MR, JIAB KHAN

MR, JIAB KHAN আপনারা যদি আমাকে ফলো করে আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই সমাজের জন্য ভালো

কিছু করতে পারবো

যেখানেই হবে অন্যায় সেখানেই হবে প্রতিবাদ

04/09/2026

ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন

02/09/2026
21/08/2026

মেঘালয়ে আসামের গাড়ি ভাঙচুরের যে অভিযোগ সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
গাড়ি ভাঙচুর, হামলা কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আতঙ্ক—কোনোটিই গ্রহণযোগ্য নয়।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—অপরাধীর পরিচয় নয়, অপরাধের বিচার চাই।
আসাম হোক বা মেঘালয়—দুই রাজ্যের সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা করার অধিকার রাখেন।

প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

ভাই ভাইয়ের মধ্যে বিভেদ নয়—
ন্যায়বিচার চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই।

✊ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন।
🤝 সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।

20/08/2026

শ্রীভূমিতে ঘরবাড়ি উচ্ছেদের হুমকির অভিযোগ

| শ্রীভূমি:
“উপর থেকে অর্ডার এসেছে”—এমন দাবি করে পাথারকান্দি এলাকায় কয়েকটি পরিবারকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

#শ্রীভূমি #পাথারকান্দি

18/08/2026

পাতারকান্দিতে ফের অটো চুরি!
পাতারকান্দি থানার হৈতরকা গ্রামে গভীর রাতে কামাল উদ্দিনের পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অটো চুরির অভিযোগ। রাত আনুমানিক ২টার দিকে অটোটি নিয়ে পালিয়ে যায় চোরের দল।
অটোটি উদ্ধারে সহযোগিতা চেয়েছেন অসহায় কামাল উদ্দিন। সন্ধান দিতে পারলে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
📞 যোগাযোগ: 9859147099
👉 খবরটি শেয়ার করে অটোটি উদ্ধারে সহযোগিতা করুন।
#পাতারকান্দি #অটোচুরি #চুরিরঘটনা #সহযোগিতার_আবেদন Jiab Officel

হাসপাতালে ছুটির বিষয়ে জানতে চাওয়ায় গর্ভবতী নারীকে চড় মারার অভিযোগ!করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক গর্ভবতী নারীকে চড় মার...
07/08/2026

হাসপাতালে ছুটির বিষয়ে জানতে চাওয়ায় গর্ভবতী নারীকে চড় মারার অভিযোগ!

করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক গর্ভবতী নারীকে চড় মারার অভিযোগ উঠেছে চিকিৎসক আব্দুল মুকিত তাপাদারের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, হাসপাতাল থেকে কবে ছুটি দেওয়া হবে-এ কথা জানতে চাওয়ায় ওই গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসক তাকে গালে চড় মারেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

! এই ঘটনার অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

স্থান: করিমগঞ্জ সরকারি হাসপাতাল

Jiab Officel

Address

Patharkandi

Alerts

Be the first to know and let us send you an email when MR, JIAB KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share