MALDA 24 Live

MALDA 24 Live Malda24 Live is a regional news channel that delivers timely updates and in-depth coverage of local events in Malda and surrounding areas.

We cover various topics, including politics, social issues, cultural events, and community news.

03/08/2026

আবার টাকা উদ্ধার। স্থান মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়।টাকার মেশিন নিয়ে চলছে গননা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ।
গত৫/৭/২৬ তারিখে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়াতে ১৫০০টি কার্ফ সিরাপ আটক করে।গ্রেপ্তার হয় চারজন। তাদের জেরা করে মালদাতে এই কারবারের টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত চারজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।

30/07/2026

পিএইচির কাজে শুধু গ্রামীণ এলাকা নয় ইংরেজবাজার পৌরসভা এলাকাতেও দুর্নীতি হয়েছে। এমনটাই নজরে এসেছে। সবটা তদন্ত হবে। চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত, দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের। যা হয়েছে তা আইন মেনে হয়েছে। রাজনীতি করার জন্য অনেক অনেক কিছু বলে পাল্টা কটাক্ষ তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর।
দুদিনের জন্য মালদা সফর এসেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বলেন ইংরেজ বাজার পুরএলাকায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে
পাইপ লাগানো হয়েছে কিন্তু জল পড়েনি। কোথাও পাইপ জনপ্রতিনিধিদের বাড়িতে পাওয়া গেছে। বিক্রি করে দেওয়া হয়েছে। এত দুর্নীতি নিয়ে কিভাবে চেয়ারম্যান নিজের পদে থাকেন। তার পদত্যাগ করা উচিত। সবটা তদন্ত হবে।
পাল্টা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, যা হয়েছে আইন মেনে হয়েছে। দুজন অফিসার কে নিয়োগ করেছিল এমইডি। তাদের নজরদারিতে হয়েছে। রাজনীতি করার জন্য অনেক কথা বলা যায়।

27/07/2026

আদিনা:
পশ্চিমবঙ্গের মালদা জেলার ৬৫০ বছরের পুরনো আদিনা মসজিদ চত্বরের কাছে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে শিবলিঙ্গ স্থাপন ও রুদ্রাভিষেকের আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার বিবরণ ও পটভূমিস্থান ও আয়োজন:
মালদার ঐতিহাসিক আদিনা মসজিদ ও তার আশেপাশের এলাকা। শ্রাবণ মাসের সোমবারে সেখানে শিবপূজা ও রুদ্রাভিষেকের মতো কর্মসূচি পালন করা হয়।

হিন্দু সংগঠনের দাবি: কাজল গোস্বামী সহ আয়োজক ও হিন্দু সংগঠনগুলির দাবি, এই ঐতিহাসিক স্থাপত্যটি মূলতো একটি প্রাচীন 'আদিনাথ শিব মন্দির', যা ভেঙে পরে মসজিদ তৈরি করা হয়েছিল। তারকেশ্বর থেকে আনা প্রায় ৩.৬ ফুট লম্বা ও ১.৫ টন ওজনের একটি শিবলিঙ্গ ওই চত্বরের কাছাকাছি এলাকায় স্থাপন করা নিয়ে তোড়জোড় হয়।
ঐতিহাসিক ও প্রশাসনিক তথ্য: ১৩৭৩ খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন। বর্তমানে পুরো চত্বরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর সংরক্ষিত স্মারক হিসেবে তালিকাভুক্ত।

27/07/2026

আদিনায় আদিনাথ! ৬৫০ বছরের পুরনো আদিনা মসজিদে শিবের রুদ্রাভিষেক! শ্রাবণের সোমবারে মহাদেবের আশ্চর্য বিভূতি!

27/07/2026

অনুপম সিং। পুলিশ সুপার মালদা।

27/07/2026

আজ বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক
আট মাইল MALDA 24 Live

27/07/2026

আট মাইল MALDA 24 Live
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায়
বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক

Adinath | তারকেশ্বর থেকে আনা আদিনায় শিবলিঙ্গ! রুদ্রাভিষেক⚜️জয় আদিনাথ বাবার জয় 🔱⚜️
27/07/2026

Adinath | তারকেশ্বর থেকে আনা আদিনায় শিবলিঙ্গ! রুদ্রাভিষেক
⚜️জয় আদিনাথ বাবার জয় 🔱⚜️

আদিনা মসজিদ না আদিনাথ পুরাতন শিব মন্দির আদিনাই স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। করা হবে  শিবের পুজো। আদিনাথের রুদ্রাভিষেক করা...
27/07/2026

আদিনা মসজিদ না আদিনাথ পুরাতন শিব মন্দির
আদিনাই স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। করা হবে শিবের পুজো। আদিনাথের রুদ্রাভিষেক করার ব্যবস্থা করা হয়েছে।

Address

8mile
Old Malda
732128

Alerts

Be the first to know and let us send you an email when MALDA 24 Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MALDA 24 Live:

Shortcuts

Share