16/08/2024
আসসালামু আলাইকুম, প্রিয় সুধীবৃন্দ, কেমন আছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন যে, আমরা বলেছিলাম যে, আজকে আমরা সরল তাওহীদ, বইটি সম্পর্কে কিছু পর্যালোচনা(বইটির রিভিউ দেবো)করবো ইনশাআল্লাহ।(আমরা দুঃখিত গত কাল রাত্রি অনেক হয়ে যাওয়া তে আমরা মন্তব্য পোস্ট করতে পারিনি।)আম সেই প্রয়াসে এখন বইটি সম্পর্কে কিছু লিখছি। (আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাহায্য কারী,তিনিই আমাদের সহায়ক) তো চলুন আমরা আলোচনা শুরু করি,"সরল তাওহীদ" কিতাবটির লেখক আব্দুল্লাহ বিন আহমাদ আল-হুওয়াইল রহিমাহুল্লাহ, অনুবাদক শায়খ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী,তাওহীদ আমাদের প্রথম, তাওহীদ আমাদের শেষ, তাওহীদ আমাদের মূল, তাওহীদ আমাদের মেরুদন্ড। তাই তিনি কিতাবটি কে তিনি বাংলার পোষাক পরিয়ে 'সরল তাওহীদ' করে দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে এটি একটি তাওহীদের খুব গুরুত্বপূর্ণ কিতাব আমরা সকলেই চাই যে প্রাথমিক থেকে যে কোনো বিষয়ে পড়াশোনা শুরু করবো।তো সেই প্রয়াসে এই কিতাব টি অতি গুরুত্বপূর্ণ।তো কিতাব টি আমাদের সকলকে পড়া উচিত।ঈমানের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাওহীদ। তাওহীদ কি শুধু আল্লাহ তায়ালাকে মাবুদ মানা? না তা নয়। তাওহীদ অর্থ একমাত্র আল্লাহ তায়ালাকে সত্য মাবুদ বলে বিশ্বাস করা এবং আল্লাহ ছাড়া আর কাউকে বা কোনো কিছুকে মাবুদ বলে স্বীকার না করা। তাওহীদ অর্থ, আল্লাহ তায়ালারই ইবাদত করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা। তাওহীদ অর্থ, উপায়- উপকরণের ঊধ্বের বিষয়ে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য না চাওয়া। তাওহীদের অর্থ, একমাত্র আল্লাহকেই কল্যাণ-অকল্যাণের, হায়াত মওতের মালিক মনে করা, অন্য কাউকে এসব বিষয়ে ক্ষমতাশালী মনে না করা। তাওহীদ অর্থ, শুধু আল্লাহকে আহকামুল হাকিমীন মনে করা,আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম স্বীকার না করা, তাওহীদ অর্থ, শুধু শরীয়তের মুহাম্মাদিয়ার আনুগত্যকেই অপরিহার্য মনে করা, অন্য কোনো শরীয়তের আনুগত্য বৈধ মনে না করা। তাওহীদ অর্থ, শুধু ইসলামকেই হক্ব ও সত্য মনে করা, অন্য কোনো দ্বীনকে হক্ব ও সত্য মনে না করা।(এই কথাটি আমি উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ আল্লামা মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ,এর একটি কিতাব থেকে সংগ্রহ করেছি"ঈমান সবার আগে" এই কিতাবটির সপ্তম অধ্যায়ে রয়েছে পৃষ্ঠা সংখ্যা ১৫) এই কিতাবটি সম্পর্কে (ফযীলাতুশ শায়খ আল্লামা ডঃ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল -জীবরীন রহিমাহুল্লাহ)এর মন্তব্য, এই বইটিতে রয়েছে তাওহীদ ও ইবাদাত এর সংজ্ঞা, তার মাহাত্ম্য এবং সেই ইবাদাত সমূহের উদাহরণ, যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করা শুদ্ধ নয়। লেখক (আব্দুল্লাহ বিন আহমাদ আল-হুওয়াইল রহিমাহুল্লাহ)এতে কিছু কিছু শিরকের কথা অথবা কোন শিরক তাওহীদের প্রকৃতত্বকে ধ্বংস ক'রে দেয়, সে কথাও উল্লেখ করেছে। যেহেতু দুটি বিষয় ছাড়া বস্তকে জানা যায় না, (১) তার প্রকৃতত্ব বা স্বরূপ। (২) তার বিপরীত বিষয়। এতে লেখক তার সংজ্ঞা বলেছে, তার নানা ধরন, প্রকার ও বিধান বর্ণনা করেছে। যেহেতু الضد يظهر حسنه الضد) ويضدها تتميز الاشياء) অর্থাৎ বিপরীত বিষয়ের সৌন্দর্যকে প্রকাশ করে বিপরীত বিষয়ে, আর বিপরীত জিনিস দাঁড়ায় জিনিস স্বতন্ত্র লাভ করে, বলাবাহুল্য, শিরকের কদর্য ও বিপত্তি জানা ব্যতিরেকে তাওহীদের সৌন্দর্য ও মাহাত্ম্য প্রকাশ পেতেই পারেনা। এছাড়াও কিতাবটি তে তাওহীদের সঙ্গা, তাওহীদের প্রকারভেদ,তাওহীদের গুরুত্ব ও মাহাত্ম্য,লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসুলুল্লাহ'র সাক্ষ,শিরক,শিরকের আকবারের প্রকারভেদ, শিরকের ইতিহাস, ইসলাম -বিনাশী করমাবলী,তাগুত অস্বীকার করা, তিনটি মৌলনীতি, কুফরী,মুনাফীক্বি(কপটতা)অলা ও বারা, ইসলাম, ঈমান, ইহসান, ইবাদত, ভালোবাসার প্রকারভেদ,ভয়,আশা, ভরসা,দুআ,রুক্বা(ঝা-ড়ফুঁক),তামায়েম(তাবীয-কবচ),তাবারুক, বিস্তারিত হয়ে যাওয়াতে আর বলছি না। এছাড়াও বিভিন্ন ধরনের অধ্যায় রয়েছে। সংকলক (রিভিউয়ার) সকলের নিকট দুআ প্রার্থী, আপনাদের, প্রিয়,ত্বালিবে ইলম, মুহাম্মাদ, নজরুল ইসলাম বিন সাইফুল ইসলাম।জোড়গাছা,ডোমকল, মুর্শিদাবাদ। ফোন নম্বর "৯৭৩৪৪৪৭৯২৮"