Krishijeebe Samachar

Krishijeebe Samachar Sangrami Krishijeebe Samachar (since 1983) is a RNI affiliated Bengali newspaper. And digital wing of it is krishijeebesamachar.in

29/03/2026

বসন্ত উৎসব। শয়লা বোর্ড প্রাথমিক বিদ্যালয়, দাসপুর, পশ্চিম মেদিনীপুর।

পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে দাসপুরের গৌরায় স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের নিয়ে কর...
12/03/2026

পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে দাসপুরের গৌরায় স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের নিয়ে কর্মশালা। উপস্থিত ছিলেন সমবায় বাঁচার মঞ্চের রাজ্য সম্পাদক সুকান্তি মুখার্জি, সমবায় আন্দোলনের নেত্রী মালিনী ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর সমবায় বাঁচাও মঞ্চের সম্পাদক অমল ঘোড়াই, সভাপতি গণেশ সামন্ত। জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ২০০ মহিলা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

02/03/2026

শিক্ষা স্বাস্থ্য সেবা বিশ্বমৈত্রী দেশপ্রেমের ভাবনা নিয়ে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছে কিশোর বাহিনীর পশ্চিম মেদিনীপুর জেলা শিবির। ১ মার্চ থেকে চলবে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। প্রায় শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে এই শিবিরে। শতবর্ষে কবি সুকান্তকে উৎসর্গ করা হয়েছে এই শিবির।

03/02/2026

মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল! শিক্ষক-শিক্ষিকাদের চা তৈরি করতে গিয়ে দুর্ঘটনা
তুফানগঞ্জ নাককাটি গাছ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে বিস্ফোরণ হয়। জানা যাচ্ছে, শিক্ষক-শিক্ষিকাদের জন্য চা তৈরির সময় রান্নার সিলিন্ডারে আগুন ধরে যায়। হতাহতের কোনও খবর নেই।

02/02/2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ এবং কলম দিয়ে শুভেচ্ছা জানালেন এসএফআই ডিআইএফআই কর্মীরা।

সোমবার থেকে শুরু হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গের নানা পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের কলম গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এবং এসএফআইয়ের কর্মীরা। একই ছবি দেখা গেল পশ্চিম মেদনীপুরে দাসপুর ব্লকের রাজনগর ইউনিয়ন হাই স্কুলে।

এখানে দাসপুর বিবেকানন্দ হাই স্কুল, সুরুতপুর অরবিন্দ শতবার্ষিকী বিদ্যালয়, নাড়াজোল মহেন্দ্র অ্যাকাডেমি, রঘুনাথপুর সরজমোহন উচ্চ বিদ্যালয়ের সেন্টার হয়েছে। পরীক্ষা দিচ্ছে কয়েকশো ছাত্র ছাত্রী। পরীক্ষা শুরুর দিনে তাদের আত্মবিশ্বাস বাড়াতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন
াজনগর_ইউনিট
াসপুর_লোকাল_কমিটি

Address

Medinipur, Paschim Medinipur
Medinipur
721146

Alerts

Be the first to know and let us send you an email when Krishijeebe Samachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishijeebe Samachar:

Share