28/09/2026
পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খুলে ফেলল সি জোসেফ বিজয় থলাপতির দল টিভিকে। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে-র কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ওই দলের পশ্চিমবঙ্গের রাজ্যের আহ্বায়ক চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার নেতারা। তাঁরা জানিয়েছেন, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই দলের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে। আনন্দবাজার