ABS News

ABS News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABS News, News & Media Website, Midnapore, Medinipur.

বিস্তারিত-👎ঝোপের মধ্যে উদ্ধার যুবকের দে*হ, গলায় ক্ষ*তের চিহ্ন ঘিরে তীব্র রহস্য!মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী পুরনো রে...
14/05/2026

বিস্তারিত-👎ঝোপের মধ্যে উদ্ধার যুবকের দে*হ, গলায় ক্ষ*তের চিহ্ন ঘিরে তীব্র রহস্য!

মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারের ঝোপঝাড় থেকে এক যুবকের দে*হ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃ*ত যুবকের গলায় আঘাতের চিহ্ন মিলেছে বলে পরিবারের দাবি। সেই সূত্রেই খু*নে*র অভিযোগ উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ*ত যুবকের নাম গোপাল সরকার (২০)। তাঁর বাড়ি হবিবপুর থানার আইহো বক্সীনগর লালচাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে ঝোপের মধ্যে এক যুবকের দে*হ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। প্রথমে মৃ*তে*র পরিচয় জানা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে দে*হ শনাক্ত করেন।

পরিবারের দাবি, গোপাল একটি ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ কাজের সূত্রে পাকুয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে খবর আসে যে বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁর দে*হ উদ্ধার হয়েছে।

মৃ*তে*র পরিবারের অভিযোগ, গোপালের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাঁদের সন্দেহ, পরিকল্পনা করেই যুবককে খু*ন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত মৃ*ত্যু*র সঠিক কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

পুলিশ দেহ উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য দে*হ পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে খবর।

13/05/2026

ডেবরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে মাঠে নামে পুলিশ ও স্থানীয়রা!

12/05/2026

ত্রিপলের নিচে চলছে আইসিডিএস সেন্টার, রাস্তায় পড়ে চাল-ডালের বস্তা! ক্ষোভে ফুঁসছে বেলাড় গ্রামের বাসিন্দারা!

কেন্দ্রের চাপকে ‘জবাব’ দেবে বাংলা: দত্তফুলিয়ায় তৃণমূল সাংসদ জুন মালিয়ার বিস্ফোরক মন্তব্য!রানাঘাটের দত্তফুলিয়ায় এক রাজনৈত...
25/04/2026

কেন্দ্রের চাপকে ‘জবাব’ দেবে বাংলা: দত্তফুলিয়ায় তৃণমূল সাংসদ জুন মালিয়ার বিস্ফোরক মন্তব্য!

রানাঘাটের দত্তফুলিয়ায় এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ জুন মালিয়া দলের প্রতি তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষ সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশেই রয়েছেন।

সাংসদের বক্তব্য অনুযায়ী, প্রথম দফার ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে জনসমর্থন তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে। তিনি আরও জানান, দলটি ইতিমধ্যেই ১১০টি আসনে জয় নিয়ে আশাবাদী এবং বাকি আসনগুলিতেও “খেলা হবে” বলে মন্তব্য করেন।

এছাড়াও তিনি অভিযোগ করেন যে একজন মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য কেন্দ্র বা দিল্লি থেকে যে ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, তা বাংলার মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর মতে, রাজ্যের মানুষ এই পরিস্থিতির “সঠিক জবাব” দিতে জানে।

দত্তফুলিয়া ও রানাঘাট অঞ্চলে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

ডেবরায় সরকারি খাল দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে শতাধিক গ্রামবাসী!ডেবরা, পশ্চিম মেদিনীপুর: সরকারি খাল দখল...
25/04/2026

ডেবরায় সরকারি খাল দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে শতাধিক গ্রামবাসী!

ডেবরা, পশ্চিম মেদিনীপুর: সরকারি খাল দখল করে কংক্রিটের কাজ করার অভিযোগকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের বাড়াগড় মৌজা এলাকা। অভিযোগ, ভোটের ব্যস্ততার সুযোগে সরকারি খালে পিলার বসিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদে শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।

স্থানীয়দের অভিযোগ, বিহার থেকে আসা গুড্ডু সিং নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। এর আগেও তিনি সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করেছেন বলে দাবি করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ওই খাল দখলের কারণে প্রতি বছর বন্যার সময় ২০০-রও বেশি পরিবার নিকাশীর সমস্যায় জলবন্দি হয়ে পড়ছে।

আজ আবার নতুন করে খালে কংক্রিটের পিলার বসানোর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। পরে ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসীদের মূল দাবি, অবিলম্বে সরকারি খাল দখলমুক্ত করতে হবে এবং নিকাশী ব্যবস্থার উন্নতি করতে হবে। পাশাপাশি যারা সরকারি জমি দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এই বিষয়ে ডেবরা ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) প্রিয়ব্রত রাড়ী জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সেচ দপ্তরের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই সরকারি জমি দখল হতে দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

03/02/2026

একদিকে পিতৃ হারানো শোক, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা। সকালেই বাবার আকস্মিক মৃ*ত্যু, শোকের মধ্যেই পরীক্ষা দিতে হাজির ছাত্রী!

03/02/2026

বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী।ডান হতে গুরুতর আঘাত থাকায় রাইটার নিয়ে পরীক্ষা দিল সে।

02/02/2026

গ্রাম থেকে সোজা মাইক্রোসফট, প্রায় ১ কটি টাকার চাকরির অফারলেটার খড়্গপুরের সুমনের!

01/02/2026

পুরুলিয়ায় বাঘ আতঙ্ক! খড়ের গাদা থেকে উদ্ধার বিপন্ন বন্যপ্রাণী!

31/01/2026

ক্ষুধা নিবারণের আরেক নাম কৃষক! আর সেই কৃষক ও কৃষি নিয়েই আজকের প্রতিবেদন!

Address

Midnapore
Medinipur
721101

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABS News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share