Heritage Sites in India

Heritage Sites in India এই পেজে আপনি ভারতের সমস্ত ঐতিহ্যময় ও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পারবেন।❤️
I am a Solo Traveller👣 ইতিহাস প্রেমী।

||রাধাকৃষ্ণ||••দ্রৌপদী:'..ধার্তরাষ্ট্ররা নির্ভয়ে আমাকে দাসীরূপে সম্ভোগ করতে চাইল।সে সময় তোমার সুদর্শন কোথায় ছিল? কোথা...
25/08/2024

||রাধাকৃষ্ণ||••

দ্রৌপদী:'..ধার্তরাষ্ট্ররা নির্ভয়ে আমাকে দাসীরূপে সম্ভোগ করতে চাইল।সে সময় তোমার সুদর্শন কোথায় ছিল? কোথায় ছিল তোমার এ আস্ফালন ও মহাবীর্য?...

শ্রীকৃষ্ণ:'মনস্বিনী, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ,তারা ইতিমধ্যেই মৃত্যুপুরীর দ্বারপথে পৌঁছে গেছে। সাক্ষাৎ যমরাজ ইচ্ছা করলেও আর তাদের রক্ষা করতে পারবেন না। তোমার এক বিন্দু অশ্রু কৌরব রমণীদের সহস্র বিন্দু অশ্রুর কারণ হয়ে রইল।আমি এই সত্য প্রতিজ্ঞা করছি তুমি আবার পূর্ণ গৌরবে ভারত সম্রাজ্ঞী রূপে সিংহাসনে উপবেশন করবে।যদি আকাশ ভূলন্ঠিত হয়,হিমালয় চূর্ণ হয়,পৃথিবী ধূলিকণায় পরিণত হয়,সমুদ্র মরুভূমি হয়ে যায় তথাপি আমার বাক্য মিথ্যা হবে না '.......❤️❤️

বই:পাঞ্চজন্য।
ছবি:রামাপ্পা মন্দির, ওয়ারাঙ্গল, তেলেঙ্গানা।

🌼🌼🌼❤️❤️

"সুরনর-নিস্তারিনী পাপতাপ নিবারণী পতিতপাবনী সাগরগামীনী গঙ্গে"।বেনারস'২০২২।
24/08/2024

"সুরনর-নিস্তারিনী পাপতাপ নিবারণী পতিতপাবনী সাগরগামীনী গঙ্গে"।

বেনারস'২০২২।

||রানি-কি-ভাব||••  অবস্থান:পাটান, গুজরাট।রাজবংশ:চালুক্য/সোলাঙ্কি।রাণী:উদয়মতী।ভিমা প্রথমের স্ত্রী।শিলান্যাস:১০৬৩ CE.সমাপ...
24/08/2024

||রানি-কি-ভাব||••

অবস্থান:পাটান, গুজরাট।
রাজবংশ:চালুক্য/সোলাঙ্কি।
রাণী:উদয়মতী।ভিমা প্রথমের স্ত্রী।
শিলান্যাস:১০৬৩ CE.
সমাপ্ত:শিলান্যাসের কুড়ি বছর বাদ।
➡️দেখতে লাগে 'ইনভার্টেড টেম্পেলের ' মতো। অর্থাৎ উত্তর ভারতীয় মন্দিরের (নাগারা) মাথায় থাকে আমালকা/কলশ আর নীচে বেসমেন্ট। এক্ষেত্রে জলাধারটি নীচে গর্ভগৃহের মতো আর উপরের সিলিং বেসমেন্টের মতো।সাততলা স্টেপওয়েল। উপরের তলাটি ভেঙে গেছে।
➡️পাশে অবস্থিত সরস্বতী নদীর পলিতে এটি চাপা পড়ে যায়।১৯৪০ সালে বরোদা স্টেটের সহায়তায় খনন করে উদ্ধার করা হয়।১৯৮০'সালে ভারত সরকার পুনঃনির্মাণ করেন। এবং ২০১৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব।
➡️১৩০৪ সালে জৈন সন্ন্যাসী মেরতুঙ্গা লেখেন রানী উদয়মতীর দ্বারা নির্মিত শ্রীপট্টনের এই জলাধার সহস্রলিঙ্গের খ্যাতি ও গৌরবকে ছাপিয়ে যায়।এতটাই সুন্দর কাজ।
➡️মাউন্ট আবুর ভিমলবাশি মন্দিরের মতোই দেখতে।
➡️১৮৯০ সালে হেনরী কৌউসেন্স এবং জেমস বার্জেস ওই স্থানে কিছু পিলার খুঁজে পান।জেমস টডের লেখায় রানি কি ভাবের উল্লেখ পাওয়া যায়।
➡️ভারতের সবচেয়ে 'Cleanest Iconic Place'
➡️Maru-Gurjara Style Architecture..রানি কি ভাব দেখতে উল্টানো মন্দিরের মতো লাগে।
➡️ শ্রীবিষ্ণু হল এই জলাশয়ের রাজা। শ্রীবিষ্ণু নিজেই শ্বেষনাগের উপর সমুদ্রে অবস্থান করেন।এখানেও শ্রীবিষ্ণুই সব।

এত সূক্ষ্ম কাজ ও হাজার হাজার Sculptures দেখে শেষ করতে পারবেন না।এত Fine Carving যে ঘোরের মধ্যে চলে যাবেন। ভীষণ সুন্দর। অবশ্যই দেখবেন। গুজরাট ও রাজস্থান শুষ্ক হওয়ায় জল ধরে রাখার জন্য এত দৃষ্টিনন্দন জলাধার যে বানানো যায় নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না।❤️❤️❤️

ব্রিটিশ রেসিডেন্সি||••লক্ষ্ণৌ🌼গোরে আয়....১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে। বিকাল তখন শেষ হয়ে আসছে। উত্তরপ্রদেশের মিরাটের সেনাছাউ...
24/08/2024

ব্রিটিশ রেসিডেন্সি||••
লক্ষ্ণৌ🌼
গোরে আয়....

১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে। বিকাল তখন শেষ হয়ে আসছে। উত্তরপ্রদেশের মিরাটের সেনাছাউনির কাছে বাজারে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহিরা স্থানীয় মানুষদের সঙ্গেঙ্গ আলোচনা করেছিল। আগের দিন কলোনেল কারমাইকেল স্মিথ ৮৫ জন সিপাহিকে জেলে আটক করেছেন। সাধারণ অপরাধীদের মতোই তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের একমাত্র অপরাধ তারা এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার করতে চায়নি। এইসব আলোচনাতেই ব্যাস্ত ছিল সিপাহীরা।ঐ সময়ে কোম্পানির সেনাছাউনির শ্বেতাঙ্গ সৈনিকরা প্যারেড করে সন্ধ্যার সময় চার্চে প্রার্থনার জন্য যাচ্ছিল।অনেকে বলেন তাদেরকে দেখে নাকি সেনা ক্যান্টিনের এক অল্পবয়স্ক ছেলে বাজারের দিকে 'গোরে আয়ে, গোরে আয়ে' বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একটি ভুল খবর দিয়েছিল। ভুল খবরটি এই যে, ঐ বিদেশি সৈনিকরা দেশীয় সিপাহিদের বন্দি করতে আসছে। উত্তেজিত সিপাহিরা ছুটল সেনাছাউনির দিকে। দখল নিল সেনাছাউনির অস্ত্রাগারের। তাদের সঙ্গে যোগ দিল স্থানীয় মানুষ। আবার এমন অনেক লোকও যোগ দিল যাদের উদ্দেশ্য ছিল লুঠপাট করা। একে একে গোরা সৈন্যদের হত্যা করা হলো। মিরাটে শুরু হলো সিপাহি বিদ্রোহ।❣️

(ঘটনা যদিও মেরঠের।তবুও সেই আগুনেই দগ্ধ হয়েছিল লক্ষ্ণৌর ব্রিটিশ রেসিডেন্সি।বিরাট অঞ্চল জুড়ে অবস্থিত সিপাহী বিদ্রোহের এই স্মৃতি।প্রবেশ মাত্রই চোখ বুজে সেইসব দিন গুলো স্মরণ করছিলাম।দেওয়ালে এখনো কামান,গুলির দাগ আছে।তবে কালের সাথে সাথে সব ধ্বংস)🌼🌼🌼

লালকিল্লা||•••চলো একটু ইতিহাস জানা যাক। ঔরঙ্গজেব যে শুধু মন্দির ধ্বংস করেছে তাই নয়,জিন্দা পীর মুঘল যুগেরও অনন্য কিছু নি...
04/11/2023

লালকিল্লা||•••

চলো একটু ইতিহাস জানা যাক। ঔরঙ্গজেব যে শুধু মন্দির ধ্বংস করেছে তাই নয়,জিন্দা পীর মুঘল যুগেরও অনন্য কিছু নিদর্শন নষ্ট করে গেছে।ব্যাপারটা এরকম লালকিল্লা ঢোকার দুটো গেট একটা লাহোর গেট অপরটা দিল্লি গেট।বর্তমানের প্রবেশ পথটি লাহোর গেট অপরটি অর্থাৎ এমার্জেন্সি এক্সিট গেটটা হল দিল্লি গেট।সেই দিল্লি গেটের সামনে দুটো হাতির মূর্তি আছে।এই মূর্তি দুটো খুবই নতুন।মুঘল আমলের সৃষ্টি তাহলে নতুন হল কি করে?এখানেই আসল গল্প।তক্তহাউসে পদাসীন হলেন ভারতের অধীশ্বর সম্রাট ঔরঙ্গজেব। সিংহাসন দখলের সাথে সাথেই লিপ্ত হলেন ধ্বংসের কাজে।বেনারস থেকে বেরুল(ইলোরা) ধ্বংসের ছাপ সর্বত্র রেখে গেছেন।সাথে সাথে ফতেপুর সিক্রি এবং সিকান্দারার অনন্য কীর্তি ম্যুরাল গুলোও মুঝে দেওয়ার নির্দেশ দেন। ঔরঙ্গজেবের হাত ধরেই দিল্লি গেটের দুটো হাতি ভেঙে ফেলা হয়। পরবর্তীকালে ভাইসরয় লর্ড কার্জন মূর্তি দুটো পুনঃনির্মাণ করেন।

মুঘলদের রাজধানী স্থানান্তরের (১৬৩৯) পর দশ বছর লেগেছিল লালকিল্লা নির্মাণ করতে।মেন প্ল্যানার ছিল হামিদ এবং আহমেদ(ঐতিহাসিকরা নাম দুটো বাদে নীরব)।নির্মাণে খরচ হয়েছিল প্রায় দশ কোটি তঙ্কা।যারা মুঘলদের সৃষ্টি দেখেছেন তারা হয়তো খেয়াল করবেন অন্যান্য জায়গায় যে মুঘল স্থাপত্য নির্মাণের সুষম ছন্দ অবলম্বন করা হয়েছিল লালকিল্লা কিন্তু ছড়িয়ে-ছিটিয়ে বানানো।আর লালকিল্লা তো ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।তবে সংরক্ষণের কাজ জঘন্য।

🤝💜💜👀👀🌼🌼

তুঙ্গভদ্রার তীরে ......ভিত্তলা মন্দিরের দক্ষিণের ভাঙা গোপুরম পুনর্নিমাণের চেষ্টা করলাম (AI ব্যাবহার করে), খারাপ হয়নি কি...
05/10/2023

তুঙ্গভদ্রার তীরে ......

ভিত্তলা মন্দিরের দক্ষিণের ভাঙা গোপুরম পুনর্নিমাণের চেষ্টা করলাম (AI ব্যাবহার করে), খারাপ হয়নি কিন্তু......!!

"...রাজা কৃষ্ণাদেবা রায়া ছিলেন এক দুরন্ত সমরনায়ক। সমগ্র দাক্ষিণাত্য যখন তাঁর হাতের মুঠোয়, প্রতিষ্ঠা করেছেন তাঁর সার্বভৌমত্ব, সেই সময়েই প্রায় তাঁর শেষজীবনে ব্যক্তিগত জীবনে নেমে এল অন্ধকারের মেঘ। রাজা কৃষ্ণাদেবা রায়া-র দুইজন প্রধান মহিষী — তিরুমালা দেবী ও চিন্না দেবী। দীঘদিন রাজা ছিলেন সন্তানহীন। অবশেষে ১৫১৮ সালে তিরুমালা দেবী প্রসব করলেন পুত্রসন্তান। নাম তিরুমালা দেভা। সারাজীবন যুদ্ধ করে ক্লান্ত রাজা কৃষ্ণাদেবা রায়া ভাবলেন তাঁরই অভিভাবকত্বে তাঁর পুত্র তিরুমালা দেভা রাজ্যের ভার সামলাক। যদিও তিরুমালা দেভা তখন নাবালক। অভিষেকের আট মাসের মধ্যেই মারা গেলেন নাবালক তিরুমালা দেভা। গোপনসূত্রে এক সম্ভ্রান্ত আমলার কাছ থেকে রাজা কৃষ্ণাদেবা রায়া খবর পেলেন তিরুমালা দেভা-কে বিষ খাইয়ে হত্যা করেছেন, সালুভা টিম্মা। ভেঙে পড়লেন রাজা কৃষ্ণাদেবা রায়া। এ কি সম্ভব! সালুভা টিম্মা তাঁর পিতা সমান। তাঁকে যে 'আপ্পাজি' বলেন। তিনি তাঁর প্রধান পরামর্শদাতা, তাঁর পক্ষে এই জঘন্য কাজ কী করে সম্ভব। তিনি আদেশ দিলেন সালুতা টিম্মা ও তাঁর দুই পুত্রকে কয়েদ করা হোক। রাজা কৃষ্ণাদেবা রায়া-র আদেশে, বন্দি অবস্থায় সালুভা টিম্মা ও তাঁর পুত্রদের অন্ধ করে দেওয়া হয়, মৃত্যু হয় সালুভা টিম্মার। ভগ্ন হৃদয়ে রাজা কৃষ্ণাদেবা রায়া বিজয়নগরের সিংহাসন তুলে দেন তাঁর ভাই রাজা অচ্যুতাদেবা রামার হাতে। ১৫২৯ সালে মৃত্যু হয় রাজা কৃষ্ণাদেবা রায়ার।...."

✍️ অভিজিৎ চট্টোপাধ্যায়।

(হাম্পি কবে যাব কে জানে।তবে মৃত্যু আগে অবশ্যই যাব।বেঁচে থাকবো)...🌼🌼

আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,কভু ধরনীরে করি বরণীয়া,কভু বিপুল ধ্বংস-ধন্যা-আমি ছিনিয়া আনিববিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!রাবণ-কা-খ...
04/10/2023

আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
কভু ধরনীরে করি বরণীয়া,
কভু বিপুল ধ্বংস-ধন্যা-
আমি ছিনিয়া আনিব
বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!

রাবণ-কা-খাই, ইলোরা।জুন'২০২৩!

🌼🌼🌼

চলুন একটু পিছিয়ে যাই। মুসলিম শাসকদের আক্রমণের আগের ভারতে। দেখুন তো ভারতের গৌরবময় অধ্যায় গুলো মেলাতে পারেন কিনা।(সমস্ত...
03/10/2023

চলুন একটু পিছিয়ে যাই। মুসলিম শাসকদের আক্রমণের আগের ভারতে। দেখুন তো ভারতের গৌরবময় অধ্যায় গুলো মেলাতে পারেন কিনা।

(সমস্ত ছবি এআই এর।আমি ধারণা দিয়েছি ওরা বানিয়েছে,কতটা ঠিক জানি না।তবে ভালো লেগেছে)....❤️❤️

সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাস্কর্য বা চিত্র সৃষ্টি হলেও ভারত পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি বৈচিত্র্য ধরা পরে ক...
25/09/2023

সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাস্কর্য বা চিত্র সৃষ্টি হলেও ভারত পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি বৈচিত্র্য ধরা পরে কেশ বিন্যাসে। শুধুমাত্র বেলুরের চেন্নাকেশবার একটা প্যানেলেই ষাট রকম চুলের খোঁপা বাঁধার স্টাইল দেখা যায়। ওড়িশার চৌষট যোগিনী মন্দিরে চৌষট্টিটা মূর্তিরই আলাদা কেশ বিন্যাস। ভারতীয় শিল্পীরা চুলের প্রতি যতটা যত্নবান ছিল তা বোধহয় অন্য কোথাও ছিলনা।শুধুই কি চুল?স্তনের শোভা থেকে,অঙ্গশোভা সবকিছুতেই অদ্বিতীয় ছিল প্রাচীন ভারতীয় শিল্পীরা ।হরপ্পা,কুষাণ মৌর্য্য,শূঙ্গ,সাতবাহন,গুপ্ত,ভকাটকা, গুর্জরা-প্রতিহার,চান্দেলা, হয়সালা থেকে বিজয়নগর মাথা খারাপ করা কেশ বিন্যাস। অজন্তা গুহার প্রতিটা চিত্রে আলাদা আলাদা কেশ বিন্যাস।তবে বিজয়নগরের পর থেকে সেসব বন্ধ হতে থাকে।বুদ্ধের প্রথম দিকের মূর্তিতে কার্লি চুল পেলেও পরবর্তীতে তা ঢেউখেলানো।সারাপৃথিবীতে যেখানেই যান না,এসব ব্যাপারে ভারতীয় শিল্পীরা শ্রেষ্ঠত্বের ছাপ রেখে গেছে❤️❤️

মিথুন আর্ট নিয়ে ছুৎমার্গ না থাকলে এটা নিয়ে কাল লিখি? অদ্ভুত সুন্দর মন্দির।🌼
24/09/2023

মিথুন আর্ট নিয়ে ছুৎমার্গ না থাকলে এটা নিয়ে কাল লিখি? অদ্ভুত সুন্দর মন্দির।🌼

Address

Rani Ki Vav, Patan, Gujarat
Patan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heritage Sites in India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share