OMNI 360 News

Directions Website

OMNI 360 News Omni360News, 360° coverage of news & stories that matter. Fast, reliable & always unbiased.

31/07/2026

কলকাতায় তসলিমা




Description : প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। বিমানবন্দরে নেমেই আবেগঘন প্রতিক্রিয়া জানালেন লেখিকা। ‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের আমন্ত্রণে শহরে এসেছেন তিনি। রবীন্দ্র সদন ও বাংলা আকাদেমির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর তাঁর এই কলকাতা প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

30/07/2026

ছাত্রদের বড় স্বস্তি!




Description : লোকসভায় ধ্বনিভোটে পাশ হল অ্যান্টি পেপার লিক সংশোধনী বিল। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে আনা এই বিলের মাধ্যমে কঠোর শাস্তির বিধান কার্যকর করার পথে কেন্দ্র। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে এবং পরীক্ষা ব্যবস্থা হবে আরও স্বচ্ছ।

30/07/2026

প্রিয়াঙ্কা বনাম কল্যাণ




Description : সংসদ চত্বরে ‘গদ্দার’ সাংসদদের ছবি-সহ পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথোপকথনের সময় তিনি দাবি করেন, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের না করলে আজ বিরোধী রাজনীতির এই অবস্থা হত না। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চায় কংগ্রেস-তৃণমূল সম্পর্ক ও রাজনৈতিক ইতিহাস।

30/07/2026

প্রিয়াঙ্কা বনাম কল্যাণ




Description : সংসদ চত্বরে ‘গদ্দার’ সাংসদদের ছবি-সহ পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথোপকথনের সময় তিনি দাবি করেন, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের না করলে আজ বিরোধী রাজনীতির এই অবস্থা হত না। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চায় কংগ্রেস-তৃণমূল সম্পর্ক ও রাজনৈতিক ইতিহাস।

Hashtags:

30/07/2026

এখনই নয় গ্রেফতার
.




Description : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় আপাতত কড়া পদক্ষেপে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে ভবিষ্যতে নতুন এফআইআর দায়েরের আগে আদালতের অনুমতির দাবি খারিজ হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো অভিযোগে মামলা করা হচ্ছে বলে দাবি অভিষেকের আইনজীবীর। অন্যদিকে রাজ্যের বক্তব্য, পুরনো অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা যায়। মামলার পরবর্তী শুনানি ৬ অগস্ট।





























27/07/2026

হাসপাতাল ছাড়লেন ওয়াংচুক




Description : দীর্ঘ ২৬ দিনের অনশন ও ১০ দিনের হাসপাতাল জীবনের পর অবশেষে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের হাসপাতাল থেকে ভিডিওবার্তায় তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কেন্দ্রের লিখিত আশ্বাসের ভিত্তিতে অনশন প্রত্যাহার করার পর এবার রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে লাদাখে ফিরবেন তিনি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে তাঁর আন্দোলন দেশজুড়ে আলোড়ন ফেলেছিল।

27/07/2026

ছবিতে লাথি, তীব্র বিতর্ক রাজ্যজুড়ে





Description : নিট আন্দোলন ঘিরে কলকাতায় সাংবাদিক নিগ্রহ, রাজনৈতিক নেতাদের ছবিতে লাথি এবং অশান্তির ঘটনায় সরব শুভেন্দু অধিকারী। হামলাকারীরা ছাত্র নয়, বরং গুন্ডা বলে দাবি করে গুন্ডাদমন আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ১৪ জন গ্রেপ্তার হয়েছে বলে জানানো হয়েছে। কী বললেন শুভেন্দু? দেখুন বিস্তারিত প্রতিবেদন।

25/07/2026

শেষমেশ ইস্তফা!




Description : নিট প্রশ্নফাঁস বিতর্কে বড় সিদ্ধান্ত। টানা আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সিজেপি শুরু থেকেই তাঁর ইস্তফার দাবিতে অনড় ছিল। বৈঠকের আগেই ইস্তফার ঘোষণা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কেন পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান, কী বললেন তিনি এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে-সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন এই প্রতিবেদনে।

#ধর্মেন্দ্র_প্রধান #নিট #প্রশ্নফাঁস #শিক্ষামন্ত্রী #পদত্যাগ #ব্রেকিং_নিউজ #ভারত #রাজনীতি #বাংলা_খবর

24/07/2026

ইডির মুখে অর্চনা!




Description : পুর নিয়োগ দুর্নীতি মামলায় দুই ছেলের পর শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। টিটাগড় পুরসভা নিয়োগ সংক্রান্ত তদন্তে পরিবারের আর্থিক নথি ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখছে ইডি। এর আগে শুভরূপ ও স্বরূপ মিত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। ২৯ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রকেও।

24/07/2026

নাটকের নতুন মোড়!




Description : বিধানসভায় দ্বিতীয় দিনেও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। স্পিকারের মন্তব্যের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিরোধী শিবির ও দলের একাংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে দাবি কুণালের। আখরুজ্জামানকেও নিশানা করেন তিনি। দেখুন পুরো প্রতিবেদন।

Address

47/1B, Garcha Road, Ballygunge
Kolkata
700019

Alerts

Be the first to know and let us send you an email when OMNI 360 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share