TritiyoParisar

TritiyoParisar বিপণনের বাইরে কথা-লেখা-ভাবনার জোট

 #তৃতীয়পরিসর  ইতিহাস যখন বাঙ্ময় প্রবীর মুখোপাধ্যায় মুদ্রিত মূল্য-৬৫০/-ছাড় দিয়ে -৪৮৮/-(২৫%)সংকলিত দশটি প্রবন্ধে পাঠক আঠার...
01/09/2026

#তৃতীয়পরিসর


ইতিহাস যখন বাঙ্ময়
প্রবীর মুখোপাধ্যায়

মুদ্রিত মূল্য-৬৫০/-
ছাড় দিয়ে -৪৮৮/-(২৫%)

সংকলিত দশটি প্রবন্ধে পাঠক আঠারো শতক থেকে বিশ শতকের থেকে মধ্যভাগ পর্যন্ত বাঙালির ইতিহাস ও সমাজ ভাবনা ঘিরে আবর্তিত নানান বিষয়ের সন্ধান পাবেন। রামপ্রসাদের ভাবজগতে সমাজ চেতনা, ওড়িয়া আত্মসত্তার নির্মাণ, ছাপা পাঁজিতে স্বদেশ ও সমাজ, উনিশ শতকে চোরদের নিয়ে শিক্ষিত বাঙালির অবস্থান, বাংলা আধুনিক কোষগ্রন্থের উদ্ভব প্রভৃতি আলোচিত হয়েছে।

২৫% বিশেষ ছাড়ে ঘরে বসে সংগ্রহ করতে এখনই অর্ডার করুন।সরাসরি অর্ডার করতে ক্লিক করুন নীচের লিংকে- https://www.tritiyoparisar.com/product/itihas-jakhan-bangmoy

এছাড়াও অর্ডার করতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও- 8017737641

 #তৃতীয়পরিসর   পাইথন কম্পিউটিং অভিজিৎ কর গুপ্তমুদ্রিত মূল্য-৫০০/-২৫% ছাড়-৩৭৫/-পাইথন এখন সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার গ্রাহ্য...
21/08/2026

#তৃতীয়পরিসর


পাইথন কম্পিউটিং
অভিজিৎ কর গুপ্ত

মুদ্রিত মূল্য-৫০০/-
২৫% ছাড়-৩৭৫/-

পাইথন এখন সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার গ্রাহ্য ভাষা। পাইথন প্রোগ্রামিং-এর অ্যাপ্লিকেশন এখন সর্বত্র। সাধারণ হিসাবনিকাশ, বিজ্ঞান গবেষণা, স্টক মার্কেট ও বিগ সায়েন্সের বিশাল পরিমাণ ডাটা সামলানো, অ্যাপ তৈরি, ম্যাপ তৈরি, গেম ডিজাইন করা, নেটওয়ার্কিং, অটোমেশন সিস্টেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে মেশিন লার্নিং তথা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি সমস্ত জায়গাতেই পাইথন-এর ব্যবহার বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে। বারোটা পর্বে পাইথন কম্পিউটিং বিষয়ে অত্যন্ত সহজ করে লেখা হয়েছে এই বইয়ে। একেবারে শুরু থেকে উদাহরণ সহযোগে ধাপে ধাপে শেখানো হয়েছে । বইটা পড়তে পড়তে পাইথন প্রোগ্রামিং-এর নিয়মকানুন বা সিনট্যাক্স শিখে সেগুলো নিজেরাই বিভিন্ন বিষয়ে প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি পাইথন ডাটা স্ট্রাকচার বা তথ্য কাঠামো শিখে নিয়ে তথ্য বা ডাটা কীকরে আয়ত্তে এনে বিশ্লেষণ করা যাবে তা জানতে পারবেন। পাইথনে মডিউল বা লাইব্রেরির কোনো অভাব নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাইথন মডিউল নিয়েও আলোচনা করা হয়েছে এই বইতে। বিভিন্ন ডাইমেনশনের পাইথন অ্যারে, গ্রাফপ্লটিং, ছবি আঁকা বা স্কেচ করা, বাইরে থেকে বিশাল ডাটা ফাইল পড়ে তাই দিয়ে কাজ করা, গ্রাফিক্স-এর মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য অ্যাপ বানানো ইত্যাদি নানা কিছু শিখে ফেলা যাবে এই বই পড়ে।

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংকে-https://tritiyoparisar.com/product/python-computing

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641

 #তৃতীয়পরিসর
19/08/2026

#তৃতীয়পরিসর

   #তৃতীয়পরিসর পূর্ববঙ্গের স্মৃতি সংস্কৃতি রাজনীতি : মৈত্রেয়ী দেবী সম্পাদিত নবজাতক পত্রিকার সংকলন সম্পাদনা: মৃদুল হক ও প...
17/08/2026


#তৃতীয়পরিসর

পূর্ববঙ্গের স্মৃতি সংস্কৃতি রাজনীতি : মৈত্রেয়ী দেবী সম্পাদিত নবজাতক পত্রিকার সংকলন
সম্পাদনা: মৃদুল হক ও পুনম মুখোপাধ্যায়

মুদ্রিত মূল্য-৫৫০/-
২৫% ছাড় দিয়ে-৪১৩/-

কাশ্মীরের হজরতবাল মসজিদ থেকে হজরত মহম্মদের কেশ চুরি যাওয়া নিয়ে ১৯৬৪ সালে পূর্ব-পাকিস্তানে ব্যাপক হারে দাঙ্গা শুরু হয়। সেই সময় থেকেই পূর্ব-পাকিস্তানের দাঙ্গা সম্পর্কিত সত্য ঘটনাকে আড়াল করে ভিত্তিহীন সব গুজব এদিকের সংবাদপত্রে প্রকাশ হতে শুরু করে। ফলে পূর্ব-পাকিস্তানের দাঙ্গার অভিঘাত পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ে। ১৯৬৪ সাল থেকেই মৈত্রেয়ী দেবী দুই-বঙ্গের হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ও সাধারণ মানুষকে দাঙ্গার গুজব সম্পর্কে সজাগ করতে নবজাতক পত্রিকা সম্পাদনা করতে শুরু করেন। মোটকথা সাতচল্লিশের দেশভাগ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ইতিহাসকে ধারণ করে আছে নবজাতক পত্রিকা।

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংক-https://tritiyoparisar.com/product/purbabanger-smriti-sanskriti-rajniti

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641

   #তৃতীয়পরিসর চার্বাক বক্তৃতামালা সংগ্রহ ১সম্পাদক: নবীনামুদ্রিত মূল্য-৫০০/-২৫% ছাড়-৩৭৫/-পত্রিকার বিষয়ের সঙ্গে সঙ্গে বক্...
12/08/2026


#তৃতীয়পরিসর

চার্বাক বক্তৃতামালা সংগ্রহ ১
সম্পাদক: নবীনা

মুদ্রিত মূল্য-৫০০/-
২৫% ছাড়-৩৭৫/-

পত্রিকার বিষয়ের সঙ্গে সঙ্গে বক্তৃতাসভার বিষয় নির্বাচনের জন্যও বরাবর পাঠক-মহলে প্রশংসা পেয়েছে চার্বাক। সেইসব বক্তৃতার কিছু পুস্তিকাকারে পাওয়া যেত আজ থেকে বছর দশেকেরও বেশি সময় আগে।সেইগুলোকে একত্রিত করা হল এই সংকলনে। বাড়তি হিসেবে রইল আরও একটি বক্তৃতামালা, যা গ্রন্থভুক্ত হওয়ার প্রতিশ্রুতিতে প্রকাশের অপেক্ষায় পার করে ফেলেছে দশটা বছর। বিভিন্ন বিষয়ভিত্তিক পাঁচটি বক্তৃতামালার এই সংগ্রহে আড়ি পাতলে শোনা যাবে 'সদর্থক অন্তর্ঘাত'-এর গূঢ় অভিসন্ধি।সমাজ-সাহিত্য-ভাষা-রাজনীতির বিস্তৃত চিন্তা-পরিসর জুড়ে রয়েছে এই বক্তৃতামালার অনায়াস চলাচল।
- সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংকে-
https://tritiyoparisar.com/product/charbaka-baktritamala-sangraha-1

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641

   #তৃতীয়পরিসর আখ্যান সমগ্র১পীযূষ ভট্টাচার্য মুদ্রিত মূল্য- 550/-ছাড় দিয়ে- 413/- (25%)মাতৃক্রোড়েই যে শিশু চিহ্নিত উদ্বাস...
11/08/2026


#তৃতীয়পরিসর

আখ্যান সমগ্র১
পীযূষ ভট্টাচার্য

মুদ্রিত মূল্য- 550/-
ছাড় দিয়ে- 413/- (25%)

মাতৃক্রোড়েই যে শিশু চিহ্নিত উদ্বাস্তু হিসেবে, তার শৈশব হারানোর দায় থেকে উঠে আসে পরিত্রাণহীন যে সময়কাল, তা এমনভাবেই প্রসারিত যেন দৃষ্টিতে ফুটে উঠতে চায় স্থিতিস্থাপক স্বপ্ন-আভাস- ত্রাসের সংস্কৃতি!

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংকে-
https://tritiyoparisar.com/product/akhyansamgra-1

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641
বইয়ের সূচিপত্র দেখতে কমেন্টে চোখ রাখুন।

 #তৃতীয়পরিসর  সম্পর্কহীনতার সম্পর্ক তর্জমা: বিপ্লব নায়ক মুদ্রিত মূল্য-২০০/-২৫% ছাড় দিয়ে-১৫০/-ইদানীং কালের নিরিখে বিচ্ছিন...
10/08/2026

#তৃতীয়পরিসর


সম্পর্কহীনতার সম্পর্ক
তর্জমা: বিপ্লব নায়ক

মুদ্রিত মূল্য-২০০/-
২৫% ছাড় দিয়ে-১৫০/-

ইদানীং কালের নিরিখে বিচ্ছিন্নতার চর্চা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় মোটেও। প্রাধান্যকারী বা প্রচলিত, যে ধারণার কারণেই হোক-না-কেন, বিচ্ছিন্নতা বলতে আমরা সাধারণভাবে সম্পর্কহীনতাই বুঝি। কিন্তু একটু ভাবার চেষ্টা করলে হয়তো এমনটাও বুঝে ওঠা সম্ভব যে, ওই সম্পর্কহীনতা সম্পূর্ণভাবে আবার সম্পর্কহীন নয়ও। খানিক হেঁয়ালির মতো শোনাতে পারে, মনে হতে পারে কথা নিয়ে খেলার বেশি এ কিছুই আর নয় যেন, কিন্তু ধাপে ধাপে এই বইয়ের ভাবনার সঙ্গে চলতে শুরু করলে হয়তো আয়ত্ত করে ওঠা সম্ভব হবে সম্পর্কহীনতার ওই সম্পর্কের ভাবনা বা ধারণা। এক মলাট থেকে আর-এক মলাট পর্যন্ত চিন্তার এই যাত্রায়, যেমন জুড়ে আছে বিচ্ছিন্নতা নিয়ে পৃথিবী খ্যাত দার্শনিকদের ভাবনা, তেমনই জুড়ে আছে আমার-আপনার হালফিলের জীবনের প্রাত্যহিক সংকটও।

একুশ শতকের প্রথম দশকে জার্মান দার্শনিক রায়েল ইয়েগ্নি-র Entfremdung বইটি প্রকাশিত হয়ে সাড়া ফেলেছিল। দার্শনিক ফ্রেডরিখ নয়হোউসার ২০০৭ সালে বইটির পর্যালোচনা করতে গিয়ে বলেছিলেন যে, গত এক দশকে জার্মান দার্শনিক চর্চার মহল থেকে প্রকাশিত হওয়া সবচেয়ে উত্তেজনাপ্রদ যে বইগুলো, এটি তার মধ্যে একটি। নয়হোউসার-এর অনুবাদে ইংরেজিতে Alienation নামে বইটির সংস্করণ প্রকাশিত হয় ২০১৪ সালে। সেই ইংরেজি সংস্করণ অবলম্বনে বর্তমানের বাংলা তর্জমাটি প্রস্তুত করা হয়েছে।

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংকে-
https://tritiyoparisar.com/product/samparkahinatar-samparka

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641
সূচিপত্র কমেন্টে সংযুক্ত করা হল।

   #তৃতীয়পরিসর   রেজিস্ট্রেশনের জন্য নীচের লিংকে ক্লিক করুন-https://forms.gle/SURJJmKV4uQJFwyM8
09/08/2026


#তৃতীয়পরিসর


রেজিস্ট্রেশনের জন্য নীচের লিংকে ক্লিক করুন-https://forms.gle/SURJJmKV4uQJFwyM8

   #তৃতীয়পরিসর স্পার্ক-Tacusউৎস রায়চৌধুরী মুদ্রিত মূল্য-২৫০/-২৫% ছাড় দিয়ে-১৮৮/-যখন কবিতায় বসি এক সন্ত্রাসময় শব্দ ক্যাটাব...
07/08/2026


#তৃতীয়পরিসর

স্পার্ক-Tacus
উৎস রায়চৌধুরী

মুদ্রিত মূল্য-২৫০/-
২৫% ছাড় দিয়ে-১৮৮/-

যখন কবিতায় বসি এক সন্ত্রাসময় শব্দ ক্যাটাবলিজম কাজ করে। মমত্ব নিজের কাছে নিজের নেই বরং মনে হয় গোটা আমার যাপনটাই হ্যালুসিনেশন। জোরে নিঃশব্দ আওয়াজ করলে সেই আওয়াজ বিভিন্নতাময় ধ্বনি স্পার্কিং-এ আমার ভেতরেই ফিরে আসে আমাকে বোঝায় পথের বাইফারকেশনে। আর এই বাইফারকেটেড ইমেজারি আমাকে আজকাল কবিতায় গদ্যময়তায় এক বিচ্ছিন্ন নিজের সাথে লেখার ডিসলোকেশন তৈরি করে যেটা হয়তো না-কবিতা বা কবিতা এবং না-গদ্য বা গদ্য হয়ে এক অমীমাংসিত পাঠ্যবস্তুতে পরিণত হয়। এই পাঠ্যবস্তু আমার শরীর ও মনের এক লক্ষণীয় ডিসঅর্ডার যেটা আমাকে আরও অদ্ভুত অবচেতনের মোহগ্রস্ততায় নিয়ে যায়।

২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংক-
https://tritiyoparisar.com/product/spark-tacus

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641
সূচিপত্র কমেন্টে সংযুক্ত করা হল।

   #তৃতীয়পরিসর শ্রীজোছনার তীব্র চাপ বিপ্লব রায়মুদ্রিত মূল্য-২০০/-২৫% ছাড় দিয়ে-১৫০/-তছনছ ব্যক্তিসম্ভার। জীবনের আর্কিটাইপ ...
05/08/2026


#তৃতীয়পরিসর

শ্রীজোছনার তীব্র চাপ
বিপ্লব রায়

মুদ্রিত মূল্য-২০০/-
২৫% ছাড় দিয়ে-১৫০/-

তছনছ ব্যক্তিসম্ভার। জীবনের আর্কিটাইপ ভেঙে যে অভিজ্ঞতার নকশার পুনর্জন্ম হয়, তাতে আছে সীমাহীন দোলাচল। কোনো স্থির সত্য নেই। নতুন অর্থ নির্মাণ কিংবা অর্থহীনতা, সব অতিক্রম করে যেখানে আটকে যাই, তা হল ভাষা। সে নিজে নিজেই চলমান, প্রবাহের বাইনারি দিয়েও তাকে ধরা যায় না। ভেতর থেকে একটা সুর বেজে ওঠে। তার কোনো কঙ্কাল নেই, দেহ নেই, শুধু ভাষা। লঘু জোছনার অন্ধকারে তাকে ছুঁয়ে যাই টিপ টিপ।
২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংক-
https://www.tritiyoparisar.com/product/shree-jochonar-tibra-chap

এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641
সূচিপত্র কমেন্টে সংযুক্ত করা হল।

Address

Prudent Prana, Garia Main Road, Garia
Kolkata
700103

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

+919836011178

Alerts

Be the first to know and let us send you an email when TritiyoParisar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TritiyoParisar:

Shortcuts

Share