Lunar Vision & Eye Life Clinic

Directions

Lunar Vision & Eye Life Clinic সুস্থ দৃষ্টি, সুস্থ জীবন

28/09/2026

বাচ্চাদের স্ক্রিন টাইম কমান এবং চোখের যত্ন নিন! ২০-২০-২০ রুল মেনে চলুন। আপনার সন্তানের চোখ সুরক্ষায় আপনি কী করছেন?

26/09/2026

১ মিনিটে চোখের পরীক্ষা! অ্যামসলার গ্রিড কী?"ডায়াবেটিসের কারণে চোখে ক্ষতি হচ্ছে কিনা তা জানুন!

03/09/2026

চোখে আঘাত লেগেছে? অবহেলা করবেন না! 👁️⚠️

চোখে জোরে আঘাত লাগলে শুধু চোখের উপরিভাগ নয়, চোখের চারপাশের হাড়ে (Orbital bone) ফ্র্যাকচারও হতে পারে।

🔴 চোখ নাড়াতে ব্যথা
🔴 চোখ ফুলে যাওয়া
🔴 ঝাপসা/ডাবল দেখা
🔴 নাক দিয়ে রক্ত পড়া
🔴 চোখের চারপাশে কালশিটে
🔴 চোখ ভিতরে ঢুকে যাওয়ার মতো মনে হওয়া

—এরকম কোনো লক্ষণ থাকলে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞ/হাসপাতালে চিকিৎসা নিন।

❌ চোখ ঘষবেন না
❌ চোখে চাপ দেবেন না
❌ নিজে থেকে কোনো ওষুধ/ড্রপ ব্যবহার করবেন না
❌ আঘাতকে ছোট করে দেখবেন না

একটি সচেতনতা শেয়ার হয়তো কারও দৃষ্টিশক্তি রক্ষা করতে পারে। ❤️👁️

— নব্যেন্দু বর্মন
ডি.ও. অপটোমেট্রিস্ট (D.Optom)
চক্ষু দৃষ্টি পরীক্ষক ও পরামর্শদাতা
#চোখেরযত্ন #চোখেরআঘাত #চোখেরসচেতনতা #দৃষ্টিশক্তি Lunar Vision & Eye Life Clinic

02/09/2026

👶 আপনার সন্তানের চোখের ছবিতে কি কখনও একটি চোখে সাদা আলো দেখেছেন? 😳
#শিশুরচোখ #চোখেরসচেতনতা #শিশুরদৃষ্টির Lunar Vision & Eye Life Clinic
#চোখপরীক্ষা

01/09/2026

এই বিষয়ে এই বিষয়ে অবহেলা একদম নয় !

01/09/2026

চোখে ঝাপসা দেখছেন?

31/08/2026

Eye medicine

27/08/2026

শিশুর চোখে যত্ন নিন এবং নিয়মিত চক্ষু পরীক্ষা করান শিশুদের এবং মোবাইল দেখার পরিছন্নতা বজায় রাখুন

22/07/2026

Stye in eyelid

15/07/2026

**👁️ বর্ষাকালে কনজাংটিভাইটিস (চোখ ওঠা) সম্পর্কে সচেতন থাকুন 👁️**

বর্ষাকালে ভাইরাল **কনজাংটিভাইটিস** বা **চোখ ওঠা** রোগের প্রকোপ বেড়ে যায়। এটি একটি সংক্রামক চোখের সমস্যা, যা একজনের থেকে অন্যজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

🔴 **লক্ষণসমূহঃ**
• চোখ লাল হয়ে যাওয়া
• চোখ দিয়ে জল পড়া
• চোখে জ্বালা বা চুলকানি অনুভব হওয়া
• চোখে বালির মতো অনুভূতি হওয়া
• সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা আটকে থাকা
• আলোতে তাকাতে অসুবিধা হওয়া

✅ **করণীয়ঃ**
• বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
• চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
• নিজের তোয়ালে, রুমাল ও বালিশ আলাদা ব্যবহার করুন।
• চোখ পরিষ্কার করার জন্য পরিষ্কার ও নরম কাপড় ব্যবহার করুন।
• চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে চোখের ড্রপ ব্যবহার করবেন না।
• সমস্যা বাড়লে দ্রুত চক্ষু বিশেষজ্ঞ বা চক্ষু দৃষ্টি পরীক্ষকের পরামর্শ নিন।

⚠️ **মনে রাখবেন:**
চোখ ওঠা হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অবহেলা করাও ঠিক নয়। সঠিক পরিচর্যা ও সচেতনতা আপনার চোখকে সুস্থ রাখতে সাহায্য করবে।

**চোখ আমাদের জীবনের আলো — যত্ন নিন, সুস্থ দৃষ্টি বজায় রাখুন।**

— **নব্যেন্দু বর্মন**
চক্ষু দৃষ্টি পরীক্ষক
D.O.S & O.T, নদীয়া
প্রাক্তন ইন্টার্ন, কোচবিহার মেডিকেল কলেজ
চৌধুরী অপটিক্যাল, শীতলকুচি থানার সামনে, শীতলকুচি বাজার।

Address

Gosairhat
Mathabhanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lunar Vision & Eye Life Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share