Oiswarya Nag Dutta

Oiswarya Nag Dutta মনের দুটো কথা লিখতে আসি এখানে ❤️

অনেকেই জিজ্ঞেস করে কতগুলো ননদ তোমার? আমি বলি আমার ৪ টা বোন আছে। যখন থেকে বোধবুদ্ধি হয়েছে, তখন থেকেই যেন একটা বোন চাইতাম...
14/10/2025

অনেকেই জিজ্ঞেস করে কতগুলো ননদ তোমার? আমি বলি আমার ৪ টা বোন আছে। যখন থেকে বোধবুদ্ধি হয়েছে, তখন থেকেই যেন একটা বোন চাইতাম। বিয়ের পর একটা নয়, ৪ ৪ টে পেয়ে গেছি। এবার অনেকেই তোমরা ভাবতে পারো যে ননদ রা কি বোন হতে পারে?

সবারটা আমি বলতে পারবো না, তবে আমার গুলো আমাকে দিদি ওরফে বন্ধু ওরফে বৌমণি বলে মনে করে। এত বড় কথা টা কি করে লিখে ফেললাম এটাই ভাবছেন হয়তো, কিন্তু কিভাবে না লিখি বলুন তো - একসাথে রাত 1 টা অব্দি গল্প করা থেকে, একসাথে রান্না করা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে "gossip" করা সবই ওদের সাথেই। পড়াশোনার সূত্রে এখন ছোটো বাদ দিয়ে সবাই অন্য জায়গায় থাকে কিন্তু যখন আসে তখন মনে হয় আর যেতে হবে না এখানেই থেকে যা।

ভাবলে এখন থেকেই মন খারাপ হয়ে যায় যে যখন ওদের বিয়ে হয়ে যাবে, তখন এই একা জীবনে ওদেরকে ছাড়া কি করবো?! (কথা টা এটার জন্যই বললাম, কারণ সবাই মিলে একসাথে হয়তো কমই দেখা হয় বিয়ের পর, নিজেরও বিয়ে হয়েছে সেই এক্সপেরিয়েন্স থেকেই এই মনোভাব)

কথাই আছে না, " A healthy relationship makes you gain healthy weight! " সেই হয়েছে আমাদের অবস্থা, যায় হোক তোমাদের সাথে আ...
26/09/2025

কথাই আছে না, " A healthy relationship makes you gain healthy weight! "
সেই হয়েছে আমাদের অবস্থা, যায় হোক তোমাদের সাথে আমাদের পূজোর কিছু ছবি আজকে share করলাম। "Twinning" যখন কেও করতো না সেরকম ভাবে, তখন থেকে আমরা এক কালারের জামা পরতে খুব পছন্দ করতাম। প্রত্যেকটি ছবি কোন শালে তোলা হয়েছে, দিলাম প্রত্যেক টা ছবির নিচে। আমার আজও আমাদের ২০২০ এর ছবি টাই সবচেয়ে প্রিয়, তোমরা জানিও তোমাদের কোন লুক টা ভালো লেগেছে?! 😍♥️

শুভ জন্মদিন দিদি। ♥️তোমরা অনেকেই আমার দিদির ছোটবেলার ছবি দেখে তাকে জানতে চেয়েছিল, ভাবলাম আজ তার জন্মদিন এর থেকে ভালো দি...
14/09/2025

শুভ জন্মদিন দিদি। ♥️
তোমরা অনেকেই আমার দিদির ছোটবেলার ছবি দেখে তাকে জানতে চেয়েছিল, ভাবলাম আজ তার জন্মদিন এর থেকে ভালো দিন আর কি হতে পারে?
২০০০ সালে যখন আমার জন্ম হয়, দিদির একটি ভাইয়ের খুব ইচ্ছে ছিল, খুব কান্নাকাটিও করেছিল কিন্তু ভগবান তাকে আর এজন্মের জন্য ভাই দেইনি দিয়েছে একটা সুন্দর বোন (নিজেকে সুন্দর বলে মনে মনে খুব হাসছি জানেন)। একসাথে যত টা সময় পেরোলে, শুরু হলো আমাদের দুই বোনের গল্প, এই দুজনে দুজনের পেছনে লাগছি আবার মা বকতে আসলে দিদি আগলে রাখছে আমায়। বড় হয়ে আরো দুজনের মিল বাড়তে থাকলে, কে ছোটো কে বড় না বললে বোঝা যায়না, দিদির নতুন কানের আমি পরে স্কুল যাচ্ছি, দিদি আমার নতুন জামা পরে পাড়ার অনুষ্ঠানে যাচ্ছে। তবে কী জানেন তো, আজ অব্দি একটা ঈর্ষা আমার রয়েই গেলো, আমার দিদির একটু কম বয়সেই বিয়ে হয়েছে তখন আমি ক্লাস ১১ এ পড়ি, একফোঁটা ইচ্ছে ছিল না যে আমার দিদিকে কেউ বিয়ে করে নিজের বাড়ি নিয়ে চলে যাবে সারাজীবনের মতন, তখন আমাদের আরো মিল, আমি তখন প্রাপ্তবয়স্কদের দলে আর এক বছর পর পা দেবো, দিদির তখন মাস্টার্স চলছে, সব গুপ্তগল্প তো ওর ই সাথে আর অমনি হঠাৎ করে আমার হ্যান্ডসাম জিজু এন্ট্রি নিয়ে, বিয়ে করে নিয়ে চলে গেলো আমার সঙ্গীকে।
আমার দিদি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের, কিন্তু একবার যদি আমি দেখেছি দিদি রেগে গেছে আমার এখনও সেই সাহস নেই যে সেখানে আমি বসে থাকবো (না না এমন নয় যে মারে, বা বকে তাও সম্মান ও শ্রধাতেই এই ভয়ের সৃষ্টি)। বড় দিদি এবং মা বাবার প্রথম সন্তান হওয়ার জন্য, অনেক কিছুই সে সবারির কথা শুনে মেনে চলেছে। এখন তার একটি নিজের সংসার আছে, একটি বাচ্চা আছে, নিজের মতন করে সব টা গুছিয়ে নিয়েছে। ভগবানের কাছে এই আমার প্রার্থনা যে জীবনে যতটুকু দিয়েছো সেটা নিয়েই যেন খুশি থাকতে পারি আমরা, আর আমাদের শরীর ও মন দুটোতেই যেন কিছুর খারাপ প্রভাব না পরে। ♥️🧿

এই মানুষটিকে নিয়ে এখন খুব একটা সোশ্যাল মিডিয়াতে আসিনা, না আসার কারণ ও আছে। সব জিনিস ই যে সবাইকে দেখাতে হবে, সেটা আমি ব...
13/09/2025

এই মানুষটিকে নিয়ে এখন খুব একটা সোশ্যাল মিডিয়াতে আসিনা, না আসার কারণ ও আছে। সব জিনিস ই যে সবাইকে দেখাতে হবে, সেটা আমি বিশ্বাস করিনা। আমার খুব ভালো জিনিসগুলোকে গোপন করে একান্তই নিজের কাছে রাখতে বড্ড বেশি ভালো লাগে।
তবে এই পেজটি খুলেছিলাম, আমার কিছু পুরোনো স্মৃতিকে লিখে রাখার জন্য (সময়ের সাথে যদি একদিন আমি না থাকি, যাতে কেও এগুলো পরে একটু হলেও কল্পনা করতে পারে আমার জীবনটা কিরকম ছিল) আর যেহেতু আমার ২৫ বছরের জীবনে প্রায় ৭ বছর সে আছে, তাকেই নিয়েও লিখেছিলাম আমাদের রূপকথার পুরোনো কিছু কথা।
কিছু মানুষের কুমন্তব্য শুনে খারাপ লাগে, এটা ভেবে খারাপ লাগেনা যে তারা এগুলো কি ভাবে লিখতে পারলো। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে এই মানুষটা এই কুমনতব্য গুলো "deserve" করে না। আজকের দিনে এরকম ছেলে আমি এত তাই কম দেখেছি যে প্রথম ডেট এ গিয়ে, কনকনে শীতে নিজের হেলমেট খুলে আমাকে বলছে "তুমি পরো এটা তোমার ঠান্ডা লাগবে"। বিয়ের পর ফেইসবুকে ভিডিও বানাবো বলেছি, ফেসবুক মনিটাইজেশন এখনো নেই তাও একদিন এটা বলে, "এই নাও নতুন ফোন এটা দিয়ে ভিডিও বানিও"( একটা দামী ফোন যেটা আমি জীবনে কিনবো বলে কোনোদিন ভাবিনি, হ্যা নিজের টাকায় ৩০০০০ এর ফোন কিনেছি, কিন্তু এই ফোনের দাম দ্বিগুণের ও বেশি) । এখন ঠান্ডা লেগেছে, AC ছাড়া ও শুতে পারেনা, তাও দুদিন হাল্কা ফ্যানের হাওয়ায় ঘুমোচ্ছে। আর বাকি রইলো তার রূপ, সে এতই সুন্দর যে পাশে থাকলে আমি নিজের থেকে ওকে দেখতে বেশি পছন্দ করি। ❤️🧿
এত কিছু ভালো লেখার পর কাল ঝগড়া হবেই, তার জন্য প্রস্তুতি নি! 😂

(আমাকে যারা পছন্দ করো, কখনোই এটা ভেবো না যে আমাকে সুন্দর বলে আমার স্বামীর নামে দুটো বাজে মন্তব্য করলে আমি খুশি হবো)

১৬/০২/২০২৫ : প্রীতিভোজ বিয়ে নিয়ে অনেক মানুষের অনেক শখ থাকে। স্বাভাবিকভাবে আমারও ছিল। যখন চাকরি করতে ভুবনেশ্বর যায়, ভে...
10/09/2025

১৬/০২/২০২৫ : প্রীতিভোজ
বিয়ে নিয়ে অনেক মানুষের অনেক শখ থাকে। স্বাভাবিকভাবে আমারও ছিল। যখন চাকরি করতে ভুবনেশ্বর যায়, ভেবেছিলাম যে হাতে আরও কয়েকটা বছর আছে, কিন্তু জন্ম, মৃত্যু, বিবাহ বলে কয়ে আসে না। ওখানে গিয়ে ৪ মাসের মধ্যেই জানতে পারি বিয়ে ঠিক হয়েছে এবং পরের বছরই বিয়ে। বিয়ের জন্য অনেক সময় ও ধর্য নিয়ে সমস্ত কিছু প্ল্যান করি, শাড়ি কেনা থেকে কোন জায়গায় বিয়ে হবে, কত গুলো লোক, কি মেনু, কি ডেকোরেশন, তত্ত্ব সাজানো ইত্যাদি। অনেক দিন ধরে প্ল্যান করতে করতে আসল দিন এলো।
কিন্তু হঠাৎ করেই বিয়ের দিনে, মন উত্তেজিত হওয়ার সাথে অনেকটা ভয় ও কাজ করতে লাগলো, এই যে এত কিছু প্ল্যান করেছি সব ঠিকঠাক হবে তো? আইবুড়ো ভাত পেরোলে, গায়ে হলুদের চিন্তা, সেটা পেরোলে বিয়ের রাতের চিন্তা, খাবার সব ঠিকঠাক হবে তো? বরযাত্রীদের আতিথেয়তা তে কিছু কম হবে না তো? আরো কত কি!
সারা বিয়েতে অনেক চিন্তা, উত্তেজনা, হইহুল্লোড় হয়েছে, কিন্তু প্রীতিভোজ এর দিন যেন সব থেকে বেশি আনন্দে আমিই ছিলাম। সমস্ত নিয়ম শেষ, বিয়েও শেষ, লোকজনের খাওয়াদাওয়া শেষ করে বাড়ি ফিরে গেছে, আর রাত 2 টোর আমি আর বর মনের মতন "ফটোশুট" করছি। 😌♥️

তারিখ: ০১/০১/২০১৯ (আমাদের প্রথম দেখা)। আমি তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবো, আর ও তখন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ২০১৮ এ পা...
08/09/2025

তারিখ: ০১/০১/২০১৯ (আমাদের প্রথম দেখা)।

আমি তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবো, আর ও তখন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ২০১৮ এ পাড়ার পুজোয় আমাকে প্রথমবার দেখেই মনে ধরেছিল তার, ফেইসবুকে "friend request" পাঠিয়ে অল্প অল্প করে কথা শুরু হয়। যদিও সামনে তখন আমার উচ্চমাধ্যমিকের মতন কঠিন পরিক্ষা, ফোনের উপরে সময় দেওয়ার মতন ও সময় নেই, তাও যতটুকু সময় ফোন পেতো, পুরো সময়টাই যেন হয়ে উঠেছিল তার।

কথা বলতে ভালো লাগতো তাই বলেছিলাম বন্ধু হয়েই থাকবো, কিন্তু তার মনে ছিল এক দৃঢ়তা। সে বলেছিল, " আমি তোমাকে পছন্দ করি, বন্ধুত্বের প্রস্তাব আমি রাখতে চায়না। যদি তোমার আমাকে ভালো লাগে , সুযোগ দিয়ে দেখতে পারো আর যদি ভালো না লাগে তাহলে জানিও আমি আর কথা বলতে আসবো না"। শব্দ গুলো অনেকের কাছে কঠোর লাগতে পারে, তবে আমার ভালো লেগেছিল এই কারণেই ভালো লেগেছিল যে ছেলেটা সত্যিই পছন্দ করে (এমনিই "timepass" করতে আসেনি")। দুজনের জীবনে অনেক মিল খুঁজে পেলাম, আক্ষেপ থেকে শুরু করে পছন্দের খাওয়াদাওয়া।
ভাবলাম সুযোগ দিয়েই দেখি, আর বাকি টা তো তোমরা সকলেই জানো। এই ছবিটা আমাদের সম্পর্কের প্রথম ছবি, দুর্গাপুরে প্রথমবার কাওকে না বলে এসেছিলাম। অনেকেরই মনে হতে পারে, পুজো থেকে ৩ টে মাস না দেখেই হ্যা বলে দিলে? কিন্তু কি জানো তো মানুষটা এত ভালো কথা বলে, কথার প্রেমে পরে গেছিলাম। তারপর প্রথমবার দেখা হওয়ার পর মনে হয়, একী আমি তো ভেবেছিলাম মানুষটার কথাই হয়তো সুন্দর, কিন্তু এত মিষ্টি দেখতে একটা মানুষের সথে আমি প্রেম করছি (মাঝে ভিডিও কল অনেকবার হয়েছে কিন্তু সামনে দেখার এক আলাদাই অনুভূতি)।

প্রথম দেখা, প্রথমবার ঘুরতে যাওয়া এই স্মৃতি গুলো খুব স্পেশাল। আমার জীবনের প্রিয় দিনের মধ্যে একটি দিনের গল্প দিলাম।

এইযে লাল ফ্রক পরা বাচ্চাটিকে দেখছো, এটা আমার দিদি। মা বাবার প্রথম সন্তান। প্রথম সন্তান এর অভিজ্ঞতা আলাদা (দ্বিতীয় সন্তা...
07/09/2025

এইযে লাল ফ্রক পরা বাচ্চাটিকে দেখছো, এটা আমার দিদি। মা বাবার প্রথম সন্তান। প্রথম সন্তান এর অভিজ্ঞতা আলাদা (দ্বিতীয় সন্তানের অভিজ্ঞতা নিয়ে অন্য একদিন গল্প করবো), নতুন করে একেক টা দিন আসে আর নতুন নতুন তথ্য শিখিয়ে দিয়ে যায়। কি ভাবে নিজের বাচ্চা কে কোলে নিলে সে কাঁদবে না, কি দেখলে বাচ্চাটি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবে, কি গান শোনালে বাচ্চাটি নিশ্চিন্ত ভাবে ঘুমিয়ে পরবে আরও কত কি। প্রথমবার বাবা মা হওয়া আমার মতে খুব কঠিন একটি কাজ, আবার সাহায্য করার সেরকম কেও না থাকলে আরও কঠিন হয়ে ওঠে এই সময়।

যখন আমি ছোট ছিলাম, মা প্রায় এই ছবিটি দেখতো। প্রথমবার সুস্থভাবে মা হতে পারার খুশি, নিজের স্বামীর পাশে দাড়িয়ে প্রথম মাতৃত্বের স্বাদ। কিন্তু মনের কোনো এক কোনায় একটু দুঃখও পেতেন, কারণ এই ছবিতে ৩ জন নয়, সাথে আরেকজন মাঝখানে দাড়িয়ে ছিলেন(একজন প্রতিবেশী) । দিদির অন্নপ্রাশনের সময় শত কাজের মাঝে নিজের পরিবারকে একসাথে নিয়ে কোনো ছবি তোলা হয়ে ওঠেনি এই আক্ষেপ যেন প্রত্যেকবার এই ছবিটা দেখলেই পেতো। কিন্তু আজ থেকে আর হয়তো পাবে না, AI Eraser দিয়ে চতুর্থ ব্যক্তিকে মুছে দেওয়ার পর, কি লাগছে তো "ফ্যামিলি পিকচার"?

টেকনোলজি থাকার অনেক সুবিধে।😊❤️

এই ছবিটা তুলেছিলাম ২০১৮ এর ডিসেম্বর মাসে (যতদূর মনে পরে)। ক্লাস ১২এ পড়ার শেষ দিন ছিল, আর আমার স্কুলজীবনের ও শেষ দিন। সে...
07/09/2025

এই ছবিটা তুলেছিলাম ২০১৮ এর ডিসেম্বর মাসে (যতদূর মনে পরে)। ক্লাস ১২এ পড়ার শেষ দিন ছিল, আর আমার স্কুলজীবনের ও শেষ দিন। সেই বয়সে কারুর কাছে নিজস্ব ফোন ছিল না(আমার আরও একটি বান্ধবীর বাদে), কিছু বলার থাকলে অপেক্ষা করতে হতো আবার কাল কখন আসবে, শনি-রবিবার পরে গেলে আরো বেশি অপেক্ষা। সবাই মিলে একসাথে বসে টিফিন খাওয়া, সুখ দুঃখের গল্প করা, পরীক্ষার আগে গুরুতপূর্ণ প্রশ্ন আলোচনা করা।

সময়ের সাথে এই দিন গুলোর ইতি হয়েছিল, কিন্তু সবার মধ্যে একটা আশা ছিল যে যেহুতু ১২ টা বছর (ক্লাস ১-১২) আমরা একসাথে কাটিয়েছি, মানে ওই ধরুন পুরো ছেলেবেলাটাই সেহেতু সারাটা জীবন আমাদের এই বন্ধুত্ব টাও থেকে যাবে। কিন্তু সময়ের সাথে যা হওয়ার তাই হলো, ক্লাস ১২ এর পর সবাই আস্তে আস্তে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলো, আর সেই ব্যস্ততার মাঝে আমাদের বন্ধুত্বটাও যেন আরো দূরে কোথাও হারিয়ে গেলো। স্কুলের বন্ধুদের মধ্যে হাতেগোনা দুজনের সাথে এখনও "chuddy buddy" বন্ধুত্ব রাখতে পেরেছি, তারাও রাখতে চেষ্টা করেছিল তাই হয়তো এখনো আছে বধুত্বটা। এই "চেষ্টা" জিনিসটাই জীবনে খুব দরকার। হয়তো বাকিদের সাথে আমি চেষ্টা করিনি, বা তারাও হয়তো সেই চেষ্টা করেনি ফলে বন্ধুত্বের মতো একটা সুন্দর জিনিস হারিয়ে গেছে। তবুও আজও সেই হারিয়ে যাওয়া জিনিসের মাঝে পুরোনো বন্ধুদের খুব মিস করি, সেই গল্প, টিফিন, ক্লাস, স্কুল সব কিছুকেই খুব মিস করি।
যদি আরো একবার ফিরে পেতাম সেই দিনগুলো, আরো একবার মনভরে সবার সাথে গল্প করে নিতাম। 😊

#নস্টালজিয়া

বরের হাত ভেঙেছিল এক কালী পুজোর রাতে, তখন আমি আমার মামাবাড়ী মালিয়ারাতে। যেহেতু বাবা মা সবার সাথে ঘুমোতাম তাই silent করে...
06/09/2025

বরের হাত ভেঙেছিল এক কালী পুজোর রাতে, তখন আমি আমার মামাবাড়ী মালিয়ারাতে। যেহেতু বাবা মা সবার সাথে ঘুমোতাম তাই silent করেই শুতে যেতাম ফোনটা, কারণ কোনো জরুরি কাজ হলে বাবার ফোন নম্বর সবাই জানে তো ওখানেই আগে ফোন আসবে। কিন্তু বিপদ তো বলে আসেনা, সেদিন ও আসেনি। পরের দিন সকালে খবর শুনে ছুটে আসি, তখন ও রাজবাঁধ এর Gouri Devi hospital এ।
এই ছবিটা তারও কিছুদিন পর তুলেছিলাম, যখন ও চেন্নাই যাচ্ছিল অপারেশন করাতে। ছবিটির অনেক বছর আগের তোলা, দুজনেই ছোটো। কিন্তু ছবিটি খুব "special"। আমার কাছে প্রেমিক হিসেবে আবদার করেছিল চেন্নাই যাওয়ার আগে দেখা করে যেও, আমি তখন কলকাতায়, কলেজ শুরু হয়ে গেছে। সোমবার ও যাবে চেন্নাই, আর আমার কলেজের midsem পরীক্ষাও শুরু হবে। তাও এসেছিলাম শনিবার দুপুরে, ওর সাথে দেখা করে রোববার দুপুরে আবার কলকাতা ফিরেছিলাম।
পুরোনো জিনিস পছন্দ অনেকের নাও হতে পারে, কিন্তু পুরোনো স্মৃতি সবার প্রিয়, তাও আবার যদি হয় প্রেমিকের সাথে। ❤️😊

দিন টা ছিল খুব স্মরণীয়। ❤️😘Sampa Dutta  Tarak Dutta  ❤️
30/07/2025

দিন টা ছিল খুব স্মরণীয়। ❤️😘
Sampa Dutta Tarak Dutta ❤️

Unfiltered US! ❤️
29/07/2025

Unfiltered US! ❤️

Address

Panagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oiswarya Nag Dutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share