07/06/2020
*করোনার পটভূমি তে ডুবে যাওয়া প্রেম*
এই করোনার প্রকোপে জানেন এবার অনেক প্রেম কাহিনী শুরুই হবে না l চাঁদা কাটতে বেরিয়ে, দরজা নক করতেই বেরিয়ে আসা সুন্দরী মেয়ে, প্রথম দেখায় চোখ না সরা... বন্ধুরা টেনে নিয়ে আসা... তার পর থেকেই শুরু ওই মেয়ের ওপর নজরদারি, "ওটা তোদের বৌদি "এসব কিছুই এবার হবে না l
মহালয়ার দিন ভোর থাকতে বেরিয়ে বোম ফাটানো আর যেই বাড়ির মেয়ে টাকে ভালো লাগে তার ঘরের দিকে বোম ছোড়া, তার পর দৌড় এসব কিছুই এবার হবে না না !!
মহা পঞ্চমীর দিন ছেলেদের দাদাগিরি ও দেখা যাবে না "সর সর তোরা, আমি একাই পারবো "
একদিকে ঢাকের শব্দ আর দুটো চোখ অন্য দিকে, একসাথে অঞ্জলি দেওয়ার ইচ্ছা সেই সব কিছুই এবার আর হবেনা
কিছু মেয়ে দেরতো বোধ হয় এখন থেকেই ম্যাচিং ইয়ারিং, জুতো সব কেনা হয়ে গেছিলো, ওই গুলো পরে সুন্দর করে সেজে ছেলেদের ক্রাশ খাওয়ানো হবে না??
ফেসবুকে পেজ গুলোতে ' #এবার_পুজোর_সেরা_সুন্দরী ' এরম পোস্ট ও বোধ হয় দেখা যাবে না। সারাদিন নিজের কথা ভাবলে হবে ওই ছেলে গুলোর কথা ভাবুন তো একবার,যারা কোলবালিশ জড়িয়ে ধরে গার্ল ফ্রেন্ড ধরেছে বলে ভাবে 🥺তারা তো এই দিন গুলোর আশা তেই থাকে না"এবার একটা না একটা মেয়ে পটাবোই "কি হবে তাদের !!হুম?? 😞💔
আমাদের বাঙালির দূর্গা পুজো তেই তো অনেক প্রেমের শুরু হয় তাই না???
~বর্ণবিষ