Genxt - Generation Next Multimedia International

Genxt - Generation Next Multimedia International We visualize your vision into reality.

বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে...
24/11/2025

বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন ধর্মেন্দ্রকে। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল তার গভীর অনুরাগ। ১৯৬০ সালে অর্জুন হিঙ্গোরানী পরিচালিত ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র অভিনীত বিখ্যাত সিনেমা ‘শোলে’। এ ছাড়া ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’, ‘আনন্দ অর আনন্দ’, ‘ফাগুন’, ‘হকীকত’, ‘দো বাদান’, ‘জীবন মৃত্যু’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘রাজা জানি’সহ মোট ৭৬০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে তাদের দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল। পরে নন্দিত অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেন অভিনেতা। সেই সংসারে তাদের দুই মেয়ে এষা দেওল ও অহনা দেওল।

𝗗𝗶𝗹𝘄𝗮𝗹𝗲 𝗗𝘂𝗹𝗵𝗮𝗻𝗶𝗮 𝗟𝗲 𝗝𝗮𝘆𝗲𝗻𝗴𝗲 (𝟭𝟵𝟵𝟱) মুভির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্স অফিস ডিটেলস ও যাবতীয় খুঁটিনাটি —__________________...
20/10/2025

𝗗𝗶𝗹𝘄𝗮𝗹𝗲 𝗗𝘂𝗹𝗵𝗮𝗻𝗶𝗮 𝗟𝗲 𝗝𝗮𝘆𝗲𝗻𝗴𝗲 (𝟭𝟵𝟵𝟱) মুভির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্স অফিস ডিটেলস ও যাবতীয় খুঁটিনাটি —

__________________________________________________

◈ বাজেট: ₹4 কোটি
◈ ওপেনিং নোট: এক্সিলেন্ট
◈ ডমিস্টিক নেট: ₹53.31 কোটি
◈ ডমিস্টিক গ্রোস: ₹86.49 কোটি
◈ ওভারসীজ গ্রোস: ₹15.68 কোটি ($4.80M)
◈ ওয়ার্ল্ডওয়াইড গ্রোস: ₹101.17 কোটি
◈ ডমিস্টিক ফুটফলস: 4.79 কোটি
✦ ভার্ডিক্ট: ALL TIME BLOCKBUSTER

📽️ Runtime: 181 Mins
⭐ IMDB: 8/10 (83K+)
🍅 Tomatometer: 100% (6+)
🍿 Popcornmeter: 94% (10K+)

_________________________________________________

1️⃣ এই মুভির টাইটেল Anupam Kher এর স্ত্রী Kiran Kher এর সাজেস্ট করা ছিলো । সিনেমাটি Rishi Kapoor ও Madhuri Dixit এর "Yaarana" এবং Dev Anand অভিনীত "Gangster" এর সাথে ট্রিপল ক্ল্যাশে মুক্তি পায়, এবং বিরাট ব্যাবধানে জয়ী হয় । নব্বইয়ের দশকের একমাত্র ATBB সিনেমা - যা ওপেন ক্ল্যাশে ৯৫% অকুপেন্সী নিয়ে বাম্পার ওপেনিং দিতে সক্ষম হয়েছে

2️⃣ ২০০৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত, ছবিটির প্রাথমিক থিয়েটার রিলিজ ৬০০ সপ্তাহ - অর্থাৎ ১১ বছরেরও বেশি সময় ধরে চলেছিলো - যা একটি ওয়ার্ল্ড রেকর্ড । ২০১৪ সালের ১৪ ডিসেম্বর, মুভিটির ১০০০ সপ্তাহ পূর্তি উদযাপনে Aditya Chopra - "Aditya Chopra relives... Dilwale Dulhania Le Jayenge" টাইটেলের একটি বই প্রকাশ করেন । ২০২৩ সাল পর্যন্ত মুভিটি মুম্বাইয়ের মারাঠা মন্দিরে ২৭ বছরেরও বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছে

3️⃣ YRF এর আগে বা পরে কখনো এত বড় হিট পায়নি । তাদের আগের বাম্পার হিট সিনেমা যেমন- Daag (1973), Kabhi Kabhie (1976), Daar (1993) ভাল আয় করলেও ওয়েস্ট বেংগল, বিহার, আসাম, উড়িষ্যা এসব এরিয়ায় ভাল আয় আনতে ব্যর্থ ছিলো । DDLJ প্রথম সেটা করে দেখায় । সারা ভারতেই সিনেমাটি হিট ছিলো । যখন $500K তোলাও ওভারসীসে বড় ব্যাপার ছিলো তখন $4.80 Million USD তুলে অল টাইম ব্লকবাস্টার হয় । ওভারসীসে ইন্ডাস্ট্রি হিট ছিলো

4️⃣ YRF, Shah Rukh Khan, Kajol ও Aditya Chopra এর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার । BOI এর পুরোনো ডাটা অনুসারে বলিউডের অল টাইম ৫ম বিগেস্ট হিট । শাহরুখের প্রথম HGOTY, সিনেমাটির প্রাথমিক ফুটফলস - ৪.৮০ কোটি । মারাঠা মন্দিরের ফুটফলস ধরলে ফুটফলস ৬ কোটির উপরে, মারাঠা মন্দিরে - মুক্তির ২৫ বছর পরেও সপ্তাহে গড়ে ১০০০-১৫০০ মানুষ সিনেমাটি দেখে

5️⃣ Tujhe Dekha Toh Yeh Jaana Sanam গানের জন্য ক্ষেতে শুট করার পারমিশন দিতে নারাজ ছিলো জমির মালিক । SRK তাদের Local Accent এ কথা বলে পটিয়ে তারপর রাজি করান । Mere Khwabon Mein Jo Aaye গানটি করতে প্রথমে কাজল অস্বীকৃতি জানান । আদি তাকে আশ্বস্ত করেন এটি B Grade কোনো গান নয় বরং বলিউডে নতুন মাত্রা যোগ করবে

6️⃣ Aditya Chopra লীড রোলের জন্য Tom Cruise কে কাস্ট করতে চেয়েছিলেন কারণ তিনি এটিকে একটি ইন্ডিয়ান-আমেরিকান সম্পর্ক দেখাতে চেয়েছিলেন । কিন্তু Yash Chopra বিদেশী তারকাকে নিয়ে ছবিটি বানাতে চাননি বলে Aditya Chopra কে তার গল্পে পুনরায় কাজ করতে হয়েছিলো । পরবর্তীতে Aamir Khan, Saif Ali Khan ও Salman Khan ও রাজি হননি এই সিনেমার জন্য

7️⃣ Aditya Chopra শাহরুখের চরিত্রের নাম Raj Kapoor এর নামে Raj রেখেছিলেন । SRK প্রথমে এই সিনেমায় কাজ করবার সময়ও শাহরুখের মনে হয়েছিলো এই সিনেমা চলবে না! কারন তখনো শাহরুখের রোমান্টিক সিনেমার প্রতি টানটা জন্মায়নি । কিন্তু মুভিটি দেখার পর SRK নিজের বিষয়ে Yash Chopra কে বলেছিলেন যে DDLJ এমন একটি সিনেমা যা তাকে বিখ্যাত করে তুলবে, ঠিক যেমন "Deewaar" Amitabh Bachchan কে বিখ্যাত করেছিলো

8️⃣ রিপোর্ট অনুসারে DDLJ ও Aashiqi বলিউডের সবচেয়ে বেশি মিউজিক সেল হওয়া এলবাম । দুইটি সিনেমাই ২ কোটি ইউনিটের উপরে মিউজিক এলবাম সেল করেছিলো । HMV এর কার্যনির্বাহী পরিচালক Harish Dayani এর অনুমিত রিসার্চ অনুযায়ী, ভারতে প্রতি তিনটি পরিবারের মধ্যে একটিতে DDLJ এর সাউন্ডট্রাক রয়েছে

9️⃣ সিনেমার ট্রেইন সিকুয়েন্স এত জনপ্রিয় হয়েছিলো যে এটা অনেক সিনেমায় রিক্রিয়েট, অনুপ্রেরণা বা ট্রিবিউট দেওয়া হয়েছিলো - Bodyguard, Humpty Sharma Ki Dulhaniya, Slumdog Millionaire, Ye Jawaani Hai Deewani, Chennai Express, Subh Mangal Zyada Saavdhan, Dil Bechara ইত্যাদি । এছাড়া অন্যান্য অংশের ট্রিবিউট Jab We Met, Dev D, Love S*x Aur Dhoka, Ek Ladki Ko Dekha To Aisa Laga, সহ অসংখ্য সিনেমা দিয়েছে

🔟 "Ruk Ja O Dil Diwane" গানের শেষে যে অংশে Kajol কে SRK ফেলে দেন, তা Kajol কে পরিচালক Aditya আগে থেকে জানাননি, যাতে তার রিয়েকশনটা ন্যাচারালি আসে । যে সিনে Raj আগের রাতের ঘটনা নিয়ে Simran এর সাথে ঠাট্টা করেন, সেই সিনের শুটে প্রচুর সমস্যা হয়েছিলো । কারণ, যখনই SRK তার শার্ট খুলতেন, সেই শব্দে Kajol বারবার হেসে দিতেন

1️⃣1️⃣ এটি Steven Schneider সম্পাদিত "1001 Movies You Must See Before You Die" এর অন্তর্ভুক্ত । Times Of India এর একটি লিস্ট - 10 Bollywood Movie You Must Watch Before You Die তেও যায়গা পেয়েছিলো

1️⃣2️⃣ সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পাবার রেকর্ড করেছিলো- ১০ টি ক্যাটাগরিতে । বেস্ট এক্টর ক্যাটাগরিতে Shah Rukh Khan পুরস্কার জেতার পর Aamir Khan ফিল্মফেয়ার পুরস্কারে যাওয়া বন্ধ করে দেন কারণ তিনি মনে করেছিলেন যে Rangeela ছবির জন্য তার জেতা উচিত ছিলো

1️⃣3️⃣ Aditya Chopra "Hum Aapke Hain Koun" সিনেমার সাফল্যে দেখে DDLJ বানাতে আগ্রহী হন । মজার বিষয় হলো, Sooraj Barjatya নিজেই প্রায় প্রতি সপ্তাহে DDLJ দেখেন, বিশেষ করে নতুন কোনো ছবি শুরু করার আগে

1️⃣4️⃣ DDLJ ছিল প্রথম ভারতীয় মুভি যা Dolby Sound Mix ব্যবহার করেছিলো । এছাড়া এটিই প্রথম ভারতীয় সিনেমা, যার নির্মাণ নিয়ে ৩০ মিনিটের একটি টেলিভিশন শো হয়েছিল । "The Making of DDLJ" Doordarshan এ সম্প্রচারিত হয়েছিল । এই সিনেমার মাধ্যমে ভারতে Foreign Countries এ সিনেমা শুটিং এর ট্রেন্ড শুরু হয়

1️⃣5️⃣ Shah Rukh Khan এবং Kajol এই মুভির সেটে Karan Johar কে তার পরিচালনায় প্রথম সিনেমা "Kuch Kuch Hota Hai" তে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন

সঞ্জয় দত্তের পরিবার সর্বদা মিডিয়ার আলো থেকে দূরে থাকে। ভারতীয় চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা, যিনি বলিউডে বহু সফ...
20/10/2025

সঞ্জয় দত্তের পরিবার সর্বদা মিডিয়ার আলো থেকে দূরে থাকে। ভারতীয় চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা, যিনি বলিউডে বহু সফল সিনেমায় অভিনয় করেছেন।
---
🧔 সঞ্জয় দত্ত:
জন্ম: ২৯ জুলাই ১৯৫৯, মুম্বই
তিনি সুনীল দত্ত ও নার্গিস দত্তের পুত্র।
সঞ্জয় দত্ত বলিউডে “রকি”, “খলনায়ক”, “বাস্তব”, “মুন্না ভাই এম.বি.বি.এস.”, “সাঞ্জু” ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।
---
👨 পিতা – সুনীল দত্ত

পূর্ণ নাম: বালরাজ দত্ত (Sunil Dutt), তিনি একজন সফল অভিনেতা, প্রযোজক ও রাজনীতিক ছিলেন। বলিউডে “মাদার ইন্ডিয়া”, “পূরব অউর পশ্চিম”, “ওয়াক্ত”, “মিলন” ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সংসদ সদস্যও ছিলেন এবং সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত ছিলেন।
মৃত্যু: ২০০৫ সালে।
---
👩 মাতা – নার্গিস দত্ত
পূর্ণ নাম: ফাতিমা রশিদ (Nargis Dutt)
ভারতীয় সিনেমার এক কিংবদন্তি অভিনেত্রী।
“মাদার ইন্ডিয়া”, “বারসাত”, “অওরা”, “শ্রী ৪২০” প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।
তিনি ১৯৫৮ সালে সুনীল দত্তকে বিয়ে করেন।
মৃত্যু: ১৯৮১ সালে, ক্যান্সারে আক্রান্ত হয়ে।
---
👭 বোন – প্রিয় দত্ত ও নমরতা দত্ত

1. প্রিয় দত্ত

একজন রাজনীতিবিদ ও সমাজকর্মী। তিনি সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন। মায়ের স্মৃতিতে “নার্গিস দত্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন” পরিচালনা করেন।

2. নমরতা দত্ত :

তিনি অভিনেতা কুমার গৌরবের স্ত্রী (কুমার গৌরব হলেন রাজেন্দ্র কুমারের পুত্র)। নমরতা সাধারণত চলচ্চিত্রজগৎ থেকে দূরে থাকেন।
---
💍 স্ত্রী – মান্যতা দত্ত

পূর্ণ নাম: মান্যতা শেঠি দত্ত
একজন প্রাক্তন অভিনেত্রী ও ব্যবসায়ী।
২০০৮ সালে সঞ্জয় দত্তকে বিয়ে করেন।
তিনি “Sanjay Dutt Productions”-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও কাজ করেন।
---
👧👦 সন্তান

সঞ্জয় দত্ত ও মান্যতার যমজ সন্তান রয়েছে —

1. শাহরান দত্ত (পুত্র)
2. ইকরার দত্ত (কন্যা)

এছাড়া সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা থেকে এক কন্যা রয়েছে —
ত্রিশলা দত্ত, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন।

নিজের প্রথম ছবি দিয়েই বলিউডে সুপারহিট, এরকম কিন্তু সবার ভাগ্যে থাকে না, কিন্তু এই অভিনেতারা নিজেদের প্রথম ছবি দিয়েই দর...
19/10/2025

নিজের প্রথম ছবি দিয়েই বলিউডে সুপারহিট, এরকম কিন্তু সবার ভাগ্যে থাকে না, কিন্তু এই অভিনেতারা নিজেদের প্রথম ছবি দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন 👇
🎬 ১. সালমান খান
প্রথম ছবি: মেনে পিয়ার কিয়া (১৯৮৯)
৯০-এর দশকে সুপারহিট ছবি: হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, হাম দিল দে চুকে সানাম, জুরওয়া।
সালমান ছিলেন রোমান্টিক ও অ্যাকশন দুই ধারারই জনপ্রিয় মুখ। তার “লাভার বয়” ইমেজ তখন দারুণ জনপ্রিয় হয়।
🎬 ২. আমির খান
প্রথম ছবি: কেয়ামত সে কেয়ামত তক (১৯৮৮)
৯০-এর দশকে সুপারহিট ছবি: Dil, Jo Jeeta Wohi Sikandar, Rangeela, Raja Hindustani, Sarfarosh
নিখুঁত অভিনয় ও বুদ্ধিদীপ্ত সিনেমা বেছে নেওয়ার জন্য আমির “Mr. Perfectionist” হিসেবে পরিচিত হন।
🎬 ৩. শাহরুখ খান
প্রথম বড় হিট: দিওয়ানা (১৯৯৩)
৯০-এর দশকে সুপারহিট ছবি: ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হে, কুচ কুচ হোতা হে।
খলনায়ক থেকে প্রেমিক— দুই ভূমিকাতেই তিনি দর্শকের হৃদয় জয় করেন এবং "King of Romance" হন।
🎬 ৪. ঋত্বিক রোশন : কহো না.. পিয়ার হে (২০০৩)
প্রথম ছবি দিয়েই লাভার বয় ইমেজ তৈরি করেন ঋত্বিক রোশন এবং তার এই ছবি সুপার হিট হয়।। পরবর্তীকালে ক্রিস ছবি তার জন্য জনপ্রিয়তা নিয়ে আসে।
প্রথম ছবি :
🎬 ৫. অজয় দেবগন
প্রথম হিট: Phool Aur Kaante (১৯৯১)
৯০-এর দশকে সুপারহিট ছবি: Dilwale, Suhaag, Ishq, Zakhm
তার মার্জিত ব্যক্তিত্ব ও তীক্ষ্ণ অভিনয় তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।
🎬 ৬. সানি দেওল :
প্রথম ছবি : বেতাব (১৯৮৯)
রীতিমতো হার্ডকোর একশন হিরো হিসেবে নিজেকে সামনে আনেন সানি দেওল। তার "ঢাই কিলো কা হাত" এবং "তারিখ পে তারিখ" এখনো পর্যন্ত জনপ্রিয়।

08/09/2025

Labbaik Allahuma Labbaik

11/11/2024

Exclusive interview of Megastar of Bangladesh Shakib Khan 😍
Eskay Movies 18 Movies Grand Announcement Ceremony

হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জহর সেন ১৯৭১ এর (৭ই মার্চে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজ-দীপ্ত রক্তজ্বলা- জ্ব...
06/10/2024

হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জহর সেন
১৯৭১ এর (৭ই মার্চে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজ-দীপ্ত রক্তজ্বলা- জ্বালাময়ি ভাষণে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রথমে কুষ্টিয়া অঞ্চলে ও পরবর্তীতে হবিগঞ্জের বাহুবলে মুক্তিযুদ্ধ করেন এবং একাই (১৭) জন পাকসেনা ও দুই জন রাজাকার-আলবদর মেরেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা-জহর সেন) যুদ্ধ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার খালাতো বোন রেপ হয়েছে, তাঁর বাবা মাকে হত্যা করা হয়েছে। দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করে মৃত্যু নিশ্চিত বুলেটের মুখে সশস্ত্র সংগ্রাম করে যে বীর বাঙালি দেশ স্বাধীন করেছে, সে পাক-হানাদার বাহিনী ও স্বদেশিয় রাজাকারের রক্ত-চক্ষুর আগ্রাসন থেকে রক্ষা করতে পারেনি নিজ পরিবারকে।

শতকষ্ট আর হতাশা নিয়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিতেও যাননি।
৭৫ এর ১৫ই আগষ্টে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর তৎকালিন ক্ষমতা লোভি ঐ পশ্চিম পাকিস্তানের দোসর, স্বদেশিয় রাজাকার-আলবদর কতৃক তার ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার, নির্মম নির্যাতনে দেশে নিরাপদ বোধ না করায় তিনি ১৯৯০ সালে ভারতে চলে যান। শুধু নিরাপত্তার অভাবে বীর মুক্তিযোদ্ধা (জহর-সেন) নিজ হাতে স্বাধীন করা বাংলাদেশে থাকতে পারেন নাই, এ বড় বেদনার বড় লজ্জার।

নীরবেই না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জহর সেন
বীর এই মুক্তিযোদ্ধা ২৪ জুন, ২০২৪ ভারতের আসামের করিমগঞ্জে মৃত্যুবরণ করেন।
বীর এ মুক্তিযোদ্ধা’র প্রতি বিনম্র শ্রদ্ধা।

The next big releases in Indian cinema are setting the stage on fire! 🔥 Get ready for:  on Sep 27 - Jr. NTR fans, are yo...
26/09/2024

The next big releases in Indian cinema are setting the stage on fire! 🔥 Get ready for:
on Sep 27 - Jr. NTR fans, are you ready?
on Oct 10 - Thalaivar Rajinikanth strikes again!
on Nov 14 - Suriya's epic is coming to conquer!
on Dec 6 - Allu Arjun's rule begins this winter!

Book your calendars, because it's going to be a blockbuster end to 2024! 🎬🍿

Set Design For New TVC
17/09/2024

Set Design For New TVC

সকলকে জেনেরেশন নেক্সট মালটিমিডিয়ার পেইজে স্বাগতম।মিডিয়ার সকল প্রকার টেকনিক্যাল পোষ্ট প্রোডাকশন কাজ করতে আমরা নিবেদিত। বি...
11/09/2024

সকলকে জেনেরেশন নেক্সট মালটিমিডিয়ার পেইজে স্বাগতম।
মিডিয়ার সকল প্রকার টেকনিক্যাল পোষ্ট প্রোডাকশন কাজ করতে আমরা নিবেদিত।
বিজ্ঞাপন, ওভিসি এবং চলচিত্র নির্মানের সকল প্রকার টেকনিক্যাল সহায়তার জন্য আমাদের পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন।

22/08/2024

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)
★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট, ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান - 01818738984
আরাফাত হোসেন - 01829260044
নাদের চৌধুরী - 01690-028474
মীর হোসাইন হৃদয় - 01875-149204
মাহেদী হাসান - 01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314 (ফুলগাজী)
আবদুর রহমান -01887954818 (ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308 (পরশুরাম)
ওমর ফারুক -01822789872 (ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795 (ছাগলনাইয়া)






#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪









Address

Andheri West, Lokhandwala, Mumbai
Navi Mumbai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genxt - Generation Next Multimedia International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Genxt - Generation Next Multimedia International:

Share