Ya Qalbi

Ya Qalbi পৃথিবীতে এমন অনেক কিছুই থাকে, যা আমরা খুব করে চাই, কিন্তু পাই না।

05/09/2026

যে মানুষ তোমাকে পাওয়ার পরও অন্য কোথাও বিকল্প খুঁজে বেড়ায়, তাকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়; ভালোবাসার সঙ্গে দায়িত্ব, সম্মান, বিশ্বাস আর একনিষ্ঠতাও প্রয়োজন। আর জীবনে যদি কখনো সেই মানুষটাকে আবার ফিরে পাওয়ার সুযোগ আসে, তখন পুরোনো আবেগে দুর্বল হয়ো না। মনে রেখো, যে একবার তোমাকে হারানোর সিদ্ধান্ত নিয়েছিল, তাকে দ্বিতীয়বার নিজের জীবনে জায়গা দেওয়ার বাধ্যবাধকতা তোমার নেই।

কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা।🩶

02/09/2026

যাও ছেড়ে দিলাম কিন্তু হাশরের ময়দানে রাস্তা আটকে দাঁড়াবো মিথ্যা আশ্বাস দেওয়ার অপরাধে.!😅❤️‍🩹

24/07/2026

কোন একদিন তোমার আফসোস হবে—
যেদিন আয়নায় নিজের চোখ এড়িয়ে যাবে,
কারণ সেখানে ভেসে উঠবে আমার অনুপস্থিতি।

তুমি ভাবো, হারানো মানুষরা নীরব হয়ে যায়—
ভুল ভাবো,
তারা শব্দ হয়ে ফিরে আসে,
অস্বস্তির মতো, ঘুম না-আসা রাতের মতো।

আমাকে যে দিন সহজ ভেবেছিলে,
সেদিনই নিজের জটিলতা বাড়িয়েছিলে—
কারণ আমি চলে যাওয়ার আগে
সব দরজা বন্ধ করে যাই না,
একটা ফাঁক রেখে যাই—
যেখানে হাওয়া ঢোকে, আর অনুশোচনা জমে।

সেদিন বুঝবে,
ভালোবাসা হারানো যায়—
কিন্তু যে মানুষটা তোমাকে সত্য শিখিয়েছিল,
তাকে ভুলে থাকা যায় না।

কোন একদিন আফসোস হবে—
কিন্তু তখন আমি আর অভিযোগ নই,
আমি হবো তোমার নীরব শাস্তি।

#নাদিয়া #আফসোস

23/07/2026

যে মানুষ আপনার মূল্য বোঝে না, তার জন্য নিজের শান্তি, সময় কিংবা চোখের জল-কোনোটাই অপচয় করবেন না। বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে, নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিন। যে সম্পর্ক আপনাকে সম্মান দেয় না, সেখানে থেকে নিজেকে ভেঙে ফেলার কোনো অর্থ নেই। আত্মসম্মান হারিয়ে কাউকে ধরে রাখা যায়, কিন্তু তাতে কখনো সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে না। যে মানুষ আপনার উপস্থিতির মূল্য বুঝতে পারে না, সে আপনার ত্যাগের মূল্যও বুঝবে না। নিজের মর্যাদা অটুট রাখুন। কারণ আপনি কারো অবহেলা সহ্য করার জন্য নয়, বরং সম্মান, ভালোবাসা এবং প্রাপ্য মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্যই জন্মেছেন।

23/07/2026

পৃথিবীর সবচেয়ে বড় বোকামিগুলোর একটি হলো কোনো নির্দিষ্ট মানুষকে নিজের সুখের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা। কারণ যেদিন আপনার ভালো থাকা, শান্তি বা আনন্দ পুরোপুরি অন্য কারও আচরণ, উপস্থিতি বা স্বীকৃতির উপর নির্ভরশীল হয়ে যায়, সেদিনই অদৃশ্য এক শিকল আপনার পায়ে বেঁধে যায়!

দার্শনিকদের ভাষায়, "Every dependency carries the seed of suffering." তাই মানুষকে মূল্য দিন, কিন্তু নিজের সুখের চাবিটা কখনোই অন্য কারও হাতে তুলে দেবেন না!

23/07/2026

২ বছর রিলেশনের পর শুনলাম —
তার ১ বছরের আরেকটা রিলেশন আছে। তারপর সেটা বলার পর বলে ফ্রেন্ড হয়ে থাকতে, সে ঠকিয়ে যাওয়ার পর তাকে কিছুই বলিনি, আমার ২ বছর নষ্ট করেও আমার কাছে ক্ষমা চায়নি কি নিষ্ঠুর!

তারপরে আমি তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম, এই গানটা শুনে কতো কেঁদেছি, দের বছর চলে তার সাথে কথা হয়নি ১ মাস হলো বিয়ে করল শুনলাম,

বাবা মায়ের পছন্দে, আজ হঠাৎ ভালোবাসি বলে মেসেজ আসলো, সে সুখী না, আমার মতো তাকে কেউ ভালোবাসে নি, এই কথাটা অনেক আগে বুঝলে কেউ কষ্ট পেতাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই আমার মুনাজাতে ফেলা চোখের পানি আর আমার নিরবতায় পাওয়া যন্ত্রণাগুলোর ফল পেয়েছি, ভালোবাসা নিয়ে অভিনয় করা ব্যক্তিরা শেষে সেই ভালোবাসার জন্যই আফসোস করে, আজ আমি অনেক ভালো, ভালোবাসা সুন্দর। 🤍

© Rahat Sordar

21/07/2026

দিনশেষে একটাই ভরসা।
"হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল" ❤️

21/07/2026

সবচেয়ে painful feeling হলো, যখন আপনি কারো Priority হতে চান, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন আপনি শুধু তার Option ছিলেন।

তারা আপনাকে Ignore করেনি একদিনে, Distance-টাও তৈরি হয়নি হঠাৎ করে সবকিছু বদলেছে একটু একটু করে Reply-তে, Effort-এ, Attention-এ, আর Importance-এ

কিছু Truth মানুষ মুখে বলে না, Behaviour দিয়েই বুঝিয়ে দেয়।❤️

19/07/2026

সবচেয়ে কঠিন এবং জটিল সম্পর্ক হলো সেটি, যেখানে সামনের মানুষটি আপনাকে হারাতেও চায় না, আবার পুরোপুরি কোনো কমিটমেন্টও দিতে চায় না। এই ধরনের সম্পর্কে মানুষ এক অদ্ভুত দোটানার মধ্যে আটকে যায়। একদিকে মনে হয় আপনি তার কাছে খুব গুরুত্বপূর্ণ, কাঙ্ক্ষিত এবং বিশেষ কেউ; মনে হয় সে সত্যিই আপনার যত্ন নেয়। অথচ অন্যদিকে তার আচরণে কখনোই প্রকাশ পাবে না যে সে আপনাকে মন থেকে ভালোবেসে নিজের করে নিয়েছে। সেখানে কোনো স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, কোনো স্ট্রং কমিটমেন্ট থাকে না-থাকে কেবল অর্ধেক রাখা কিছু আশ্বাস আর অজুহাত।

ধীরে ধীরে আপনি নিজেই নিজের মূল্য কমাতে শুরু করেন, শুধু ওই মানুষটির জীবনে টিকে থাকার জন্য। আপনি আরও ভালো কিছুর আশায় নিজের প্রত্যাশা কমিয়ে দেন। কিন্তু সত্যি কথা হলো, এটি কোনো ভালোবাসা নয়। সেই মানুষটি কেবল তার কাছে আরও ভালো কোনো অপশন না আসা পর্যন্ত আপনাকে একটি বিকল্প হিসেবে রেখে দিচ্ছে। জীবনের এমন একটি পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে, নিজেকে এই ধরনের বিকল্প বা অপশন হিসেবে রাখা বন্ধ করতে হবে। যদি আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে না পারেন, তবে এটি আপনাকে পুরোপুরি ভেঙে ফেলবে।

18/06/2026

তুমি ঐ ব্যক্তিকে কখনো কষ্ট দিয়ো না যে ব্যক্তি শরীয়ত অনুযায়ী হালাল ও বৈধ ভাবে তোমাকে মন থেকে চায়। নয়তো একদিন দেখবে তোমার এই মন আছে কিন্তু মন থেকে চাওয়ার মতন কোনো মানুষ নাই! ❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ya Qalbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share