07/07/2026
অন্নপূর্ণা নিয়ে স্পষ্টবার্তা মুখ্যসচিবের। রবিবার প্রকাশিত এক অর্ডার কপিতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে জেলাশাসক এবং ব্লক প্রশাসনের উদ্দেশ্যে। নোটিশ অনুযায়ী, সোমবার থেকেই বাতিল হওয়া আবেদনপত্র চেকআপ শুরু হবে। গ্রাউন্ডে নেমে আবেদনকারীদের বিস্তারিত যাচাই পর্ব। বাতিল করা হলে কেন বাতিল করা হয়েছে সেটা পোর্টালে আপলোড করতে হবে। শুধু তাই নয়, অফলাইনে আবেদনকারীদের ফর্ম আগামী ১০ তারিখের মধ্যে অনলাইন পোর্টালে আপলোড করার নির্দেশ প্রদান করা হয়েছে।