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর এবং নন্দিনীর সম্পর্কের সমীকরণ বারবার বদলাচ্ছে। কখনও দু’জনের মধ্যে দেখা যাচ্ছে মিষ্টি কথাবার্তা, আবার কখনও সামান্য বিষয়েই তৈরি হচ্ছে তুমুল অশা'ন্তি। এর মধ্যেই একটি টাস্ক চলাকালীন তাঁদের ঘনি'ষ্ঠতা এবং নানা হাবভাব দেখে কটা'ক্ষ করেন জিতু কমল। তাঁদের এমন আচরণ দেখে বির'ক্তি প্রকাশ করে তিনি জানান, এভাবে মাথায় হাত দিয়ে কোনও ছেলেকে পটানোর বিষয়টি তাঁর পক্ষে সম্ভব নয়। জিতুর মন্তব্য অবশ্য চুপচাপ মেনে নেননি নন্দিনী। পাল্টা জবাব দিয়ে তিনি প্রশ্ন তোলেন, জিতু কি জপ তপ করে তারপর বিগ বসের ঘরে কূটকচালি করতে এসেছেন? জিতুও পাল্টা জানান, নন্দিনী যদি তাঁকে খোঁচা দেন, তাহলে তাঁকেও সারাদিন সেই খোঁচা শুনতে হবে। রেগে গিয়ে নন্দিনী অতীতের ধারাবাহিক বিত'র্ক টেনে এনে বলেন, জিতু নাকি নারী'বিদ্বে'ষী এবং তার জন্যই নায়িকাদের ধারাবাহিক থেকে বেরিয়ে যেতে হয়! বাইরে থেকে বিষয়টি হালকা মনে হলেও জিতুর মন্তব্যে বেশ আ'ঘাত পান নন্দিনী এবং মনামীর কাছে গিয়ে নিজের ক্ষো'ভের কথা জানান।
নন্দিনী স্পষ্ট করে জানান, জিতুর ওই মন্তব্য তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে রয়েছেন। তাঁর কথায়, জিতুর কটা'ক্ষ তাঁকে এমনভাবে ট্রি'গার করেছে যে তখন তাঁর মাথাও ঠিকমতো কাজ করছিল না। এর মধ্যেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও ফের নতুন ইঙ্গিত মিলতে শুরু করে। রাজবীর সরাসরি নন্দিনীর কাছে গিয়ে জানতে চান, নিজের ‘লাইফ পার্টনার’-এর সঙ্গে তিনি কখনও গেম খেলতে পারেন কি না। সেই প্রশ্নের জবাবে নন্দিনী মিষ্টি হেসে জানান, তিনি ধীরে ধীরে রাজবীরকে বিশ্বাস করতে শুরু করেছেন। ফলে তাঁদের সম্পর্ক কি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্য দিকে এগোচ্ছে, সেই প্রশ্নও উঠতে শুরু করে। দর্শকদের একাংশ যখন দু’জনের সম্পর্ককে নতুনভাবে দেখছিলেন, তখনই আবার পরিস্থিতি বদলে যায়। একটি টাস্কের সময় নন্দিনীকে দেখতে না পেয়ে রাজবীর জোরে তাঁকে ডাকতে শুরু করেন। তাতেই রেগে যান নন্দিনী এবং পরে ওয়াশরুমে গিয়ে নিরঞ্জনের কাছে নিজের বির'ক্তির কথা জানান।
নন্দিনীর অভিযোগ ছিল, রাজবীর নাকি মনে করছেন তিনি শুধু তাঁর জন্যই খেলছেন। নিরঞ্জন অবশ্য নন্দিনীর এই রাগ এবং পরিস্থিতি বেশ উপভোগ করছিলেন। কিন্তু এরপর রাজবীর এসে আরও একটি অভিযোগ তোলেন। তাঁর দাবি, নন্দিনীর ভুল আচরণের কারণেই তিনি ওই টাস্কে হেরে গিয়েছেন। এই কথা শুনেই ফের রেগে যান নন্দিনী এবং দু’জনের মধ্যে তৈরি হয় নতুন করে উত্তেজনা। একদিকে জিতু কমলের কটা'ক্ষ, অন্যদিকে রাজবীর ও নন্দিনীর কখনও ঘনিষ্ঠ'তা আবার কখনও ঝামে'লা, সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরের এই সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। নন্দিনী একদিকে রাজবীরকে বিশ্বাস করার কথা বলছেন, আবার পরক্ষণেই তাঁর আচরণেই ক্ষু'ব্ধ হয়ে উঠছেন। ফলে তাঁদের সম্পর্কের আসল জায়গাটা কোথায়, তা নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। একই সঙ্গে জিতু কমলের মন্তব্য এবং নন্দিনীর পাল্টা প্রতিক্রিয়াও ঘরের পরিবেশকে আরও সরগরম করে তুলেছে।