27/12/2021
কোনো এক রবিবার এর দুপুরে ৬ জন বন্ধু আর বান্ধবীকে সঙ্গে নিয়ে Ride-এ বেড়িয়েছিলাম প্রকৃতির টানে এক অবিশ্বাস্য জায়গার উদ্দেশে। যেটা আমাদের এই শহরাঞ্চল এর খুব কাছেই অবস্থিত অথচ শহরের ব্যাস্ত জনজীবন ও কোলাহল থেকে অনেকটা দূরে, দেখলে মনে হবে কোনো এক মায়াবী অদৃশ্য প্রাচীর অবিরত এই জায়গার রক্ষা করে চলেছে নগর উন্নয়নের দূষণ থেকে। লাল মাটির সরু রাস্তা ধরে bike চালাচ্ছি আর চোখের সামনে দেখছি দিগন্ত বিস্তৃত জলাভূমি দূরে নীল আকাশের সাথে মিশে যাচ্ছে।
ডিসেম্বরের শীতের দুপুর ১২টা নাগাদ রওনা দিয়েছিলাম কল্যাণী থেকে। রাস্তাটা একটু ঘোরালো তবে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সমগ্র তথ্য ও অভিজ্ঞতা নিয়ে vlog আসছে খুব শীঘ্রই। চোখ রাখো youtube এ।
Channel link: https://youtube.com/c/TheB**gKush