12/08/2026
আজ শ্রাবণ অমাবস্যা- চিতালগী অমাবস্যা - মায়ের পূজার রাত!
চিতালগী কেন? সেটা জানতে আবার জগতের নাথের কাছে যেতে হবে! সে যে সাজতে বড্ড ভালোবাসে! সেই স্নান যাত্রা থেকে দামি দামি অলঙ্কার খুলে রেখে এত কিছু হল, এত বেশ ধারণ করল। এখন ভক্তদের দর্শন দিয়ে একটু একান্ত সময় পেয়েছে, আজ আবার সে পরবে "চিত" বা "চিতা" অলঙ্কার, যেটি অনেকটা তৃতীয় নয়নের আকারের, বহু মণিমাণিক্য সমৃদ্ধ আর অমূল্য! আজকের দিনেই এই সাজটা তিনজনেই অর্থাৎ বলভদ্র, সুভদ্রাও পরবে- যার জন্যই এর নাম চিতালগী।
তবে এর পাশাপাশি আজকে ওড়িশার প্রায় প্রতিটা ঘরেই চিতৈ পিঠা তৈরির তোড়জোড় শুরু!
চালের গুঁড়া, নারকেল, গুড় ইত্যাদির সংমিশ্রণে তৈরী পিঠে হল চিতৌ পিঠা যা বাঙালির আসকে পিঠের কাছাকাছি যায়!
এই চিতৈ পিঠা জগন্নাথদেবকে দেওয়ার পাশাপাশি মাঠেঘাটে থাকা শামুকের উদ্দেশ্যেও দেওয়া হবে!
বড় অদ্ভুত! হঠাৎ শামুকের কথা কেন? এই সময় চাষবাস চলাকালীন মাঠেঘাটে শামুকের বাড়বাড়ন্ত হয়। ফলে তাদের খোলস ভেঙে পায়ে ঢুকে যেতে পারে! এটা চাষী ভাইদের বড় আপদ।
তাই কৃষিজীবীদের ঘরের গৃহিণী ও মেয়েরা এই চিতৈ পিঠে নিয়ে চাষক্ষেতে চলে যায়। সেখানে শামুকদের উদ্দেশ্যে আরাধনা করে যাতে তারা তাদের ঘরের পুরুষদের পায়ে খোলস ঢুকে না যায়। তার জন্য চিতৈ পিঠা দেওয়া!
কত সুন্দর একটা ভাবনা! ভাবলে অবাক লাগে আমাদের ভারতবর্ষে উপাসনার বৈচিত্র্য অনেক! নাহলে পায়ে যাতে শামুকের খোল না ঢোকে তার জন্য জমিতে গিয়ে শামুকের পুজো!
এর পোশাকি নাম "গেন্ডা পূজা", গেন্ডা মানে শামুক।
শ্রাবণের ভরা বর্ষায় চারদিক শস্য শ্যামলা হয়ে উঠুক! সাথে চাষী ভাইদের পায়ে শামুকের উপদ্রব কম হোক মায়ের কাছে এটুকুই প্রার্থনা!🙏
জয় মা! জয় জগন্নাথ! সকলে ভালো থাকুন !⭕❗⭕🕉️