31/08/2026
নিজের মতো দাঁড়াও
সবাই যখন ভিড়ের সাথে হাঁটে,
তুমি না হয় একা হাঁটো—
সব পথ যদি সহজ হয়,
তবে নিজের পথটা কোথায় পাবে বলো?
যারা তোমায় ছোট করেছে,
তাদের কথায় থেমো না আর,
পড়ে গেলে ধুলো ঝেড়ে
আবার দাঁড়াও—বারবার।
জীবন কারও দয়া নয়,
জীবন নিজের লড়াই;
আজ যে মানুষটা হারছে বলে,
কাল সে-ই জিতবে—যদি হাল না ছাড়াই।
তাই মানুষের কথায় নয়,
নিজের বিশ্বাসে বাঁচো—
অন্ধকার যত গভীর হোক,
নিজেই নিজের আলো হও।
কলমে-সরস্বতী