05/05/2026
জানি মা তুমি হয়তো কাল থেকে ঘুমাওনি, খাওয়া দাওয়া করোনি, কিন্তু কেন??? এই সমাজ তো তোমায় চিনতেই পারলো না। তুমি যাদের কথা এত ভাবতে, তারাই আজ তোমাকে পায়ে ফেললো।
আসলে বাঙালি বড়ই অদ্ভুত। খাঁটি আর নকল বুঝলই না! সোনার থেকেও কিন্তু ইমিটেশন বেশি চকচকে হয়।
এর পরিণতি সবাই বুঝতে চলেছে আগামীতে। তুমি তোমার শরীরের খেয়াল রাখো। এতদিন তো এত মানুষের খেয়াল রাখলে কিন্তু তার পরিণতি এই।
আমাদের ও বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। হয়ত ধীরে ধীরে বাংলার সমস্ত রীতি নীতি পরিবর্তন হবে, আগের বাংলা আজ থেকেই হারিয়ে যেতে শুরু করলো। কাল বাংলা পরিবর্তন হবে, এই বাংলাতে বসবাস করাও ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে।
আর রাজনীতি করনা, এই সমাজ তো তোমাকে বোঝেনা। শুধু শুধু খারাপ কথা আর গালাগালি, বিশ্বাস করো আমাদের ও খুব কষ্ট হয়।
আমরা তো আর কোনো নতুন দল করবো না আর কোথাও যাবো না। আমরা গরীব কিন্তু গদ্দার নই।
তুমি নিজের খেয়াল রাখো। নিজের মতো বাঁচো। জানি তোমার কষ্ট হবে, সে তো আমাদেরও হচ্ছে। ভালোবাসি তোমায় বড্ড ভালোবাসি। তুমি এই বাংলার জন্য অনেক কিছুই করেছো, শুধু এই বাঙালি জাতি তোমায় চিনতেই পারলো না।
আমরা গর্ব করি তোমাকে নিয়ে, ভবিষ্যতেও করবো। তুমি পনেরোটা বছরে বাংলার মানকে অনেক ওপরে নিয়ে গেছো। অন্য কেউ XYZ গভর্মেন্ট তা পঞ্চাশ বছরেও করতে পারবে না।
তুমি ভালো থেকো, নিজের খেয়াল রাখো। আমরাও ভালো থাকবো। ভালো থাকার চেষ্টা করবো। আবার ফিরে এসো, আরো কঠিন হয়ে, সমস্ত কলঙ্ক মুছে, মানুষের সেবার কাজে ব্রতী হয়ে। অপেক্ষায় রইলাম।
তবে নতুন সরকারের কাছে একটাই আবেদন এই বাংলার জন্য কাজ করুন। বাংলার মানুষের জন্য কাজ করুন তাহলেই সবাই ভালো থাকবে এই বাংলায়। অনেক অনেক শুভেচ্ছা।
আপনাদের সরকার গঠন হবে আপনারা জিতেছেন তবে জেতার আনন্দ টা যেন কারোর কষ্টের কারণ না হয়ে দাড়ায়, কোনো অবলা প্রাণীর ওপরে দয়া করে আবির বা কোনো কিছু দেবেন না এইটুকুই নিবেদন 🙏