01/10/2022
#আইমা_করে_কি_পেলাম?
বিগত এক দশকের বেশি সময় ধরে #আইমা সংগঠনের মাধ্যমে সমাজের জন্য কাজ করার চেষ্টা করছি,কতটা কাজ করেছি ও কতটা মানুষের উপকার করতে পেরেছি এটা আল্লাহ পাক বেহতর জানেন। আইমা করার ফলে মুসলমানদের একটি অংশ বিভিন্ন টিপ্পনি করেছেন। কারোর মুখ থেকে শুনেছি সরকারের কাছে কোটি কোটি টাকা নিয়ে খেয়ে ফেলেছি।কখনো শুনেছি র হয়ে দালালি করেছি।কখনো কেউ বলেছেন কে জেতানোর জন্য র বিরোধিতা করেছি।
মুসলিম সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপবাদ এবং অভিযোগ করে চলেছে তবুও আল্লাহর ঘরে এসে কখনো কারো জন্য বদদোয়া করিনি, বরং তাদের হেদায়েতের দোয়াই চেয়েছি।
কিন্তু আজ এটা বলতে দ্বিধাবোধ করছি না যে আইমা করে এই রকম বহু মানুষদেরকে পেয়েছি, #মক্কা মুকাররমা তে কর্মরত আমার এই দুই প্রবাসী ভাই(শাহেদ ও মামুন)হটাৎ #মক্কায় আমায় দেখে সালাম দেন, "ভাইজান আপনি সৈয়দ রুহুল আমিন ভাইজাননা,আমরা আপনার ফ্যান, এ আপনার অনেক বক্তব্য শুনেছি ও এ আপনার অনেক সামাজিক কাজ দেখেছি যা আমাদের আপ্লুত করে।আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট হাদিয়া আপনার জন্য"
মামুন ভাই যিনি বিগত কিছু দিন থেকে আমার সাথে পরিচিত হটাৎ এইভাবে তার হাদিয়া আমাকে আপ্লূত করলেন। এই প্রবাসী ভাইরা বাংলাদেশের মানুষ,আইমা থেকে সরাসরি কোন উপকার পাননি এবং আমার কাছ থেকেও কখনো উপকার চাননি কিন্তু নির্দ্বিধায় তাদের এই হাদিয়া টি আমাকে আপ্লুত করেছে।
হ্যাঁ আইমা করে এটাই পেয়েছি।দেশে বিদেশে বহু মানুষ দাঁড়িয়ে সালাম দেন এবং বলেন আপনি ভাইজাননা,আপনার বক্তব্য আমরা শুনি আপনি অসহায় মানুষের আওয়াজ তুলেন, আপনি এগিয়েজান আপনার প্রতিবাদী কন্ঠ আমাদের কে ভালো লাগে।আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান তা আপনাকে আলাদা করে তুলেছে। এই কথাগুলো সমস্ত ব্যাথা দুঃখ ভুলিয়ে দেয়। আল্লাহ যে মানুষ গুলো এই ভাবে ভালোকে ভালো বলার চেষ্টা করেছে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করুন,আমাদের ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করুন এবং এই কওমকে ঐক্যবদ্ধ করুন। আর যাদের তকদিরে হেদায়েত রেখেছেন তাদের কে হেদায়েত দান করুন,আর যারা আমাদের কর্মকাণ্ডের বিরোধিতা করেন তাদের বিরোধিতা এবং মিথ্যা সমালোচনা গুলো সহ্য করার তৌফিক দান করুন।