Aajkal Agami

Aajkal Agami Media Agency

দিনে ১২ ঘণ্টা অ্যাম্বুল্যান্স চালানো থেকে মহাকাশ গবেষণা! দিনমজুরের ছেলের রূপকথাকেও হার মানানো জয়আজকাল আগামী: গাড়ি চালক ব...
25/08/2026

দিনে ১২ ঘণ্টা অ্যাম্বুল্যান্স চালানো থেকে মহাকাশ গবেষণা! দিনমজুরের ছেলের রূপকথাকেও হার মানানো জয়

আজকাল আগামী: গাড়ি চালক বলে প্রচুর অপমান সহ্য করেছি, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। কিন্তু সেই অপমানকেই জেদে পরিণত করেছিলাম।” শান্ত উচ্চারণে জীবনের কঠিন সংগ্রামের কথাগুলো বলে গেলেন ৩১ বছরের দেবজিৎ ভদ্র। প্রতিকূলতার পাহাড় টপকে দদীয়ার গাংনাপুরের এই যুবক আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র টেকনিশিয়ান।
নদিয়ার গাংনাপুর সিরিষনগর জামতলার বাসিন্দা দেবজিৎ উচ্চমাধ্যমিকের পর টালিগঞ্জের একটি আইটিআই (ITI) থেকে পড়াশোনা করেন। কিন্তু বাবার কাঠের ব্যবসা তলানিতে ঠেকা ও পরবর্তীতে শারীরিক অসুস্থতায় সংসারে ঘোর সংকট নেমে আসে।
উপার্জনের তাগিদে ২০১৯ সালে শান্তিপুর হাসপাতালে গ্রুপ-ডি পদে কাজে যোগ দেন দেবজিৎ, পরে শক্তিনগর জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুল্যান্স চালক হিসেবে কাজ শুরু করেন।
অভাব ও অপমান জয় করে মহাকাশ গবেষণা
প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা অ্যাম্বুল্যান্স চালানোর মতো হাড়ভাঙা খাটুনির পরও দেবজিতের নজর ছিল নিজের লক্ষ্যে। ইসরোর ‘চন্দ্রযান’ সফল হওয়ার পরেই তাঁর মনে মহাকাশ সংস্থায় কাজ করার স্বপ্ন উঁকি দেয়।
দিনে ডিউটি সেরে রাতে ইউটিউব দেখে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। মা গৃহশিক্ষকতা কেন্দ্রে কাজ করে পেতেন মাত্র ১ হাজার টাকা, তবে মাসি ও মামাদের আর্থিক সহায়তায় পড়াশোনা চালিয়ে যান তিনি।
সাফল্যের পথ সহজ ছিল না, পরপর ৫-৬ বার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। অবশেষে মেলে কাঙ্ক্ষিত জয়। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ‘টেকনিশিয়ান বি’ পদে সুযোগ পেয়েছেন তিনি। উল্লেখ্য, সর্বভারতীয় স্তরে এই পদে মাত্র ৬টি আসন ছিল, যার মধ্যে রাজ্য থেকে একমাত্র দেবজিৎ-ই স্থান করে নিয়েছেন।দিন ১৫ আগে নিয়োগপত্র হাতে পাওয়ার পর কান্না ধরে রাখতে পারেননি পরিবার ও দেবজিৎ। মা চায়না দেবী বলেন, “সংসারে হাজারো অভাব থাকলেও ছেলের জেদ ও ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই টিকতে পারেনি।”নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে আত্মবিশ্বাসী দেবজিৎ জানান, “দেশের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।” দেবজিতের এই রূপকথার মতো সাফল্যে এখন উৎসবে মেতেছে পুরো গাংনাপুর।

24/08/2026

রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও করবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেনজির আক্রমণ ঘিরে শুরু হয়েছে চর্চা

24/08/2026

রূপকথা! গাড়ি চালক হয়ে অপমান সহ্য করতেই জেদ, অ্যাম্বুল্যান্স চালক থেকে ইসরোতে চাকরি, নিজের লক্ষ্যে অবিচল থেকে প্রতিকূলতাকে জয় গাংনাপুরের দেবজিৎ ভদ্রের

24/08/2026

গরম দুধ ইস্যুতে অগ্নিমিত্রা পল সুর নরম
করলেও বিরোধীদের একহাত নিলেন

24/08/2026

পুরসভার পাণীয় জল নিয়ে টাউন কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু বোস বিস্ফোরক, এ নিয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি বললেন শুনুন

23/08/2026

কৃষ্ণনগর স্টেশনে রেলের টিকিট বিক্রি ১৪ শতাংশ বেড়েছে, তারপরও রাতে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরে ট্রেন বন্ধ হওয়ার আশঙ্কায় কৃষ্ণনগর কালিনারায়মপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিন্ত কেন? শুনুন

23/08/2026

নারী শক্তির জাগরণে শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর দ্বিজেন্দ্র মঞ্চে আলোকঝর্ণার উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের প্রশংসা কুড়াল। বিশেষত শ্রুতি নাটক, গান। এ বিষয়ে সংস্থার প্রিয়া চোধুরীর বক্তব্য শোনাব। দেখুন আজকাল আগামী'র বিশেষ প্রতিবেদন

23/08/2026

১২ জাতীয় সড়কের উপর ভাতজাংলায় শান্তিপুরের দিক থেকে কৃষ্ণনগরে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে মৃত ১ আহত ১৫

22/08/2026

১২ নম্বর জাতীয় সড়কের উপর ভাতজাংলা বসাকপাড়া এলাকায় শান্তিপুরের দিক থেকে কৃষ্ণনগরের দিকে আসা দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে ১ জন মারা গেল, কমবেশি আহত ১৫ জন। বাসটিতে আগুন লেগে যায় পরে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Address

Krishnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aajkal Agami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share