Kajal Banerjee

Kajal Banerjee be human

 #জঙ্গলমহল_কলকাতার_চেয়ে_অনেক_ভালো — এই কথাটি শুনে অনেকেই অবাক হয়। কিন্তু যে কেউ যদি একবার মন খুলে, পক্ষপাতহীনভাবে দুই ...
29/10/2025

#জঙ্গলমহল_কলকাতার_চেয়ে_অনেক_ভালো — এই কথাটি শুনে অনেকেই অবাক হয়। কিন্তু যে কেউ যদি একবার মন খুলে, পক্ষপাতহীনভাবে দুই জায়গার তুলনা করে, তাহলে বুঝতে পারবে যে প্রকৃতি, সংস্কৃতি, পরিবেশ, সামাজিক ভারসাম্য, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ টেকসই উন্নয়নের দিক থেকে জঙ্গলমহল আসলে কলকাতার চেয়ে অনেক এগিয়ে।

জঙ্গলমহলের পাহাড়, শাল-পিয়াল-মহুয়ার বন, নদী আর মাটির রঙই বলে দেয়, এ অঞ্চলে এখনো প্রকৃতি বেঁচে আছে। যেখানে কলকাতার বাতাসে প্রতিদিন গড়ে ২০০-এর ওপর AQI, সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের বনের বাতাসে সেই সূচক ৫০-এর নিচে। শহরে আকাশে ধোঁয়া, নদীতে নোংরা জল, আর গ্রামে এখনো কোকিলের ডাক, কুলের গাছ, ঝরনার জলের স্রোত। এখানকার মাটি লাল, কিন্তু প্রাণ সবুজ।

কলকাতায় মানুষ দৌড়োয় — বাস ধরতে, ট্রেন ধরতে, চাকরি বাঁচাতে, নাম কামাতে। জঙ্গলমহলে মানুষ এখনো বাঁচে — মাঠে ধান কাটে, মেলায় গিয়ে গান গায়, পাড়ার মেয়েরা একসঙ্গে মাদল বাজায়। শহরের জীবন গতি দেয়, কিন্তু শান্তি কেড়ে নেয়। গ্রামীণ জীবন ধীর, কিন্তু মানবিক। কলকাতার বহুতল বাড়িতে পাশের ফ্ল্যাটের মানুষ চেনে না একে অপরকে, আর জঙ্গলমহলের গ্রামে এখনো বাড়ির চুলায় রান্না হলে পাশের বাড়িতে থালা যায় ভাগ করে।

জঙ্গলমহল কেবল প্রাকৃতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও বাংলার আসল ঐতিহ্যকে ধরে রেখেছে। এখানে কুড়মালি, সাঁওতালি, কুড়মি, বাংলা সব ভাষা একসঙ্গে বেঁচে আছে। ছৌ নাচ, টুসু, ভাদু গান, মাদলের তালে তালে একতা — এইগুলিই বাংলার প্রাণ। কলকাতার থিয়েটার, পপ গান, বা আড্ডা এগুলো শহুরে অভিজাত সংস্কৃতি, কিন্তু মাটির গন্ধ নেই তাতে। জঙ্গলমহল সেই গন্ধই ধরে রেখেছে, যেখানে দেবতা মানে গরম থানের নিচের সাল গাছ, আর উৎসব মানে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন।

অর্থনৈতিক দিক থেকেও জঙ্গলমহল অবহেলিত হলেও সম্ভাবনাময়। মাটির নীচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ, ফুল ও গাছের বাণিজ্যিক সম্ভাবনা, আর প্রকৃতিনির্ভর পর্যটন — এগুলো যদি সঠিক পরিকল্পনায় কাজে লাগানো যায়, তাহলে কয়েক বছরের মধ্যেই এখানকার মানুষ আত্মনির্ভর হতে পারে। এখানকার জীবনের খরচ শহরের তুলনায় অর্ধেকেরও কম, অথচ জীবনযাত্রার মানে শান্তি ও সততা অনেক বেশি।

মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই অঞ্চলের মানুষ এগিয়ে। এখানে রাত মানে সত্যি রাত — তারা দেখা যায়, আকাশ দেখা যায়, নিঃশব্দতা শোনা যায়। কলকাতায় রাত মানে গাড়ির হর্ন, আলো আর অনিদ্রা। শহরের মানুষ সাইকিয়াট্রিস্ট খোঁজে, গ্রামের মানুষ সন্ধ্যাবেলায় পুকুরঘাটে বসে গান ধরে — "ঝুমইর যে জন গাহে তারে বলিহারি , ঝুমইর গাহা বড়ই ... "।

সবশেষে একটা বড় সত্য — পৃথিবী যত এগোচ্ছে, টেকসই জীবনের গুরুত্ব তত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের যুগে যেখানে শহর ভাসে বৃষ্টিতে, হাঁপায় গরমে, সেখানে জঙ্গলমহল এখনো প্রকৃতির সঙ্গে সখ্য রেখে টিকে আছে। এ অঞ্চলের মানুষ কম ভোগে, কিন্তু বেশি বাঁচে। তাদের জীবন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটাই ভবিষ্যতের সভ্যতার শিক্ষা।

কলকাতা হোক সভ্যতার প্রতীক(???), কিন্তু জঙ্গলমহলই বাংলার আত্মা। শহর গড়েছে ইট দিয়ে, জঙ্গলমহল গড়েছে গান, গাছ আর ঘামের গন্ধে। একদিকে বাহুল্য, অন্যদিকে মৌলিকতা — আর এই মৌলিকতার কারণেই জঙ্গলমহল এখনো কলকাতার চেয়ে সুন্দর, সজীব ও শ্রেষ্ঠ।

সংগৃহিত।

22/08/2025
Lovely
22/08/2025

Lovely

তাঁর সময়ে প্রায় দশটি এস এস সি পরীক্ষা হয়েছিল। কেন আমবাঙালির জীবনে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ? গ্রাম গ্রামান্তের প্রচুর সংসা...
15/07/2025

তাঁর সময়ে প্রায় দশটি এস এস সি পরীক্ষা হয়েছিল। কেন আমবাঙালির জীবনে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ? গ্রাম গ্রামান্তের প্রচুর সংসার এখনো স্বচ্ছল এই পরীক্ষাটির জন্য। আশি শতাংশ ছেলেমেয়েরা (বেশিরভাগ বাংলা মিডিয়ামের) আশায় বুক বেঁধে গ্রাজুয়েশন, পোস্টগ্রাজুয়েশন করত এসএসসি 'পাবে' বলে। এখন তাকান কলেজ উনিভার্সিটির বিএড কলেজগুলির দিকে। জেনারেল আর্টস ও সায়েন্স কোর্স বহু আসন ফাঁকা। এই তো গতবছর প্রেসিডেন্সির কেমিস্ট্রির সিট ফাঁকা ফার্ষ্ট কাউন্সিলিং এর পর! পনের বছর আগে এটা কল্পনা করা যেত না। ফাঁকা থাকারই তো কথা। কেন পড়বে ছেলেমেয়েরা ? এসএসসি পরীক্ষাই তো বন্ধ। শেষ হয়েছিল ৯ বছর আগে!! পিএইচডির সিট যেহেতু অত্যন্ত অত্যন্ত কম এবং এসএসসি থমকে আছে বহুবছর তাই ছেলেমেয়েদের মধ্যে জেনেরাল কোর্সে পড়ার প্রবণতা হ্রাস পেয়েছে। আর ছেলেমেয়ে ভর্তি কম হওয়ার কারণে ইউজিসি নিয়মমতো ছাত্র-শিক্ষক এর 'অনুপাত' এর হিসেব অনুযায়ী এক ধাক্কায় কলেজে শিক্ষকদের আসন সংখ্যাও কমে গেল।

যাঁরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবেন না, আইআইটি পড়বেন না, নেট দেবেন না, পিএইচডি করবেন না, সিএ হবেন না, বিজনেস করবেন না- সেই মধ্যবিত্ত/ নিম্ন-মধ্যবিত্ত 'শিক্ষিত' বাঙালিদের কাছে এসএসসি ছিল একমাত্র ভরসার জায়গা।

বুদ্ধদেবের সবচেয়ে বড় অবদান ছিল এই সুস্থ শিক্ষাব্যবস্থা ও সুস্থ শিক্ষিত মধ্যবিত্ত যুবসমাজ গড়ে তোলা যারা স্বপ্ন দেখতে পারত বাংলা মিডিয়ামে পড়েও, শুধু ২০০/২৫০ টাকা দিয়ে ফর্ম তুলেই চাকরি পাওয়া যেতে পারে।

শুধু লেনিন ট্রটস্কি নয়, লাতিন আমেরিকান সাহিত্য, মার্কেজ, কাফকা, রবীন্দ্রনাথ, বাংলা কবিতা-সাহিত্য ইত্যাদি নিয়ে তাঁর পান্ডিত্য ছিল অসামান্য এবং চর্চা ছিল নিরলস। সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বইমেলায় কৃত্তিবাসের অনুষ্ঠানে সামনের সারিতে বসে বুদ্ধদেব, সৌমিত্র, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত চুপচাপ কবিতা শুনতেন (হ্যাঁ শুধু শোনার জন্য আসতেন,পাঠের জন্য নয়)।
রাজনীতিবিদদের সাহিত্য বিজ্ঞান চর্চা এখন বিরল।

একবিংশ শতকের বাংলার ইতিহাস, রাজনীতি ও শিক্ষা নিয়ে যতবার আলোচনা হবে, ততবার বলা হবে- বুদ্ধদেবের আগে, বুদ্ধদেবের পরে...

বুদ্ধদেব বাংলার শেষ শিক্ষিত রাজনীতিবিদ। আজীবন মনে রাখার মতো একজন সভ্য শিক্ষিত মানুষ। এনাকে ঐ হারিয়ে যাওয়া BSNL এর মতো মনে পড়ছে।

Buddhadeb was Bengal's last educated politician.

পঞ্চচুরা (শ্যামরায়) মন্দির।মন্দিরটি বানিয়েছেন রঘুনাথ সিংহ, নির্মিত হয়েছে 1643 খ্রিষ্টাব্দে ।এটি “পঞ্চরত্ন” (পাঁচ চূড়...
06/07/2025

পঞ্চচুরা (শ্যামরায়) মন্দির।

মন্দিরটি বানিয়েছেন রঘুনাথ সিংহ, নির্মিত হয়েছে 1643 খ্রিষ্টাব্দে ।

এটি “পঞ্চরত্ন” (পাঁচ চূড়া) শৈলীতে, ভূমিতেও চার কোণ এবং কেন্দ্রে একটি অষ্টভুজাকার শিখর, আভ্যন্তরে ও বাহিরে সমৃদ্ধ টেরাকোটা অলংকরণ।

দেওয়ালে শ্রীকৃষ্ণ–রাধার রাসলীলা দৃশ্যাবলী রয়েছে—বিশেষভাবে শান্ত মণ্ডল এবং যুদ্ধদৃশ্যে ভাস্কর্যকর্ম উল্লেখযোগ্য ।

বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সার্ভে দ্বারা সংরক্ষিত।

স্থান: গুমঘর, বিষ্ণুপুর, বাঁকুড়া।

Bankura Unplugged
#বিষ্ণুপুর

বর্ষায় বড়ন্তি এর রূপ আলাদাBaranti Purulia West Bengal
26/06/2025

বর্ষায় বড়ন্তি এর রূপ আলাদা
Baranti Purulia West Bengal

Rest in peace sirভালো থাকবেন তারাদের দেশে।
10/10/2024

Rest in peace sir
ভালো থাকবেন তারাদের দেশে।

15/09/2024

"কে যেন বলেছিলেন , চিনতে পারার কতগুলো সূত্র আছে ! পায়ের গোড়ালি দেখলে মেয়েটির স্বরূপ বোঝা যায় ! ময়লা গেঞ্জি একটি পুরুষের রুচি সম্পর্কে যেমন ধারনা দেয় ময়লা পেটিকোটও নারীকে নোংরা করে ! তেমনি কারো বাড়িতে গিয়ে বাথরুম দেখলে সেই বাড়ির মানুষদের সম্পর্কে স্পষ্ট ধারনা করা সম্ভব ! আর যাই হোক , সুন্দর পরিষ্কার শুকনো বাথরুম যারা পছন্দ করেন তারা অবশ্য রুচিবান মানুষ"

~সমরেশ মজুমদার (সাতকাহন)

Hat's off এটা ও থাক টাইমলাইন এ।
15/09/2024

Hat's off
এটা ও থাক টাইমলাইন এ।

18/08/2024

Address

Neturia
Purulia

Alerts

Be the first to know and let us send you an email when Kajal Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kajal Banerjee:

Share