Ananda Publishers Private Limited

Ananda Publishers Private Limited Ananda Publishers is one of the largest Bengali language publishers in the world, with a catalogue
(962)

Ananda Publishers has been the leading publisher of Bengali literary, trade
and academic works for decades. Established in 1957, with the intent of
providing readers with the best of creative literature and studies in Bengali,
Ananda Publishers is today one of the largest publishers in the Bengali
language. The name enjoys the trust, confidence and respect of authors,
readers and the trade alike and its catalogue reads like a glossary of
Bengali intellect and intelligentsia. With many years of experience,
research-oriented publishing objectives and adherence to the highest
production values, Ananda Publishers most deservedly enjoys the
reputation of being the market leader.

রবীন্দ্রকবিতার সুবিশাল ভাণ্ডার এই পাঁচ খণ্ডের কবিতাসমগ্র। 'বনফুল' থেকে 'শেষ লেখা' কাব্যগ্রন্থ নিয়ে প্রথম চারটি খণ্ড। পঞ্...
11/08/2026

রবীন্দ্রকবিতার সুবিশাল ভাণ্ডার এই পাঁচ খণ্ডের কবিতাসমগ্র। 'বনফুল' থেকে 'শেষ লেখা' কাব্যগ্রন্থ নিয়ে প্রথম চারটি খণ্ড। পঞ্চম খণ্ডে কবির মৃত্যুর পর সংকলিত কয়েকটি কাব্যের সঙ্গে অজস্র প্রকীর্ণ কবিতা বিন্যস্ত। বিদেশি ভাষার অনুবাদ 'রূপান্তর' এই প্রথম একত্র করা হয়েছে। প্রতি খণ্ডে গ্রন্থপরিচয়, আলোকচিত্র, পাণ্ডুলিপিচিত্র, কোনও কোনও প্রচ্ছদের প্রতিলিপি এবং কবির হস্তাক্ষরে কিছু কাব্যের সম্পূর্ণ প্রতিরূপ, এ ছাড়া কয়েকটি কাব্যের সঙ্গে রবীন্দ্রনাথসহ বিভিন্ন শিল্পী-অঙ্কিত চিত্র পুনরুদ্ধার করা হল।

সম্পাদনা: অনাথনাথ দাস

সম্পাদনা সহায়তা: অমল পাল

প্রচ্ছদের চিত্র: গণেশ পাইন

রবীন্দ্রনাথের গান সীমার মাঝে অসীম। কবির শ্রেষ্ঠ দান। জীবনের নানা মুহূর্তে আমাদের আশ্রয়। রবীন্দ্রসংগীত বিষয়েও পাঠকের আগ্র...
11/08/2026

রবীন্দ্রনাথের গান সীমার মাঝে অসীম। কবির শ্রেষ্ঠ দান। জীবনের নানা মুহূর্তে আমাদের আশ্রয়। রবীন্দ্রসংগীত বিষয়েও পাঠকের আগ্রহ তাই সীমাহীন।ডা. পূর্ণেন্দুবিকাশ সরকারের ‘গীতবিতান তথ্যভাণ্ডার’, একটি নিষ্ঠাবান ও শ্রমসাধ্য কাজ।এই গ্রন্থে গীতবিতানের সমস্ত গানের প্রাপ্ত যাবতীয় তথ্যগুলিকে এমন ভাবে সংকলিত করা হয়েছে যাতে যেকোনও গানের নানা খবর মুহূর্তেই জেনে নেওয়া সম্ভব। নাট্যান্তর্গত সুরারোপিত সংলাপগুলির জন্য আছেআলাদা বিভাগ। রবীন্দ্রসংগীতের কালানুক্রমিক বিন্যাসের সঙ্গে সঙ্গে বিভিন্ন কাব্যগ্রন্থের প্রকাশের সম্পর্ক ও নানা তথ্য, গীতসমৃদ্ধ রবীন্দ্রগ্রন্থ, পুনরাবৃত্ত গান এবং ভাঙাগানের বিস্তারিত তালিকা আলোচ্য গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে।শুভেচ্ছাপত্রে কবি ও রবীন্দ্র-বিশেষজ্ঞ শঙ্খ ঘোষ জানিয়েছেন, ‘‘...আমাদের নিরন্তর রবীন্দ্রচর্চার জগতে এটি একটি জরুরি কাজ হিসাবে গণ্য হবে বলে বিশ্বাস করি।’’ রবীন্দ্রপ্রেমীদের জন্য অবশ্য-সংগ্রহযোগ্য আকর গ্রন্থ ‘গীতবিতান তথ্যভাণ্ডার’।

গ্রন্থটি সংগ্রহ করতে ক্লিক করুন এই লিঙ্কে: https://www.anandapub.in/book-details/362

বাইশে শ্রাবণ
08/08/2026

বাইশে শ্রাবণ

গান যেমন একাকী গায়কের নয়, চিঠিও তেমনই সম্পূর্ণত নয় দাতার একলার। গ্রহীতার ভূমিকাও সেখানে গৌণ নয়।দাতা ও গ্রহীতার ভূমিকা বদ...
07/08/2026

গান যেমন একাকী গায়কের নয়, চিঠিও তেমনই সম্পূর্ণত নয় দাতার একলার। গ্রহীতার ভূমিকাও সেখানে গৌণ নয়।

দাতা ও গ্রহীতার ভূমিকা বদলেই পত্র পরিণত হয় সার্থক পত্র-বিনিময়ে।

একথা ঠিক যে, গ্রহীতার উত্তরের প্রত্যাশা না রেখেও এককভাবে পত্রসাহিত্য রচিত হতে পারে। হয়েছেও। কিন্তু সেখানেও প্রচ্ছন্নভাবে থেকে যায় গ্রহীতার ভূমিকা। তার বয়স, রুচি, বোধ, মনস্কতা বা গ্রহণক্ষমতা কোনও-না-কোনও দিক থেকে প্রভাবিত করে পত্রদাতার লেখনী।

কিন্তু দু'জনেই যেখানে স্পন্দিত একই সুরে, মানসিক কাঠামোর দিক থেকে সমভাবাপন্ন, মেধায় ও মননে, রুচিতে ও রসে একাত্ম, লিপিচাতুর্যে ও প্রকাশভঙ্গিতে সমকক্ষ, সেখানে? সেক্ষেত্রের পত্র-বিনিময়ে ফুটে ওঠে ভিন্নতর এক স্বাদ, যুক্ত হয় অন্যতর এক মাত্রা।

সেই স্বাদ, সেই মাত্রাই এই সংকলনের পত্রাবলীতে।

অবনীন্দ্রনাথ ঠাকুর একাধারে শিল্পী, শিল্পগুরু এবং শিল্পরসিক। তাঁর প্রতিটি সৃষ্টিই আনন্দময় সৃজনের স্বর্ণসম্ভার। অবনীন্দ্র...
07/08/2026

অবনীন্দ্রনাথ ঠাকুর একাধারে শিল্পী, শিল্পগুরু এবং শিল্পরসিক। তাঁর প্রতিটি সৃষ্টিই আনন্দময় সৃজনের স্বর্ণসম্ভার। অবনীন্দ্রনাথের প্রতিভার স্পর্শে, তাঁর আঁকা ছবিতে লুপ্তপ্রায় ভারতীয় শিল্পকলা সঞ্জীবিত হয়ে উঠেছিল নতুন সম্ভাবনায়। এবং এই অদ্বিতীয় শিল্পস্রষ্টার মধ্যেই লুকিয়েছিল যে-কথাশিল্পী মানুষটি, তাঁকে আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথ। সেই ‘ছবি লিখিয়ে অবনঠাকুর’-এর শিল্প বিষয়ক গদ্যলেখায় শিল্পকলার রূপতত্ত্ব ও রসতত্ত্বের এমন সরল, সুন্দর ও সহজবোধ্য ব্যাখ্যা, চিত্রশিল্প ও কথাশিল্পের এমন মেলবন্ধন, সূক্ষ্ম ও দুরূহ বিষয়ের আলোচনায় এমন বর্ণোজ্জ্বল বিন্যাস বাংলা সাহিত্যে বিরল। আবার ছোটদের জন্য লেখায়— ¬¬¬ভাষা তাঁর সোনার কাঠি, কল্পনা রুপোর। সেই সোনার কাঠি আর রুপোর কাঠি ছুঁইয়ে ইতিহাসের ঘুমন্ত পাতা থেকে জীবন্ত করে তুলে এনেছেন অসংখ্য চরিত্র। তাদের আনন্দ আর আর্তি, স্বপ্ন আর শৌর্য, আত্মমর্যাদা আর আত্মবলি, প্রতিজ্ঞা আর প্রতিশোধের জগৎকে বিশেষ কালের গণ্ডি ছাপিয়ে করে তুলেছেন চিরকালের। তাঁর ‘শকুন্তলা’, ‘রাজকাহিনী’, ‘আপনকথা’, ‘শিল্পায়ন’, ‘বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী’, ‘ঘরোয়া’, ‘জোড়াসাঁকোর ধারে’ প্রভৃতি বহুবিচিত্র ও বিখ্যাত গ্রন্থগুলি কালজয়ী। সাহিত্যের অনন্য সম্ভার।

অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং তাঁর বিষয়ে অন্যান্য গ্রন্থসমূহ সংগ্রহ করতে ক্লিক করুন: https://www.anandapub.in/book-keyword/Abanindranath-Thakur

*https://www.anandapub.in থেকে ২৯৯৯ টাকা বা তার অধিক মূল্যের কেনাকাটায় ডেলিভারি চার্জ ছাড়াই কেবলমাত্র ভারতের যে-কোনও প্রান্তে পৌঁছে যাবে আনন্দ-র বই।

এই গ্রন্থ এমন একজন নারীর জীবনকাহিনি, যিনি মত প্রকাশের অধিকারের পক্ষে সারা বিশ্বে এক আন্দোলনের নাম। মানবতাবাদ, মানবাধিকার...
04/08/2026

এই গ্রন্থ এমন একজন নারীর জীবনকাহিনি, যিনি মত প্রকাশের অধিকারের পক্ষে সারা বিশ্বে এক আন্দোলনের নাম। মানবতাবাদ, মানবাধিকার, নারী স্বাধীনতা ও নাস্তিকতার পক্ষে তিনি লড়াই করছেন দীর্ঘকাল। তসলিমা নাসরিন। এই উপমহাদেশের অতি আলোচিত নাম।

এমন সাহসী আত্মকথা বাংলা সাহিত্যে বিরল। ব্যক্তিগত পরিসরকে এমন অনিমেষ, নিরাসক্ত নয়নে দেখতে পারে ক’জন!

‘আমার মেয়েবেলা’ রচনার মাধ্যমে তিনি বাংলার নারীদের তথা বাংলা সাহিত্যকে দিয়েছেন, এক নতুন শব্দ ‘মেয়েবেলা’। যে গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় অসামান্য গদ্যভাষায় ছড়িয়ে আছে এক আশ্চর্য সততা, কমনীয়তার সঙ্গে যেখানে বর্ণিত জীবনের হৃদয়হীনতাও। ‘আনন্দ পুরস্কারে’ সম্মানিত এই গ্রন্থ।

‘উতল হাওয়া’তে বিধৃত, তাঁর জীবনের ষোলো থেকে চব্বিশ বছর। প্রথম যৌবনের স্মৃতি, প্রেম, বেদনার কাহিনি। এক সাধারণ মেয়ের হৃদয়ের বিপুল দোলাচল, মানসিক দ্বন্দ্ব কাটিয়ে আত্মশক্তি আবিষ্কারের কথা এ গ্রন্থ, যা প্রকৃতপক্ষে তসলিমা’র ‘তসলিমা’ হয়ে ওঠার কাহিনি।

‘দ্বিখণ্ডিত’র তসলিমা ‘অসামান্যা’, তিনি সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে খ্যাতনামা লেখকের একজন, বিতর্কিতও। জীবনের এই পর্বে তিনি পুরস্কৃত হচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিতে ভূষিত হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হচ্ছে তাঁর বই এবং বহু বিদেশি ভাষায় সে-বই অনূদিতও হচ্ছে। ‘দ্বিখণ্ডিত’তে যে ব্যক্তিজীবন তিনি অকুণ্ঠ সাহসে উন্মোচিত করছেন, তা তুলনারহিত। পশ্চিমবঙ্গে এক বছর ন’ মাস ছাব্বিশ দিন নিষিদ্ধ থাকার পর মহামান্য হাইকোর্টের রায়ে মুক্ত হয় ‘দ্বিখণ্ডিত’।

তসলিমা’র আত্মকথার এই প্রথম খণ্ডে রইল এই তিনটি গ্রন্থ,— আত্মজীবনী-সাহিত্য রূপে যার ঐতিহাসিক এবং সাহিত্যিক মূল্য অশেষ। রচনার প্রসাদগুণে তাঁর লেখা সততই পাঠকের হৃদয়প্লাবী।

গ্রন্থটি সংগ্রহ করতে ক্লিক করুন এই লিঙ্কে: https://www.anandapub.in/book-details/5803

স্বাধীনতার আনন্দে, বইয়ের সেরা অফার!  স্বাধীনতা বিষয়ক বইতে ২৫% ছাড়। কুপন কোড INDEPENDENCE25 ব্যবহার করে কিনতে পারেন এই লি...
31/07/2026

স্বাধীনতার আনন্দে, বইয়ের সেরা অফার!

স্বাধীনতা বিষয়ক বইতে ২৫% ছাড়।

কুপন কোড INDEPENDENCE25 ব্যবহার করে কিনতে পারেন এই লিংক থেকে: https://www.anandapub.in/book-keyword/Shadhinata_Swadeshchorcha
সময়সীমা: ১ থেকে ১৬ আগস্ট।

*https://www.anandapub.in থেকে ২৯৯৯ টাকা বা তার অধিক মূল্যের কেনাকাটায় ডেলিভারি চার্জ ছাড়াই কেবলমাত্র ভারতের যে-কোনও প্রান্তে পৌঁছে যাবে আনন্দ-র বই।

বইয়ের পাতায়, স্বাধীনতার আনন্দ  আনন্দ ও সিগনেট প্রেস প্রকাশিত নির্বাচিত বইতে ২০% ছাড়। কুপন কোড INDEPENDENCE20 ব্যবহার করে...
31/07/2026

বইয়ের পাতায়, স্বাধীনতার আনন্দ

আনন্দ ও সিগনেট প্রেস প্রকাশিত নির্বাচিত বইতে ২০% ছাড়।

কুপন কোড INDEPENDENCE20 ব্যবহার করে কিনতে পারেন এই লিংক থেকে: https://www.anandapub.in/book-keyword/Independence_Day_Offer

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। আমাদের দেশের জাতীয় পশু বাঘ হলেও, বাঘ এখন প্রায় বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। দীর্ঘকাল ধরে নির্বিচ...
29/07/2026

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। আমাদের দেশের জাতীয় পশু বাঘ হলেও, বাঘ এখন প্রায় বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। দীর্ঘকাল ধরে নির্বিচারে শিকার ও মানবসভ্যতার অগ্রগতি এই বন্যপ্রাণীটির বাসস্থান কেড়ে নিয়েছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বাঘের মতো বন্যপ্রাণীদের গুরুত্ব অপরিসীম। তাই বাঘ ও বন্যপ্রাণ রক্ষা করুন। পরিবেশ বাঁচুক, মানুষের শুভবুদ্ধির উদয় হোক।

বাঘ ও বন্যপ্রাণ বিষয়ক নানা বই সংগ্রহ করতে ক্লিক করুন এই লিংকে: https://www.anandapub.in/book-keyword/Tiger-Conservation-Day

*https://www.anandapub.in থেকে ২৯৯৯ টাকা বা তার অধিক মূল্যের কেনাকাটায় ডেলিভারি চার্জ ছাড়াই কেবলমাত্র ভারতের যে-কোনও প্রান্তে পৌঁছে যাবে আনন্দ-র বই।

Address

45, Beniatola Lane
Kolkata
700009

Opening Hours

Monday 10am - 5:30pm
Tuesday 11am - 5:30pm
Wednesday 9am - 6:30pm
Thursday 10am - 5:30pm
Friday 9:30am - 5:30pm

Telephone

+918777540036

Alerts

Be the first to know and let us send you an email when Ananda Publishers Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ananda Publishers Private Limited:

Shortcuts

Share

Category