10/03/2026
অবিবাহিতাদের জন্য কদর রাতে দোয়া করা বিষয়ে কিছু আন্তরিক পরামর্শ!
১. ধার্মিক ও স্প্রিচুয়াল এবং তাকওয়াবান জীবনসঙ্গী চাইবেন। সম্মান রেখেই বলছি ধর্মীয় লেবাসধারী বহু মানুষেরই এই তিনের অভাব আছে।
২.দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবনসঙ্গী দান করেন। তার পর সুদর্শন, লম্বা, জিম বডি, দাত সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর আর যা যা বাহ্যিক সৌন্দর্য আপনার প্রায়োরিটি সেসবও চাইবেন।
৩.সুশিক্ষিত একজন জীবনসঙ্গী চাইবেন তারপর বলবেন উচ্চশিক্ষিত হওয়ার কথা। উচ্চশিক্ষিত হলেই সবাই সুশিক্ষিত হয় না। তাই সুশিক্ষিত কল্যানকর জ্ঞানের অধিকারী কাউকে চাইবেন।
৪.দায়িত্বশীল জীবনসঙ্গী চাইবেন। তারপর বলতে পারেন ধনকুবের মিলায়ে দিন আল্লাহ। দায়িত্বশীল না হলে ঐ টাকা আপনার সামনে দিয়ে উড়বে কিন্তু আপনার হাতে আসবে না।
৫. বিচক্ষণ, দূরদর্শী, সাহসী, পরিশ্রমী, কর্মোদ্যম জীবনসঙ্গী চাইবেন।
৬.যৌতুকবাজ, ধান্দাবাজ, রীতি রেওয়াজ এর আগে পিছে নম নম করে চলে এরকম পাত্র ও এরকম পরিবার থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করবেন।
৭. সুন্দর ব্যক্তিত্বসম্পন্ন জীবনসঙ্গী চাইবেন।
৮. রুচিশীল পরিপাটি জীবনসঙ্গী চাইবেন।
৯. সবজান্তা নয় কম জানে কিন্তু জানতে খুব আগ্রহী, সকল মানুষ থেকে বিনয়ের সাথে শেখার মানসিকতা রাখে। ' আমি জানি' এমন ঔদ্ধত্য নিয়ে চলে না এমন কাউকে চাইবেন।
১০. লজ্জাশীল জীবনসঙ্গী চাইবেন। পুরুষ তো কি হয়েছে! লজ্জা পুরুষেরও সৌন্দর্য।
১১. সামাজিক, অতিথিপরায়ণ, পরোপকারী, দানশীল, মিতব্যায়ী জীবনসঙ্গী চাইবেন। এই লিস্ট টা লম্বা তবে হৃদ্যতাপূর্ণ পারিবারিক সম্পর্ক ও সুস্থ দাম্পত্য সম্পর্কের জন্য এগুলো না হলেই নয়।
১২. সদাহাস্যজ্বল মানুষ চাইবেন, বাচাল স্বভাব থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে।
১৩. সর্বোপরি বিয়ে সহজ হওয়ার দোয়া চাইবেন এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যানকর বৈবাহিক সম্পর্ক চাইবেন।
শুধু দ্রুত দ্রুত বিয়ে হওয়ার দোয়া করলেই হবে না, বিস্তৃত আকারে ভেঙে ভেঙে বুঝে বুঝে দোয়া করবেন। কত দ্রুত বিয়ে হবে সেটা বড় বিষয় নয়, কার সাথে বিয়ে হচ্ছে সেটা বড় বিষয়।
If Agree 👍