ss news

ss news সত্যের সাথে,সত্যের সন্ধানে
(3)

03/06/2026

কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ প্রসঙ্গে বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং!!

03/06/2026

কলেজের ইউনিয়ন রুম নাকি oyo রুম! ধরতেই
পারবেন না! কি বললেন বিধায়ক সজল ঘোষ!

কলকাতা: কলেজ না oyo রুম ? ইউনিয়ন রুম থেকে প্রথমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার, তারপরেই পিঁয়াজের খোসা ছাড়ানোর মত পরতে রহস্য। কলেজের ছাদের ঘরে ঢুকে চক্ষু চরক গাছ। এসি, দামি বিছানায়, আলমারিতে রাখা নরম বালিশ, অত্যানিক বাথরুম, কি নেই সেখানে ? মিললো মদের বোতল, গর্ভধারণ প্রতিরধের প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন। এতো গেলো ইন্টারভেল, ক্লাইমাক্স ? উইনিয়ন রুম থেকে মিললো কালো প্লাস্টিকের আগ্নেয়াস্ত্র। কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসব জিনিস এলো কথা থেকে ? অভিযোগের দিক শিবাশিষ ব্যানার্জি ও তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি কলেজ কর্মীদের।

02/06/2026

এরা ভেবেছিল এদের এমনও দিন আসতে পারে!!
কোমরের দড়ি পরিয়ে পুলিশ ভানে তোলা হচ্ছে কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগকে! মাথায় ছোড়া হলো ডিম! উঠল চোর চোর স্লোগান!!

#কালনা

02/06/2026

বিজ্ঞাপন:-

02/06/2026

কলেজের ইউনিয়ন রুমের আলমারি ও সুটকেস থেকে যে জিনিস উদ্ধার হয়েছে দেখলে চমকে যাবেন!!

কলকাতা:- শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি ও সুটকেস থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে।
কলেজের পাঁচতলায় অবস্থিত স্টুডেন্টস ইউনিয়ন রুম (যা দীর্ঘদিন তালাবন্ধ ছিল)।
উদ্ধার হওয়া টাকার পরিমাণ লক্ষাধিক, যা মূলত ১০০ এবং ৫০০ টাকার নোটে ভর্তি ছিল।
টাকাগুলি ট্রলি ব্যাগ এবং সুটকেসে মজুত করা ছিল এবং দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় উইপোকা ও অন্যান্য পোকা তা মারাত্মকভাবে নষ্ট করে ফেলেছে।
বর্ষার আগে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার সময়, কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাফাই কর্মীরা তালা ভেঙে ওই ঘরে প্রবেশ করেন এবং টাকার সন্ধান পান।

মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকা ও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। এই বিপুল অর্থের উৎস কী এবং কারাই বা এত টাকা মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক ও দুর্নীতির অভিযোগ উঠে!!

02/06/2026

মেমারিতে ঝোপের মধ্যে থেকে মু ন্ডুহীন অজ্ঞাত
পরিচয় মহিলার দে হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য !

#মেমারি #পূর্ব_বর্ধমান

02/06/2026

খবরের জেরে কড়া পদক্ষেপ প্রশাসনের! মেমারিতে অবৈধভাবে শ্মশান দখল করে তৃণমূল ব্লক সভাপতির পার্টি অফিস, বাগানবাড়ি এবং নার্সিংহোম উদ্ধার করে পঞ্চায়েত রাতে তুলে দিল মেমারির নব বিধায়ক মানব গুহ ও পুলিশ প্রশাসন!!

#মেমারি

02/06/2026

খনিতে ন্যায্য মজুরি ও নিরাপত্তার দাবিতে আন্দোলন
ঠিকাশ্রমিকদের বিক্ষোভ!!

লাউদোহা : দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কোলিয়ারির এমআইসি ইনলাইন খনিতে মঙ্গলবার সকাল থেকে অসংগঠিত ঠিকাশ্রমিকরা ধর্নায় সামিল হন। ন্যায্য মজুরি, পিএফ, ইএসআই এবং খনিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মিছিল করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। পাশাপাশি মজুরি কাঠামোও অত্যন্ত কম হওয়ায় সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ঠিকাশ্রমিক হরাধন মণ্ডল এবং বরুণ রায় জানান, “খনির নিচে কাজ করা মানেই প্রতিদিন জীবনের ঝুঁকি নেওয়া। ন্যায্য মজুরি, পিএফ, ইএসআই-এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা প্রয়োজন। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
শ্রমিকদের আরও দাবি, যদি তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত না করা হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের খনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।

02/06/2026

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিসের প্রতিবাদে বঙ্কোলা এরিয়া জেনারেল ম্যানেজার অফিসের সামনে বিক্ষোভ!

অন্ডাল : ইসিএল বঙ্কোলা এরিয়ার জেনারেল ম্যানেজার অফিসের সামনে কোলিয়ারি এলাকায় ইসিএলের জমি ও কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন তাঁরা বিদ্যুৎ সংযোগ না কাটার দাবিতে স্মারকলিপিও জমা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল-৩ সভাপতি বেণুধর মণ্ডল এবং যুব মোর্চার মণ্ডল সভাপতি সূরজ চৌহান। তাঁরা জানান, বহু মানুষ গত ৩০ থেকে ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করেই ইসিএল কর্তৃপক্ষের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে যে আগামী ৭ জুন থেকে তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তাঁদের দাবি, এই গরমের মধ্যে বিদ্যুৎ ছাড়া সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এলাকায় ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ এবং পড়ুয়ারা রয়েছেন। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বেন।
বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা কোনওভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে দেবেন না এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।
এদিন বেণুধর মণ্ডল জানান, এই বিষয় নিয়ে বঙ্কোলা এরিয়ার জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। তবে ভবিষ্যতে যদি বিদ্যুৎ কাটা হয়, তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিনের কর্মসূচিতে বিএমএস নেতা উমেশ মিশ্র সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

02/06/2026

পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গ্রেপ্তার!

#কাটোয়া

Address

Memari

Alerts

Be the first to know and let us send you an email when ss news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share