Sara Creation

Sara Creation Everything is possible.
(1)

Spoken pattern:  What's your plan......?What's your plan for today? আজ কী করবা?What's your plan for tomorrow? কাল কী করব...
06/03/2026

Spoken pattern: What's your plan......?

What's your plan for today? আজ কী করবা?

What's your plan for tomorrow? কাল কী করবা?

What's your plan for tonight? আজ রাতে কী করবা?

What's your plan for the morning? সকালে কী করবা?

What's your plan for the afternoon? – বিকেলে কী করবা?

What's your plan for the evening? সন্ধ্যায় কী করবা?

What's your plan for this weekend? – ছুটির দিনে কী করবা?

What's your plan for next week? পরের সপ্তাহে কী করবা?

What's your plan for next month? পরের মাসে কী করবা?

What's your plan for the holidays? – ছুটিতে কী করবা?

What's your plan for summer vacation?- গরমের ছুটিতে কী করবা?

What's your plan for the new year? নতুন বছরে কী করবা?

What's your plan for your birthday? – জন্মদিনে কী করবা?

What's your plan for the party? পার্টিতে কী করবা?

What's your plan for the trip? ভ্রমণে গিয়ে কী করবা?

What's your plan for the outing? বেড়াতে গিয়ে কী করবা?

What's your plan for the picnic? পিকনিকে কী করবা?

What's your plan for the meeting? – মিটিংয়ে কী করবা?

What's your plan for the project? প্রজেক্টে কী করবা?

What's your plan for the exam? পরীক্ষায় কী করবা?

What's your plan for after the exam? – পরীক্ষার পর কী করবা?

What's your plan for the interview? – ইন্টারভিউতে কী করবা?

What's your plan for your career? – ক্যারিয়ারে কী করবা?

What's your plan for your future? – ভবিষ্যতে কী করবা?

What's your plan for after graduation? -পড়াশোনার পর কী করবা?

What's your plan for dinner? রাতের খাবারে কী করবা?

"মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন।কারো সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন।নিজের দেখাশোনা কর...
05/03/2026

"মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন।
কারো সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন।

নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করে ছিলেন,যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরিক্ষা করতো।খাবার ল্যাবরেটরিতে পরিক্ষা করে খাওয়ানো হত।

প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল।
মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে চলে ছিলেন।

Oxygen যুক্ত বেডে ঘুমাতেন।নিজের জন্য Organ Donar রেডি করে রেখেছিলেন।যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন,যাতে হঠাৎ দরকার পড়লেই তারা Kidney, Lungs,Eye etc organ মাইকেলকে দিতে পারে।

পারলেন না হেরে গেলেন। মাত্র 50 বছরে জীবনে।
25th June 2009 সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল।
নিজের ঘরে থাকা 12 জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলোনা।

Los Angeles, California র সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না।

জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া একপাও চলতেন না।

যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখাতেন। তার স্বপ্ন অধরাই রয়ে গেল।

মাইকেল জ্যাকসনের অন্তিমযাত্রা 2.5 million লোক Live দেখেছিল,যেটা আজ পর্যন্ত সব থেকে বড় Live telecast ছিল। তার মৃত্যু দিন অর্থাৎ 25th June 2009, 3.15pm Wekipedia, Twitter, AOL's Instant messagenger বন্ধ হয়ে গিয়েছিল।

Google's এ 8 lakh লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করে ছিল। অতিরিক্ত সার্চের জন্য Google traffic জ্যাম হয়ে গিয়েছিল, প্রায় আড়াই ঘণ্টা Google কাজ করেনি।

মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন।

সাজানো পৃথিবীর,সাজানো জীবন স্বাভাবিক মৃত্যুর বদলে সাজানো মৃত্যুকেই আলিঙ্গন করে। এটাই নিয়ম।

(কিসের অহংকার, কিসের গর্ব,চারদিনের এই জীবনে
একদিন শুন্য হাতে, খালি পায়ে পৌঁছে যাবেন মৃত্যুর কাছে )

এবার একটু ভাবুন।

1.আমরা কি Builder, Engineer,Designer,Caterer, Decorator's দের জন্য রোজগার করে যাচ্ছি?

2. দামি বাড়ি,গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা Impressed করছি?

3. আপনার নিজের কি মনে আছে দুদিন আগে কারো বিয়েতে কি কি খেয়ে ছিলেন?

4. জীবনের শুরু সময়ে কেন আমরা পশুর মত খেটে যাচ্ছি?

5. আগামী কত Generation এর ‌জন্য খাওয়া দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাবো?

6. আমাদের বেশিরভাগেরই 2টা করে সন্তান,কারো আবার একটা। আমাদের জীবনের প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই এটা কি ভেবেছেন?

7. আপনার কি মনে হয় আপনার সন্তানেরা রোজকার করতে পারবনা,তাই তাদের জন্য অতিরিক্ত Savings করা কি এতই দরকার?

8. আপনি কি সারা সপ্তাহে 1 দিনও নিজের পরিবার, বন্ধু বান্ধব,এমনকি নিজের জন্য খরচ করেন?

9. আপনার মাসিক আয়ের 5% ও নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করেন?

10. আমরা অর্থ উপার্জনের সাথেসাথে জীবনের আনন্দ পাচ্ছি?

উত্তর হবে না না না!!!!!!!!!

ভাবতে ভাবতে হয়তো আগেই Slipped Disc, কোলস্টেরল, অনিদ্রা আপনার হার্ট ব্লক করে দেবে।

সারমর্মঃ-
নিজের আনন্দের জন্য সময় দিন। আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে।
যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি"
সৃষ্টিকর্তা' তখন মুচকি হাসি হাসেন।
কারো সুন্দর গাড়ী,বাহারী পোশাক দেখে তার উপর বিচার করবেন না।

ধনী হওয়া অপরাধ নয়, কেবল শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ।

জীবনকে Control করুন নাহলে জীবন একদিন আপনাকে Control করবে।

Collected

🌸 ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত 🌿(সম্পূর্ণ কবিতা)ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,মন জানে—সময় বদলেছে নিঃশব্দে।পাতার ভাঁজে ভাঁজ...
04/03/2026

🌸 ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত 🌿
(সম্পূর্ণ কবিতা)
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
মন জানে—সময় বদলেছে নিঃশব্দে।
পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে রোদ,
হাওয়ার বুকজুড়ে নতুন কিছুর স্পন্দনে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
আকাশে আলোর রং বদলায় ধীরে।
ক্লান্ত ডালেও জেগে ওঠে স্বপ্ন,
ভাঙা আশা শেখে আবার ফিরতে ফিরে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
ভেতরে ভেতরে কিছু তো জাগে।
যা হারিয়েছিলাম দীর্ঘ শীতে,
তার ছায়া ফেরে নরম আবেগে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
সব কষ্ট একদিন কথা হারায়।
নাম না জানা সুখ এসে বলে—
“থেমো না, জীবন এখনো ডাকায়।”
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
ফুলই সব নয়, বসন্ত মানে আশা।
যেখানে মন আবার বিশ্বাস করে—
শেষ নয়, শুরুই জীবনের ভাষা।

সন্তানের আত্মবিশ্বাস তৈরি করবেন যেভাবে
04/03/2026

সন্তানের আত্মবিশ্বাস তৈরি করবেন যেভাবে

বলিউডের বাদশাহ শাহরুখ খান টানা ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন। সম্প্রতি প্রকাশিত Hurun India Rich List ২০২৫–এর ত...
08/10/2025

বলিউডের বাদশাহ শাহরুখ খান টানা ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন। সম্প্রতি প্রকাশিত Hurun India Rich List ২০২৫–এর তথ্যমতে, তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১৭ হাজার কোটি টাকা)।

এমন দীর্ঘ ক্যারিয়ারে কঠোর পরিশ্রম, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং অগণিত ভক্তদের ভালোবাসাই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের অন্যতম ধনী অভিনেতাদের তালিকায়।

🌟 সত্যিই প্রমাণ হয়—মেহনত আর সময়ের সঠিক ব্যবহার মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে।
Collected

Pursue it fiercely or accept the void.
08/10/2025

Pursue it fiercely or accept the void.

হাজার বোঝাতে ইংরেজিতে ‘থাউস্যান্ড’ লেখা হয়। অধ্যক্ষ তার পরিবর্তে লিখে ফেলেছেন ‘থার্সডে’। বাংলায় তার অর্থ দাঁড়ায় বৃহস্পত...
04/10/2025

হাজার বোঝাতে ইংরেজিতে ‘থাউস্যান্ড’ লেখা হয়। অধ্যক্ষ তার পরিবর্তে লিখে ফেলেছেন ‘থার্সডে’। বাংলায় তার অর্থ দাঁড়ায় বৃহস্পতিবার। ইংরেজিতে শতক বোঝাতে গিয়ে ‘হান্ড্রেড’ হয়ে গিয়েছে ‘হরেন্দ্র’।
অবিলম্বে হাতে নগদ টাকার প্রয়োজন বলে চেক লিখে দিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ। স্থির করা হয়েছিল যে, ব্যাঙ্কে গিয়ে সেই চেক জমা দিয়ে টাকা তুলে নেওয়া হবে। কিন্তু ব্যাঙ্কের কর্মীর হাতে চেক তুলে দিতেই রেগে গেলেন তিনি। অধ্যক্ষ স্ট্যাম্প দিয়েছেন, টাকার পরিমাণও লিখে দিয়েছেন। কিন্তু এ যে ভুল বানানে ভর্তি! ইংরেজিতে টাকার পরিমাণ লিখতে গিয়ে হাস্যকর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন স্কুলের অধ্যক্ষ। সেই চেকের ছবি মডার্ন হিমাচল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে।

The modern হিমাচল প্রদেশের রোনহাট জেলার সিরমৌর এলাকার এক স্কুলের অধ্যক্ষ ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য চেক লিখে দিয়েছেন। স্ট্যাম্প দিয়ে সইও করে দিয়েছেন তিনি। ব্যাঙ্ক থেকে ৭ হাজার ৬১৬ টাকা তুলতে চেয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার চেকে টাকার পরিমাণ লিখে দিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাঙ্কের কর্মী সেই চেক দেখেই রেগে আগুন হয়ে যান। সঙ্গে সঙ্গে চেকটি ফিরিয়ে দেন তিনি।

স্কুলের অধ্যক্ষ সংখ্যায় টাকার পরিমাণ ঠিক লিখলেও ইংরেজিতে তা লিখতে গিয়ে ভুল বানানে ভরিয়ে দিয়েছেন। ৭ সংখ্যা ইংরেজিতে ‘সেভেন’। তা না লিখে বানান ভুল করে অধ্যক্ষ লিখেছেন ‘সাভেন’। হাজার বোঝাতে ইংরেজিতে ‘থাউস্যান্ড’ লেখা হয়। অধ্যক্ষ তার পরিবর্তে লিখে ফেলেছেন ‘থার্সডে’। বাংলায় তার অর্থ দাঁড়ায় বৃহস্পতিবার। ইংরেজিতে শতক বোঝাতে গিয়ে ‘হান্ড্রেড’ হয়ে গিয়েছে ‘হরেন্দ্র’।

১৬ সংখ্যায় লিখলেও ইংরেজিতে লেখা হয়েছে ‘সিক্সটি’ অর্থাৎ ৬০। অশুদ্ধ বানানে লেখা চেক ব্যাঙ্ক থেকে ফিরিয়ে দেওয়া হলে পরে আবার সঠিক বানানে একটি চেক জমা দেওয়া হয়। কিন্তু হিমাচল প্রদেশের স্কুলের অধ্যক্ষের এই দশা দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটপাড়ার একাংশ। কেউ কেউ আবার অধ্যক্ষের সমালোচনাও করতে পিছপা হননি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্কুলের অধ্যক্ষই যদি এমন বানানে ইংরেজি লেখেন তা হলে সেখানকার ছাত্রছাত্রীরা কী শিখবে?’’
Collected

আফ্রিকার একটি আদিবাসী সম্প্রদায়ের কিছু শিশুর সাথে কথা বলতে বলতে একজন নৃবিজ্ঞানীর অদ্ভুত উপলব্ধি হয়। তিনি ভেবেছিলেন ওদের...
02/10/2025

আফ্রিকার একটি আদিবাসী সম্প্রদায়ের কিছু শিশুর সাথে কথা বলতে বলতে একজন নৃবিজ্ঞানীর অদ্ভুত উপলব্ধি হয়। তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার খেলা খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত ওই শিশুরা তাকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

নৃবিজ্ঞানী এক ঝুড়ি ফল দূরে একটি গাছের নিচে রেখে শিশুদেরকে বলেন, "তোমাদের মধ্যে যে দৌড়ে প্রথমে ওই গাছের কাছে পৌঁছতে পারবে সেই ঝুড়িভর্তি ফলগুলো পাবে।"

কিন্তু দৌড়ানোর সংকেত দেবার পর তিনি হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। কেউ ছুটল না, কেউ আগে গেল না। সবাই হাত ধরাধরি করে একসাথে গাছের কাছে পৌঁছাল আর ফলগুলো ভাগ করে খেতে লাগল মিলেমিশে।

নৃবিজ্ঞানী যখন সেই শিশুদের কাছে জানতে চাইলেন তারা কেন এরকম করল, তখন তারা তাকে একটাই শব্দ বলল, "উবুন্টু"। তাদের ভাষায় "উবুন্টু" শব্দের অর্থ হল, আমি আছি, কারণ আমরা সবাই আছি। বাকিরা যদি দুঃখে থাকে আমি সুখী হব কি করে?

ওই আদিবাসীরা জানে সুখের মানে কি। কাউকে বঞ্চিত করে সুখী হওয়া যায় না। সবাই মিলে একসাথে ভালো থাকার নামই হচ্ছে সত্যিকারের সুখ। অথচ ওদেরকেই আমরা বলি অসভ‍্য। আর এদিকে অন্যের সুখের পাঁজরে বর্শা হেনে এগিয়ে চলছে আমাদের সভ‍্যতা। আরেকজনের সুখ ছিনিয়ে নেওয়ার জন্য আমরা হানাহানি রেষারেষি খুনোখুনি করি! স্বার্থে সামান্য আঘাত লাগলেই আমরা পশু হয়ে যাই। মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে প্রকৃত সভ্য আসলে কারা? আমরা নাকি ওরা?

সুখী হতে গেলে একা নয় সবাইকে সাথে নিয়ে চলুন।
Collected

02/10/2025

“বড় প্রেম শুধু কাছেই টানে না - ইহা দূরেও ঠেলিয়া ফেলে।”

শরৎচন্দ্র

কলকাতার সাথে আমার সম্পর্কটা এমনিতেই একটু নিবিড়, তবে তা শুধু ছবির কারণেই নয় । এর একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ব্...
02/10/2025

কলকাতার সাথে আমার সম্পর্কটা এমনিতেই একটু নিবিড়, তবে তা শুধু ছবির কারণেই নয় । এর একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ব্রহ্মসঙ্গীত, রামপ্রসাদ গীতি, টপ্পা এবং বাংলার কৃষ্ণকীর্তন । ভোরের দিকে বা যখন খুব মন খারাপ করে বাংলার এই মনিমুক্তখচিত সংস্কৃতির সাথে একাত্ম হওয়া আমার একপ্রকার অভ্যেস বলতে পারেন । হয়তো অনেক শব্দই বুঝতে পারিনা, কিন্তু এসবের সুরেলা ধ্বনি আমার মনকে যেন প্রশান্তিতে ভরে তোলে । হ্যাঁ আর কলকাতা বলতে আরেকজনকেও অস্বীকার করা যায় না, তিনি হলেন উত্তমবাবু । কলকাতার মানুষ ওনাকে আলাদা চোখে দেখেন । আজ পর্যন্ত চিত্রতারকার এমন জনপ্রিয়তা আমি খুব কম দেখেছি । হ্যাঁ বোম্বেতে রাজেশজী, দেবসাহেবের একটা অসম্ভব ভালো ক্রেজ তো ছিলই কিন্তু সেটা অনেকটাই গ্ল্যামারকেন্দ্রিক । ওনাদের রূপ, ওনাদের হাসির প্রতি কেউ আকর্ষিত না হয়ে থাকতে পারবেন না, বিশেষ করে মহিলারা । যদিও নায়ক মানেই গ্ল্যামার সর্বস্ব, চিত্রনাট্যের দাবীতে অনেকসময় অবাস্তব কিছুও করতে হয়ে থাকে । কিন্তু উত্তমবাবুর ক্ষেত্রে বিশেষ করে আমি লক্ষ্য করেছি গ্ল্যামারকে নিখুঁতভাবে মেইনটেইন করেও তুরীয় স্তরের অভিনয়শৈলীর নিদর্শন রাখেন । জানি না এই অসম্ভবকে উনি কিভাবে সম্ভব করেন । যেমন 'সপ্লপদী', 'নায়ক' ছবি দুটোয় ওঁর গ্ল্যামার ও অভিনয়রস মিশে গিয়ে একটা মাস্টারপিস তৈরি হয়েছে । আবার যেখানে শুধু অভিনয়রসটাই আসল যেমন 'অগ্নিশ্বর' আর 'সন্ন্যাসী রাজা' ছবিতে ও যে অভিনয়রসে আমাদের সিক্ত করেছিলেন ওরকমভাবে গোটা ব্যাপারটাকে তুলে ধরা ভূভারতে কোনো অভিনেতারই নেই । ছবিতে এধরণের একজন অভিনেতা থাকলে পরিচালকেরও খোলা মাইন্ডে কাজ করতে সুবিধে হয়, আমি অনেকসময় দেখেছি পরিচালক যেটা চাইছেন সেটা অভিনেতা বা অভিনেত্রীরা কিছুতেই আনতে পারছেন না । এতে বাধ্য হয়ে পরিচালককে আবার বিকল্প কিছু ভাবতে হয়, ফলে ছবিতেও একটা ইম্প্যাক্ট পড়তে বাধ্য । অথচ পরিচালকেরও কিছু করার নেই এক্ষেত্রে । অভিনেতা অভিনেত্রীদেরও নিজস্ব কিছু দায়িত্ব থেকে থাকে নিজেদের ক্ষমতার গণ্ডিটাকে বারেবারে অতিক্রম করে যাওয়া, আমার মনে হয় উত্তমবাবুও সে ধারার অভিনেতা ।

অনুলিখন :- শুভঙ্কর মুখার্জি
Collected

যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়েথেমে যাবেন সেদিন মনে করবেন আপনি দুনিয়া বুঝেছেন। যেদিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে হাস...
02/10/2025

যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে

থেমে যাবেন সেদিন মনে করবেন আপনি দুনিয়া বুঝেছেন। যেদিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে হাসতে পারবেন সেদিন মনে করবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন।

নিজের যত্ন নিন আপনি অনেক দামী..!
Collected

জুবিনের শেষকৃত্য নিয়ে অসমে তরজা তুঙ্গে! গায়কমৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাসপাতালের বিছানাতেই ম...
20/09/2025

জুবিনের শেষকৃত্য নিয়ে অসমে তরজা তুঙ্গে! গায়কমৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত

হাসপাতালের বিছানাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন গর্গ। তবে এহেন ‘ত্বত্ত’ মানতে নারাজ অসমবাসীদের একাংশ। এবার বিদেশের মাটিতে গায়কমৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত জানান, “আমরা সিঙ্গাপুর সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে, ময়নাতদন্ত না করা হয়। তবে অসমে যেহেতু মামলা রুজু হয়েছে, তদন্তের দাবিও উঠছে, তাই সিঙ্গাপুর প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায়নি।

শনিবার ময়নাতদন্তের পরই ভারতীয় কর্তৃপক্ষের হাতে জুবিনের মরদেহ তুলে দেবে সিঙ্গাপুর প্রশাসন। তাঁরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এদিকে অসম থেকে কোনও ‘অসৎ উদ্দেশে’ গায়ককে নিয়ে যাওয়া হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে অসম পুলিশ।

এরপরই বিস্ফোরক দাবি করলেন হিমন্ত! অসমের মুখ্যমন্ত্রীর সংযোজন, “সোশাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে এরকম খবরও কানে এসেছে যে, বৃহস্পতিবার রাতে এক পার্টিতে যোগ দিয়েছিলেন জুবিন। সেখানে কিছু হয়েছে কিনা, তেমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Collected

Address

Barogachhiya , Chanchal
Old Malda
732123

Alerts

Be the first to know and let us send you an email when Sara Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sara Creation:

Share