05/06/2026
আমাদের মালদায় কিছুদিন আগে এক ছাত্রকে বাসে করে কলেজ আসার সময় যে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তা আমরা সবাই দেখেছি। তবে শুধু সেদিন নয় এটি রোজকার কাহিনী। দশটি বাসের মধ্যে আটটা বাসেই ছাত্র-ছাত্রীদের ভাড়া নিয়ে ঝামেলা হয়। রাজ্য সরকার ২০১৯ সালের পর থেকে ছাত্রদের জন্য কোন রকম বাস ভাড়া কমায়নি বা কোনরকম ছাত্র পাস কার্ড-এর ব্যবস্থা নেই নি এবং তার ফলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা হয় অনেক রকম হেনস্থার সম্মুখীন হতে হয় , যার জলজ্যান্ত উদাহরণ সেদিনের সেই পড়ুয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা । এরকম ঘটনা যাতে পুনরায় কোন ছাত্র-ছাত্রীকে সম্মুখীন হতে না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর Suvendu Adhikari কাছে বিনীত নিবেদন এই যে , পড়ুয়াদের কথা ভেবে বাস ভাড়া বিষয়টি নিয়ে একটু ভেবে দেখবেন।
সেদিন সেই পড়ুয়ার সাথে ঘটে যাওয়া ভিডিওটি দেওয়া হল।
Agnimitra Paul
Dilip Ghosh
Khagen Murmu
Dr. Sukanta Majumdar
Samik Bhattacharya