25/06/2025
।। চিংড়ি ভর্তা রেসিপি ।।
বাড়িতে কম পরিমাণ চিংড়ি আর লোক সংখ্যা বেশি হলে এই পদ বানিয়ে ফেলুন। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে মাথার অংশ বাদ দিয়ে দেবেন। একটা প্যানে সরষের তেল দিয়ে ৫-৬ কোয়া গোটা রসুন, ৩-৪ টে কাঁচালঙ্কা দিয়ে এক মিনিট মতো নেড়ে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দু মিনিট মতো ভেজে নিন। এবার ধুয়ে রাখা চিংড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভাজতে থাকুন পাঁচ মিনিট মতো। আঁচ মিডিয়াম থাকবে। বেশি ভেজে নিলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এবার সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিন। ব্যাস রান্না শেষ। এবার একটু ঠাণ্ডা হলে পুরোটা বেটে নিন, শীলনড়া বা মিক্সিতে। সব শেষে ওপরে সামান্য সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।
খেয়ে জানাবেন কেমন লাগলো।