News Bengal

News Bengal সর্বদা প্রস্তুত আপনাদের সেবায়

আপনার সরকার আপনার আওতায়, এই কর্মসূচিতে জনসাধারণের সুবিধার্থে তাদের অভাব অভিযোগ দ্রুত সমাধানের জন্য  ১ সেপ্টেম্বর থেকে ম...
31/08/2026

আপনার সরকার আপনার আওতায়, এই কর্মসূচিতে জনসাধারণের সুবিধার্থে তাদের অভাব অভিযোগ দ্রুত সমাধানের জন্য ১ সেপ্টেম্বর থেকে মাল মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত আগাম অনুমতি ছাড়াই সরাসরি মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা জানাতে পারবেন মহকুমার বাসিন্দারা।

আবারো মালবাজার থানার বড় সাফল্য, স্থানীয় তরুণদের সহযোগিতায় ৫৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক ব্যক্তি। সাত নম্বর ওয...
31/08/2026

আবারো মালবাজার থানার বড় সাফল্য, স্থানীয় তরুণদের সহযোগিতায় ৫৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক ব্যক্তি। সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবলু শেখ চা বাগানের ভেতরে মাদকদ্রব্য নিয়ে ক্রেতার অপেক্ষা করছিল ।সেই সময় সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকেরা মালবাজার থানায় খবর দেয় এবং সাদা পোশাকের পুলিশ সেখানে পৌঁছে গ্রেফতার করেন বাবলুকে। এই মাদক কারবারের সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

মাল বিধানসভার কুমলাই গ্রাম পঞ্চায়েতের ৯ জন পঞ্চায়েত সদস্য জাতীয় কংগ্রেসের যোগদান করলেন।
30/08/2026

মাল বিধানসভার কুমলাই গ্রাম পঞ্চায়েতের ৯ জন পঞ্চায়েত সদস্য জাতীয় কংগ্রেসের যোগদান করলেন।

রাখি বন্ধনের দিনে সমাজসেবার অঙ্গীকার পালন করল স্নেহ ফাউন্ডেশন। এদিন মালবাজার বাঘা যতীন স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে সংস্থার...
27/08/2026

রাখি বন্ধনের দিনে সমাজসেবার অঙ্গীকার পালন করল স্নেহ ফাউন্ডেশন। এদিন মালবাজার বাঘা যতীন স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার ,মালের বিধায়ক শুক্রা মুন্ডা, পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবী রাকেশ নন্দী,এস এস বির আধিকারিকরা । এই দিনের শিবিরে সংগৃহীত রক্ত মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রদান করা হয়।

26/08/2026

উত্তর নেপালে ভয়াবহ হড়পা, ভেসে গেল একাধিক গ্রাম। প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ জনজীবন। মৃত্যুর আশঙ্কা অনেক, বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কার্য শুরু করেছে।

25/08/2026
মালবাজার থানার পুলিশের অভিযানে ওদলাবাড়ি থেকে এক কেজির বেশি গাঁজা উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে লক্ষণ রায় নামে এক ব...
24/08/2026

মালবাজার থানার পুলিশের অভিযানে ওদলাবাড়ি থেকে এক কেজির বেশি গাঁজা উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে লক্ষণ রায় নামে এক ব্যক্তি।

21/08/2026

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের অবরোধ ময়নাগুড়ি বিডিও অফিস মোড়ে। ইষ্ট-ওয়েষ্ট করিডরের চার লেনের রাস্তা অবরোধ, ঘটনাস্থলে বিড়াট পুলিশ বাহিনী।

অন্নপূর্ণা যোজনা টাকা এখনো অনেক মহিলারা পাননি। তাই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ, পথ অবরোধ। আজ  মালবাজার ব...
21/08/2026

অন্নপূর্ণা যোজনা টাকা এখনো অনেক মহিলারা পাননি। তাই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ, পথ অবরোধ। আজ মালবাজার বিডিও অফিসে টাকা না পাওয়া বিক্ষোভ দেখান বিভিন্ন ব্লকের মহিলারা।

স্কুল শিক্ষক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটার নন্দু...
20/08/2026

স্কুল শিক্ষক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটার নন্দু মোর এলাকায়। ধৃত শিক্ষকের বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা, জাল নোট ,ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির সামগ্রী পাওয়া গেছে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ি জেলা পুলিশ ও এস এস বি যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে শিক্ষক ও তার সহযোগী কে গ্রেফতার করেছে। ধৃত শিক্ষক রঞ্জিত শিকদার ও সহযোগী ধীরাজ মাহাতো কে তদন্তের স্বার্থে রিমান্ডে আনা হয়েছে।

Address

North Colony
Malbazar

Alerts

Be the first to know and let us send you an email when News Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bengal:

Shortcuts

Share