14/01/2026
2026 -এ আবার নতুন করে কাজে মনযোগ দিলাম,,,🤗👇 (আমার ইউটিউব জার্নির গল্প)
সাল টা ছিল 2017,,,, প্রথম YouTube শখের বসে ভিডিও ছাড়তাম,, বিভিন্ন কোম্পানির রিভিউ নিয়ে ভিডিও করতাম, তখন ইউটিউবে কাজ করার মত বেশি অভিজ্ঞতা ছিল না, কিছুদিন ভিডিও ছেড়ে বাদ দিতাম তারপর হঠাৎ করে আবার ভিডিও দিতাম,, যদিও প্রথম চ্যানেল ছিল 'Bengali Online Tech' কিন্তু এই চ্যানেলে প্রথমে সফলতা পাইনি,, শখের বসে আরও একটি চ্যানেল খুললাম আর সেই চ্যানেলে আর্ট করা শুরু করলাম,,, মানে খুব সহজ নিয়মে ছবি আঁকা,,, যাতে বাচ্চারা খুব সহজে ছবি আঁকা শিখতে পারে,,,
চ্যানেলের নাম দিলাম আমার নামের প্রথম অক্ষর দিয়ে,,, 'M P Drawing Tutorial'
কিন্তু মাত্র ১৭টি ভিডিও আপলোড করে আমি থেমে গেলাম,,, মানে ভেবে নিয়েছিলাম যে এগুলো ভিডিও চলবে না,,, তাই সময় নষ্ট করে লাভ নেই,,, ব্যবসায় মন দিলাম,,, অনেকদিন ব্যবসাও করলাম,,,
হঠাৎ একদিন দেখি, আমার ওই ১৭টি ভিডিওর মধ্যে একটি ভিডিও ভাইরাল হচ্ছে প্রচুর ভিউজ আসছে,,, এটা প্রথম দেখে আমি খুবই খুশি হলাম,,, কিছুক্ষণ পরপর রিফ্রেস করতে থাকলাম,,, যতবার রিফ্রেস করি ততবারই হাজার হাজার ভিউস বাড়তেই থাকে,,, প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছুদিন পর youtube -এ মনিটাইজেশন পেয়ে যাই,,, শুরু হয়ে গেল ইউটিউব ইনকাম,,, সালটা ছিল ২০১৮ ---১৫ই আগস্ট,,,
প্রথম পেমেন্ট পেলাম ১২,৭ ২০ টাকা ,, একটা শিক্ষিত বেকার ছেলে হিসেবে প্রথম ইনকাম পেয়ে এত বেশি খুশি হলাম ,,সেটা ভাষায় বোঝাতে পারছি না,,🥰😁
তার পরের মাস থেকে ইউটিউব ইনকাম বাড়তেই থাকলো শুরু হয়ে গেল আমার ইউটিউব জার্নি কিছুদিনের মধ্যেই 'Bengali Online Tech' চ্যানেলটিতেও সফলতা পাই,,,,
কিন্তু 😔 ২০২৪ - ২০২৫ এসে নিজের কর্মজীবন আর আর ব্যক্তিগত জীবন সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিলাম না,,, তাই কর্মজীবনে কোথাও যেন একটা আটকে যাওয়ার মত অবস্থা হয়ে যাচ্ছিল,,,
আর এই দিকে ইউটিউব শর্ট ভিডিও নিয়ে আসার পর থেকে আমাদের মত কনটেন্ট ক্রিয়েটর অর্থাৎ যারা বড় ভিডিও বানায় তাদের ভিউস এবং ইনকাম দুটোই কমে গেছে,,, তাই কর্মজীবনে একটু হলেও আগের মত ঠিক এনার্জি পাচ্ছিলাম না,,,
যাইহোক, এবার ২০২৬ এসেছে, ভাবছি এবার কর্ম জীবনটাকে আবার নতুন করে শুরু করি,,, আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ,,সেজন্য অবশ্যই আপনাদের সহযোগিতা বা সাপোর্ট চাই। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন,, আমার দুটো চ্যানেলের নাম নিচে দিলাম আপনারা প্লিজ সাপোর্ট করবেন,,
1. 'M P Drawing Tutorial'
2. 'Bengali Online Tech'
আমি আশা করি এই দুটো চ্যানেল থেকে আপনারা ইউটিউব সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন ,,,
এটা ছিল আমার ইউটিউব লাইফে শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া কাহিনী,,,
সবাই ভালো থাকবেন ,,,, আপনারাও চাইলে আমার মত ইউটিউবে কাজ শুরু করতে পারেন ,,,ধন্যবাদ,,,
---------------------------------------- Mithu Pradhan -------