10/10/2021
একটা সময় ছিলো, যখন অনেক দুর খেতে যেতে কেমন যেনো ল্যাধ লাগতো। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে চিন্তা ধারা গুলো পাল্টালো। কলকাতা জুড়ে যে খাবার গুলো আছে, সে গুলো খুজে বের করার বাই উঠলো। ভিডিও করতে শুরু করলাম। সত্যি কথা বলতে ছোটো বেলা থেকে বাবা কোনো দিনও খারাপ খাওয়ায়নি। যখন খাবার গুলো অনুভব করতে শুরু করলাম, বুঝতে শিখলাম, তখন ভাবলাম নিজে যেমন ভালো খেয়েছি, তেমনি অন্য কে বলবো তারাও যেনো ভালো খায়। আমার মতে, জীবনে খুশি থাকতে গেলে ভালো খাওয়া টা জরুরি। আর মন খুশি থাকলেই, আপনি সুস্থ থাকবেন।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মহালয়ার ঠিক পরের দিন, গিয়েছিলাম Et Set Mix এ, lake view road এ, ঠিক Ballygunge cultural এর পাশেই। নাম শুনেছিলাম, বন্ধুর জন্মদিন এ খাবার গিফট্ প্যাক করেও পাঠিয়েছি, কিন্তু নিজের কিছুতেই আসা হচ্ছিল না। কার্যকর্তা সুনন্দ ব্যানার্জী আর অভিজিৎ মজুমদার দা লোক দুটি খুব অমায়িক। এত সুন্দর খাবার এর প্রতি ভাবনা চিন্তা, সত্যিই খুব অবাক করলো আমায়। প্রায় ৩৫ কিমি যাত্রা করে গেছিলাম খালি খেতে, আর তার মূল্য আমি পেয়ে গেছি💕💕💕
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
এবার আসি খাবার কথায়। সুনন্দ দা জিজ্ঞাসা করলো, কি খাবে বলো। আমি বললাম, তুমি যেটা সাজেস্ট করবে সেটাই খাবো। Starter থেকে শুরু করে dessert, সব বললো। তবে soup এর কথা টা আমি বললাম, যেহেতু আমি Pamela দির কাছ থেকে শুনেছি।
🌟Lung Fung Soup:- আসলে চিনে এটা কে Dragon soup বলা হয়। একটা thick soup, যেটি seafood, chicken, chilli, lemon আর vegetables দিয়ে বানানো হয়। এখানকার chef দের হাতের জাদু আর দুই পার্টনার এর ভালোবাসায় আমি বুঝতেই পারলাম না, যে আমি চিনে নয়, আমি কলকাতায় বসে খাচ্ছি। বেশ mushroom, chicken, carrot, chilli দিয়ে বানানো একটা thick soup যার উপর টুক করে ডিম ফাটিয়ে তার থেকে শুধু egg white টা ফেলে দেওয়া। উফফ্, স্বাদ টা কে আমি বর্ণনা করতে পারবো না, এতটাই অসাধারণ।
🌟Cheesy garlic chicken wings:- Chicken এর wings টা কে batter fry করে তার উপর cheese দিয়ে বেপার টা কে পুরো মেলট করে দেওয়া আর উপর দিয়ে fried garlic এর flavour টা না থাকলে হয়তো, Et Set Mix (Lake View Road) অসম্পূর্ণ। পুরো টা কিভাবে খেয়েছি সেটা তো reels গুলো বানিয়ে দেখিয়েছি। আরো কিছু বাকি আছে, দেখাবো. জানি ফোটো টা যেই দেখবে তার জিভ দিয়ে জল গরাবেই। বিশ্বাস করুন, পুরো wings টা মুখে দিচ্ছিলাম, আর গোলে যাচ্ছিল। হ্যাঁ, এবার ভিতরে কি আছে না আছে সেটা যদি বলেই দি। তালে তো আর গোপন বলে কিছু থাকলো না। আমি কিন্তু এর প্রেমে পড়ে গিয়েছি।
🌟Egg chilli:- আমার গুরু Damodaar Seth এর নাকি এটা খুব প্রিয়। তাই না খেয়ে থাকতে পারলাম না। Full plate এ ৪টে ডিম দিয়ে বানানো একটা starter. বেপার টা পুরো dry, corn flour batter এ ডুবিয়ে ছাকা তেলে ভেজে নানান চাইনিজ মসলা আর সস দিয়ে toss করে, উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে জিনিস টি কে present করা। যারা একটু সুরা পান করতে ভালোবাসেন, তাদের জন্যও কিন্তু এক নম্বর খাবার এটা। Highly recommended 💕💕🤤🤤
🌟Fresh lime soda:- এত কিছুর পর একটু ফ্রেশ লাইম সোডা খেয়ে হাটা চলা করে নিলাম, যাতে করে মেইন কোর্স এ কব্জি ডোবানো যায়।
🌟Pork kosha with gobindobhog rice:- একবার বলুন তো নিজের বুকে হাত দিয়ে, কখনো ভেবেছিলেন যে pork দিয়ে গবিন্দভোগ চালের ভাত খাওয়া যায়!! হ্যাঁ, এটাই আমার মনে এসেছিলো। জীবনে কোনদিন এই ভাবনা টাই আসে নি। ও হ্যাঁ বলে রাখি আপনাদের, একদম non authentic chinese খাবার পাওয়া যায় এখানে। Pork এর সাথে ছোটো ছোটো আলু দিয়ে বেপার টা বেশ জমে গেছে, ভাতের সাথে। একটা সুন্দর গন্ধ, উফফ্ আর ভাবা যাচ্ছে না। সবার শেষে চর্বি টা যখন মুখে দিলাম, মনে হলো যেনো স্বর্গে পৌঁছে গেলাম। মুখে দিতেই মিলিয়ে গেলো।
🌟Roasted pork with gobindobhog rice:- Pork এর স্লাইস, বেশ মোটা মোটা কিন্তু। অনেক টা chilli chicken এর মত গ্রেভি আর তার সাথে গবিন্দভগ চালের ভাত। যেনো eternal love story 💓. হ্যাঁ, এটাই Et Set Mix lake view road এ একটা non authentic Indo Chinese restaurant, jar কর্ণধার সুনন্দ ব্যানার্জী, অভিজিৎ মজুমদার, মাত্র ৯ মাসে কলকাতায় খাবারের দুনিয়ায় ভালই সারা ফেলেছে। আমাদের সবার ভালোবাসায়, মা দুর্গার আশীর্বাদ এ যেনো এনারা আরো এগিয়ে যেতে পারে। এই কামনাই করি।
🌟Misti doi crème brûlée:- বাঙালির সেরা শেষ পাত হলো মিষ্টি দই। খাবার এর শেষে দই খাবে না, এটা কি হয়! আর সেই চিন্তা মাথায় রেখেই, একটা ছোট্ট টুইস্ট এনেছেন এনারা। মিষ্টি দইয়ের উপর চিনির একটা ক্যারামেল। উপরে crunchy ভিতরে softy এই কম্বিনেশন টা মন জিতে নিয়েছে মানুষের। মিষ্টি দই টা একটু অল্প মিষ্টি হওয়ায় উপরের ক্যারামেল টার সাথে ব্যালান্স হয়ে একটা নিখুঁত স্বাদ এনে দিয়েছে। হ্যাঁ, পেট ভরার সাথে সাথে মন টাও ভরে গেলো।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
সব শেষে বলি, যখন খাবার এর বিল টা দেখলাম সত্যিই খুব অবাক হলাম। এত খাবার খেলাম, আর এত কম প্রাইস!! যা মনে হলো, দুজনে আসলে মোটামুটি ৫০০-৬০০ টাকার মধ্যে পেট ভরে খাওয়া যাবে।
পুজো শুরু হয়ে গেছে, আজ মহা পঞ্চমী। সবাই কে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প টা শেষ করা যাক! হ্যাঁ, ভালো করে ঘুরুন, ভালো খান। মাস্ক অবশ্যই পড়ুন, আর সাথে স্যানিটাইজার টাও রাখবেন। দক্ষিণ কলকাতায় যখন Ballygunge Cultural Association এ ঠাকুর দেখতে আসবেন, সঙ্গে থাকবে Et Set Mix, খেতে ভুলবেন না কিন্তু। 💕💕💕💕💕💕
[বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পূজায় আর মন চাইলো না ইংলিশ এ লিখি, শুভ শারদীয়া]