02/05/2023
আমাদের প্রথম পর্ব - জলদান জীবনদান ................................................................
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের অসহায় মানুষদের সাহায্য করে তাদের পাশে থেকে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা মাত্র । সমাজের উন্নয়নমূলক কাজ করা, চলুন আমরা যে যেভাবে পারি গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই। চলুন আমরা নিজ-নিজ জায়গা থেকে মানবতার কাজে এগিয়ে যাই । আপনি যে অবস্থায় আছেন কিছুদিন পর আপনি সেই অবস্থায় নাও থাকতে পারেন তাই দরিদ্রদের সাহায্য করুন এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন।
আমরা শুধু চাই আমাদের সামান্য কষ্টের জন্য যেনো পথপশু গরিব দরিদ্র যারা আছে তাদের মুখে যেনো একটু হাসি ফুটে ওঠে , তাদের মুখের এই হাসি কোটি টাকা দিয়েও কেনা যায় না ।
তাদের খুশি করতে খুব অল্প কিছুই প্রয়োজন.. বেশি কিছু চায় না তাদের , আপনার অল্প কিছু সাহায্যের মাধ্যমে অসহায় হতো দরিদ্রদের এক মুঠো খাবারের যোগান হতে পারে তাই আসুন আমরা সবাই মিলে তাদের জন্য সকলে মিলে একসাথে কিছু করি।
( আমি তো এগিয়ে এলাম আপনারা আসবেন তো )