Chotnagpur Tv

Directions

Chotnagpur Tv For daily updates

18/02/2026
 বাড়িতে বসে অনলাইনে আধার আপডেট করার জন্য ইউআইডিএআই নতুন ‘‌আধার’‌ অ্যাপ নিয়ে এসেছে। এরফলে ডাকঘর, ব্যাঙ্ক, আধার সেবা কেন্...
01/02/2026


বাড়িতে বসে অনলাইনে আধার আপডেট করার জন্য ইউআইডিএআই নতুন ‘‌আধার’‌ অ্যাপ নিয়ে এসেছে। এরফলে ডাকঘর, ব্যাঙ্ক, আধার সেবা কেন্দ্রগুলিতে এখন থেকে আর লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে স্মার্ট ফোন থেকে এই সংশোধন, পরিবর্তনের কাজ করা যাবে। প্রত্যেক সংশোধনের জন্য লাগবে ৭৫ টাকা। সেই টাকাও দেওয়া যাবে অনলাইনেই। এখন যে অ্যাপ রয়েছে তা থেকে শুধু আধার ডাউনলোড করা যায়। সংশোধন, পরিবর্তন করা যায় না।

29/10/2025

💥💥💥*SSC GD 2025-26*💥💥💥
👉🏻শূন্যপদ ⬇️
CRPF – 33730
CISF – 31782
BSF – 12808
ITBP – 9861
SSB – 8646
AR – 3377
________________
🌀মোট শূন্যপদ - *100000* +

11 নভেম্বর থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু এবং 15 ডিসেম্বর 2025 এ বন্ধ হবে।

➡️ *4 টা পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে :*
1. Exam
2. Physical
3. Medical
4. Document Verification

✳️80 টা প্রশ্নের 2 নম্বর প্রতি প্রশ্নে 160 এর পরীক্ষায় 60 মিনিট সময় ধার্য থাকবে। যার মধ্যে 20 টা প্রশ্ন রিজোনিং,20 টা অঙ্ক,20 টা GK/GS এবং 20 টা English/Hindi .

*🧑‍🧒‍🧒বয়স সীমা:*
General, EWS — 18 থেকে 23
OBC — 18 থেকে 26
ST,SC — 18 থেকে 28

▶️ হাইট: ছেলেদের জন্য 170(ST - 162.5) এবং মেয়েদের 157 (ST -150)

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা,...
27/10/2025

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা, চা খাবে?"

চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো! এটা ও জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, "খুব ভালো হয়েছে মা।"
- আর এককাপ খাবে?
- না মা! আমি পড়াশোনা করছি।
- তাহলে হরলিক্স খাও। শক্তি হবে!

আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না! হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে, ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে! আহা মা! আহারে বন্ধন! মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় আসে কেন? সব কন্যার বাবাই কি আমার মতো লুকিয়ে কাঁদে?

আমার বিয়ের দিন বিদায়বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন, "মেয়েটা আমার বড্ডো আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না।"
আমি সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা!

আমি আমার কথা রাখিনি। সংসার জীবনের টানাপোড়েনে আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি, বকাঝকাও করেছি। আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না। সে এখন একমাত্র আমার সংসার নিয়েই চিন্তিত, এর বাইরে তার মাথায় কিছু কাজ করে না। সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা এক বৃত্ত! সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার দুই সন্তান আর প্রচন্ড ব্যস্ত আমি। তার পৃথিবীটা আজ শুধুমাত্র আমাদেরকে ঘিরেই আবর্তিত হয়। ভাবলে অবাক লাগে, কি আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্য!

আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে! আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে একই কথার পুণরাবৃত্তি করতে হবে! আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যাসন্তানকে স্পর্শ করুক! আমি ক্ষমাপ্রার্থী কথা রাখতে না পারার জন্য।

কন্যার পিতা হওয়া অনেক কষ্টের! কতটুকু কষ্টের সেটা পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হচ্ছে, আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে, ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও অশ্রু! কি জানি! মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি পড়তে পারে, সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান।

অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, প...
27/10/2025

অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, পবিত্র কোনো মিশন নেই।

এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন।

এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না।

এরা সিনিয়রদের সম্মান করে না — না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেণ্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার।

এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপর পক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো।

আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না।

বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা, সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা মোবাইল গেমস আর ফার্স্টফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না।

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দু:সাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chotnagpur Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share