AB's Weather Update Bangla

AB's Weather Update Bangla এই পেজটি থেকে মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, সিকিমসহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়! Weather Update
(1)

This page mainly provides weather forecast for North-East India especially Tripura, Assam ,Sikkim & West Bengal.

✅পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের কেশিয়াড়ী খড়্গপুর রাজ্য সড়ক, যা নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন!
14/08/2026

✅পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের কেশিয়াড়ী খড়্গপুর রাজ্য সড়ক, যা নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন!

14/08/2026

পূর্ববর্তী পূর্বাভাস মত, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ময়শ্চার ইনকার্শন জনিত বৃষ্টি শুরু হয়েছে!
(দুপুর ১:১২, ১৪/০৮/২৬)

14/08/2026

✅09:55, 14/08/26
নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে
পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপ অঞ্চলে (well-marked low pressure area)পরিণত হয়ে ক্রমশ দুর্বল হতে পারে।এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে আর্দ্রতা প্রবেশের কারণে হালকা থেকে মাঝারি ধরনের ময়শ্চার ইনকার্সন রেন (Moisture Incursion Rain) বা আর্দ্রতাজনিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এই ধরনের ওয়েদার সিস্টেমে আকাশ সাধারণত মেঘলা থাকে আবার কখনো কখনো কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে আকাশ মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল থাকে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকে।

13/08/2026

✅সন্ধ্যা ৬:৪৯,১৩/৮/২৬:

নিম্নচাপ কেন্দ্রটি কলকাতার কাছে চন্দ্রকোনার কাছে দীর্ঘক্ষণ অবস্থান করছে, যার জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি স্বল্প হচ্ছে/ বা কোথাও কোথাও থেমে গিয়েছে! সিস্টেমের কেন্দ্র আরও পশ্চিমে সরলে কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে ময়েশ্চর ইনকারসন জনিত বৃষ্টি সম্ভব!

13/08/2026

✅ দুপুর ১২:০৯,১৩/০৮/২৬:
নিম্নচাপের গতিপথ সামান্য পরিবর্তিত হয়েছে! যার জেরে দক্ষিণবঙ্গের উত্তরদিকে মুর্শিদাবাদ, উত্তর নদীয়া, উত্তর বীরভূম, উত্তর পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলার উত্তর অংশে প্রভাব কম পড়বে! এই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা!

13/08/2026

✅উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ১৩ই আগস্ট ২০২৬ সকাল ০৫:৩০ টায় উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিলো!

এটি উত্তর-পশ্চিম দিকে গাঙ্গেয়পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে।

12/08/2026

বর্ধমানে ভারী বৃষ্টি শুরু হয়েছে (রাত্রি ১১:২৩,১২/৮/২৬)

12/08/2026

এই মুহূর্তে (দুপুর ৩:৪১,১১/৮/২৬) বর্ধমান শহরে প্রবল বৃষ্টি!🌧️

✅সক্রিয় মৌসুমী অক্ষরেখা সাথে বঙ্গোপসাগরীয় একাধিক বায়ুমণ্ডলীয় প্যারামিটারের সহযোগে উত্তর- পূর্ব সংলগ্ন পশ্চিম- মধ্য ব...
12/08/2026

✅সক্রিয় মৌসুমী অক্ষরেখা সাথে বঙ্গোপসাগরীয় একাধিক বায়ুমণ্ডলীয় প্যারামিটারের সহযোগে উত্তর- পূর্ব সংলগ্ন পশ্চিম- মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ! এর জেরে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হতে চলেছে? জলমগ্ন পরিস্থিতি কী হতে পারে? নাকি এই বারও দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিত হবে? আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নেওয়া যাক নিম্নচাপের হালহকিকত! তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন! #নিম্নচাপেরখবর​ #কলকাতায়_কি_বৃষ্টি_হবে​? #দক্ষিণবঙ্গের_আবহাওয়া​ ​ #স্বাধীনতাদিবস​ #বৃষ্টির_খবর​ ​

সক্রিয় মৌসুমী অক্ষরেখা সাথে বঙ্গোপসাগরীয় একাধিক বায়ুমণ্ডলীয় প্য...

11/08/2026

✅আজ(১১/০৮/২৬) কোলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা পরিস্হিতি থাকতে পারে! কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল পরিস্হিতি থাকতে পারে! বায়ুমণ্ডলের নিম্নস্তরে বিপুল জলীয় বাষ্পের উপস্থিতি এবং যথেষ্ট তাপমাত্রার প্রভাবে ভ্যাপসা ঘর্মাক্ত গরম অনুভূত হতে পারে! বেলা বাড়তেই অর্থাৎ দুপুর ১২/১ টার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র মেঘ পুঞ্জ সঞ্চার হতে পারে! যার জেরে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত স্বল্পকালীন (২০-৪০ মিনিট) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে!

Address

Mankar

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB's Weather Update Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share