World Cine Gossips

World Cine Gossips By this page we will be share are youtube videos.Where we will be talking about films� box office

শুভ জন্মদিন মহারাজা!❤..শতবর্ষে শতকোটি প্রণাম।১৯২১ সালের ২রা মে জন্ম বাংলার এই মুকুটহীন রাজার। এখন মনেপরে রবীন্দ্রনাথের স...
02/05/2021

শুভ জন্মদিন মহারাজা!❤..
শতবর্ষে শতকোটি প্রণাম।

১৯২১ সালের ২রা মে জন্ম বাংলার এই মুকুটহীন রাজার। এখন মনেপরে রবীন্দ্রনাথের সেই কবিতা, "আজি হতে শতবর্ষ পরে"। শতবর্ষে আপনি আছেন। শহস্রবর্ষে আপনি থাকবেন কোটি বাঙালি মানুষের মনে।

আপনাকে নিয়ে নতুন করে বলার কিছুই তো নেই...এক নামেই গোটা বিশ্ব চেনে 'সত্যজিৎ রায়' কে...নামটা শুনলেই প্রত্যেক বাঙালি মানুষের বুক গর্বে ভরে ওঠে...কি না দিয়েছেন আপনি আমাদের..ছোট থেকে বুড়ো সকলের জন্যে ভেবেছেন... ফেলুদা, প্রফেশর শঙ্কু, গুপি বাঘা..... 'পথের পাঁচালি'র যে কেউ কোনোদিন চলচ্চিত্র দেখতে পাবে তা ভাবেনি..সেই অসম্ভব কে আপনি সম্ভব করলেন....যতোবার সিনেমাটা দেখি ততোবার নতুন করে ভালোবাসা জন্মায় তার প্রতি..
এরপর আসতে থাকল 'অপুর সংসার', ''অপরাজিত', 'অরন্যের দিনরাত্রি', 'নায়ক', 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ', 'হিরক রাজার দেশে' ইত্যাদি অসামান্য সব সিনেমা...অস্কার এনে দিয়ে আপনি গোটা বিশ্বের সামনে বাঙালির মাথা, বাংলা চলচ্চিত্রের মাথা উঁচু করে দিলেন..
এছাড়াও 'ভারতরত্ন', 'পদ্মভূষণ', 'পদ্মবিভূষন', 'The Legion Of Honour', 'দাদা সাহেব ফালকে' - পুরস্কারের লিস্ট করলে তা শেষ হবেনা।বাংলা চলচ্চিত্র যে ভারতবর্ষে লিড করবে আপনি না থাকলে এটা হয়ত কেউ ভাবতে পারতোনা..... আপনার সিনেমা এতোটাই হৃদয়স্পর্শী চোখ বন্ধ করলেই একের পর এক দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে.... 'ভুতের রাজার তিন বর', 'হিরক রাজা', 'যন্তর মন্তর ঘর', 'গুপি-বাঘা', 'ফেলু মিত্তির', 'লালমোহন বাবু', তোপসে, 'শঙ্কু',' অপু-দূর্গা কাউকে আমরা কোনোদিন ভুলবনা..তারা প্রতিটাদিন প্রতিটা সময় আমাদের হৃদয়ে একটা বড়ো ঘরে জায়গা করে রয়েছে...আর আপনি তো আমাদের পুরো হৃদয় দখল করে রয়েছেন
মহারাজা তোমারে সেলাম.....❤️

Beauty with brain কথাটা তার সাথে একদম যথার্থ, যেমন তার চেহারায় লাবন্য তেমন তার অভিনয় দক্ষতা।এক সময় তিনি ন্যাকামি কুইন না...
28/04/2021

Beauty with brain
কথাটা তার সাথে একদম যথার্থ, যেমন তার চেহারায় লাবন্য তেমন তার অভিনয় দক্ষতা।এক সময় তিনি ন্যাকামি কুইন নামে পরিচিত থাকলেও বার বার নিজের অভিনয় দিয়ে প্রমান করেছেন তিনি অভিনয়েও দক্ষ।

শুভ জন্মদিন সামান্থা আক্কিনেনি🎂

করোনা আক্রান্ত হয়েছেন তেলুগুর স্টাইলিশ স্টার আল্লু আর্জুন।তার সাথে যারা টাচাপে ছিলো সকলকে তিনি টেস্ট করাতে বলেছেন।
28/04/2021

করোনা আক্রান্ত হয়েছেন তেলুগুর স্টাইলিশ স্টার আল্লু আর্জুন।
তার সাথে যারা টাচাপে ছিলো সকলকে তিনি টেস্ট করাতে বলেছেন।

কার্থি শিভকুমার এর আপকামিং তামিল ফিল্ম  #সর্দার এর ফার্স্টলুক😎
25/04/2021

কার্থি শিভকুমার এর আপকামিং তামিল ফিল্ম #সর্দার এর ফার্স্টলুক😎

সময়টা ২০০৫ সাল।ফেম গুরুকুল নামক একটি গানের প্রতিযোগীতা থেকে বাদ পরা।অঝোরে কাদা।সেদিন সেখানে থেকে গেলে হয়তো আজ আমরা তাকে ...
25/04/2021

সময়টা ২০০৫ সাল।ফেম গুরুকুল নামক একটি গানের প্রতিযোগীতা থেকে বাদ পরা।অঝোরে কাদা।
সেদিন সেখানে থেকে গেলে হয়তো আজ আমরা তাকে পেতাম না।তিনি থামেন নি।লড়ে গেছেন নিজের সবটুক দিয়ে।বর্তমান জেনারেশনে বলিউডের সবথেকে পপুলার মেল সিংগারদের নাম নিলে তার নামই উপরে আসবে।আর তার কন্ঠ যেন মধু।

শুভ জন্মদিন আরিজিৎ সিং🎂

কোন রকম সন্দেহ ছাড়া তিনি বলিউড সহ ইন্ডিয়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা।পজেটিভ,ন্যাগেটিভ যে কোন চরিত্রে তিনি নিজেকে মানিয়ে ...
24/04/2021

কোন রকম সন্দেহ ছাড়া তিনি বলিউড সহ ইন্ডিয়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা।
পজেটিভ,ন্যাগেটিভ যে কোন চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন শত ভাগ।
কোন রকম ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়া নিজের দক্ষতায় উঠে আসা এক অভিনেতা তিনি।
জন্মদিনে শুভেচ্ছা গুনী এই অভিনেতাকে🎂

★★★The Falcon and the Winter Soldier ★★★★আমেরিকান ওয়েব সিরিজ★মুক্তির সালঃ ২০২১★জনরাঃ একশন সাইফাই★এপিসোড সংখ্যাঃ ৬(ডুয়েল ...
24/04/2021

★★★The Falcon and the Winter Soldier ★★★

★আমেরিকান ওয়েব সিরিজ
★মুক্তির সালঃ ২০২১
★জনরাঃ একশন সাইফাই

★এপিসোড সংখ্যাঃ ৬(ডুয়েল অডিও)

শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমায় দীপিকার একটা ডায়লগ আছে এক চুটকি সিন্দুর ক্যা কিমাত তুম ক্যা জানো রামেশ বাবু।

এই সিরিজের বেলায় ও ঘটনা তাই।

★প্লটঃ

*কিঞ্চিত স্পয়লার*

থানোসের এক তুড়িতে সারা পৃথিবীর অর্ধেক লোক গায়েব।কেউ ভাবতেও পারেনি ৫ বছর পরে তারা ফিরে আসবে।ওদিকে তখন সারা বিশ্বের ব্যবস্থা পুরো নাজেহাল।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসে আমেরিকায় ফাকা হয়ে যাওয়া বাড়ি গুলোয় বসবাস শুরু করেছে।হুট করে পাচ বছর পরে ধুলোয় মিশে যাওয়া মানুষগুলো ফিরে আসে।এবার তারা তাদের বাড়ি দাবি করে।অন্যদিকে সেইসব বাড়িতে থাকছে বিভিন্ন দেশের শরনার্থীরা।এবার শরনার্থীদের তাড়াতে আমেরিকান সরকার পদক্ষেপ নিচ্ছে।অন্যদিকে বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করেছে।এর মধ্যেই একদল বিদ্রোহীর হাতে এসে পরে সুপার সির‍্যাম।এবং তারা সেই সির‍্যাম নিয়ে হয়ে ওঠে সুপার সোলজার।

অন্যদিকে স্টিভ রজার্সের বিদায়ের পরে আমেরিকা তাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ঘোষণা করে জন ওয়াকারকে(ওয়েট রুসেল)।অন্যদিকে ফ্যালকন(এন্থনি ম্যাকি) ও বাকি(সেবাস্টিয়ান স্ট্যান) নাখোশ নতুন ক্যাপ্টেন আমেরিকার উপরে।দুই পক্ষ দুই দিক থেকে বিদ্রোহীদের আটকাতে ব্যস্ত।বাকিটা সিরিজ দেখলেই বুঝবেন।

★চরিত্রঃ
*ফ্যালকন চরিত্রে এন্থনি ম্যাকি জাস্ট স্ক্রিনে আগুন লাগিয়েছে।যেমন এক্টিং তেমন অসাধারণ ডায়ালগ টু গুড।

*জেমস বাকি তথা এক্স উইন্টার সোলজার চরিত্রে সেবাস্টিয়ান মন জিতে নিয়েছে।

*নতুন ক্যাপ চরিত্রে ওয়েট রুসেলকে আমার ভালো লেগেছে।২য় ভাগে ও খেলা দেখাবে কারন ওর কাছে সিক্রেট একটা অস্ত্র আছে।

*কার্লি তথা বিদ্রোহীদের লিডার চরিত্রে ইরিন কেলিম্যান জাস্ট মাইন্ড ব্লোয়িং।মন জিতে নিয়েছে।

*হেলমুট জিমু চরিত্রটা আমার বরাবর ইউনিক লাগে এই সিরিজেও তার ব্যতিক্রম না।ড্যানিয়েল চরিত্রটাকে দারুন ফুটিয়েছে।

এছাড়া বাকি ক্যারেক্টারগুলোও ভালো লেগেছে।

★বিজিএম,কালার গ্রেডিং,সিনেমাটোগ্রাফি ঃ সিরিজের শুরু থেকে শেষ অব্দি বিজিএম ছিলো পুরো টপ নচ।কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি প্রশংসার যোগ্য।

পরিশেষে ইহা একটা দারুন সিরিজ।

রেটিংঃ ৮/১০

তিনি নিজেই এক ব্র‍্যান্ড❤️সত্যজিৎ রায় এক নামটাই যথেষ্ট কোটি কোটি মানুষের জন্য।তিনি এমন একজন গুনী নির্মাতা যিনি যখনই যা ছ...
23/04/2021

তিনি নিজেই এক ব্র‍্যান্ড❤️
সত্যজিৎ রায় এক নামটাই যথেষ্ট কোটি কোটি মানুষের জন্য।তিনি এমন একজন গুনী নির্মাতা যিনি যখনই যা ছুয়েছেন তাই সোনা হয়ে গেছে।

কত শত অমর সৃষ্টি,কত শত অমর চরিত্র।

বিদায়ের আজ ২৯ তম বর্ষ।কিন্তু তিনি মিশে আছেন সকল বাংলাভাষাভাষী সিনে প্রেমীদের মনে।

প্রয়াণ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ ❤️

রাধে মুভিতে দিশা পাটানির ভাই জ্যাকি শ্রফ।বাকিটা ফটোতে🤪
22/04/2021

রাধে মুভিতে দিশা পাটানির ভাই জ্যাকি শ্রফ।

বাকিটা ফটোতে🤪

★রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই★মুভিটির ট্রেইলার একটু আগে রিলিজ হলো।মুভিটি এই রোজার ইদে একযোগে থিয়েটার ও ওটিটিতে রিলিজ হবে...
22/04/2021

★রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই★

মুভিটির ট্রেইলার একটু আগে রিলিজ হলো।
মুভিটি এই রোজার ইদে একযোগে থিয়েটার ও ওটিটিতে রিলিজ হবে।

ট্রেইলার রিভিউঃ মূলত রাধে মুভিটি কোরিয়ান মুভি আউট ল'স এর রিমেক।
রিমেক হলেও ট্রেইলার দেখে বোঝা গেলো রাধে ক্যারেক্টারটা ওয়ান্টেড মুভির সেই রাধে।

মুম্বাইতে হঠাৎ করে খুন বেড়ে চলেছে এবং এই ঝামেলা মিটাতে রাগী,সাহসী ও নিয়মের বেড়াজাল না মানা রাধেকে ডাকা হয়েছে।বাকিটা মুভিতেই দেখা যাবে।

ট্রেইলার দেখে যা বোঝা গেলো গল্পটা আউটল'স এর হলেও এতে পুরোপুরি ইন্ডিয়ান মাসালা দেওয়া হয়েছে।
বাকিটা মুভি রিলিজ হলেই দেখা যাবে।

ট্রেইলার লিংকঃ https://youtu.be/zPl7y5yBzuo

★★★Stand by me Doraemon 2★★★★ভাষাঃ জাপানিজ(সাবটাইটেল আছে)★রান টাইমঃ ৯৬ মিনিট★মুক্তির সালঃ ২০২০★প্লটঃ প্রাইমারি স্কুলের ন...
21/04/2021

★★★Stand by me Doraemon 2★★★

★ভাষাঃ জাপানিজ(সাবটাইটেল আছে)

★রান টাইমঃ ৯৬ মিনিট

★মুক্তির সালঃ ২০২০

★প্লটঃ প্রাইমারি স্কুলের নোবিতার হুট করে তার ঠাকুমার কথা মনে পরে,ডোরেমনের সাথে টাইম ট্রাভেল করে সে ঠাকুমার সাথে দেখা করতে যায়।নিজের পরিচয় দেয়।ঠাকুমা তার কাছে আবদার করে বসে সে নোবিতার বউ দেখবে।বউ দেখানোর জন্য নোবিতা ডোরেমনকে নিয়ে ফিউচারে যাত্রা করে যেটা আধুনিক জাপান।যেখানে নোবিতার বিয়ের তোড়জোড় চলছে।তারপর?
বাকিটা মুভি দেখলেই বুঝবেন।

★প্লট বিশ্লেষণঃ মুভিতে নোবিতার চার ফরমেটকে দেখানো হয়েছে।শিশু নোবিতা,কিন্ডার গার্ডেন নোবিতা,প্রাইমারি নোবিতা ও যুবক নোবিতা।

মুভির টাইম ট্রাভেলটা আমার কাছে ভালো লাগেনি।যেহেতু টাইম মেশিন একটাই সেখানে একাধিক ট্রাভেল কিছুটা খাপছাড়া লেগেছে। তার উপর যুবক নোবিতাকে বাচ্চা বাচ্চাই লেগেছে।

★মিউজিক ও বিজিএমঃ ডোরেমনের মিউজিক বরাবর ভালো লাগে।এটাও তার বাইরে না।

★স্টোরি স্ক্রিনপ্লেঃ স্ক্রিনপ্লে ভালো লেগেছে।অল্প রান টাইমে সুন্দর ভাবে এক্সিকিউশন।তবে ডোরেমনের বহু মুভির তুলনায় এটার গল্প অতোটাও ভালো লাগেনি।যদিও দাদি নাতির ইমোশনাল টাচটা দারুন ছিলো।

ওভার অল ডোরেমন লাভারদের জন্য সুন্দর একটা মুভি।

★★★ দ্যা আউট ল'স★★★★জনরাঃ ক্রাইম একশন★প্লটঃ ২০০৪ সালের কোরিয়ার সত্য ঘটনা নির্ভর মূলত এই প্লট।তখন কোরিয়ায় লোকাল গ্যাংরা র...
19/04/2021

★★★ দ্যা আউট ল'স★★★

★জনরাঃ ক্রাইম একশন

★প্লটঃ ২০০৪ সালের কোরিয়ার সত্য ঘটনা নির্ভর মূলত এই প্লট।

তখন কোরিয়ায় লোকাল গ্যাংরা রাজত্ব চালাচ্ছে,হুট করেই চোরাই পথে সেখানে হাজির হয় এক সাহসী চাইনিজ যুবক জ্যাং চ্যাং(ইয়ন কে সাং)সাথে তার দুই সহকারী।হিংস্র এই যুবক একে একে শেষ করে দুই লোকাল গ্যাংস্টারকে মেরে হয়ে ওঠে একচ্ছত্র অধিপতি, অন্যদিকে তাকে দমনের জন্য উঠেপড়ে লাগে শিউল ক্রাইম ইউনিটের অফিসার মা শিওক ডো(মা ডং শিওক)ও তার দল।এই হচ্ছে গল্পের প্লট।

সাদামাটা তাই তো?

তবে আসল মজা এই মুভির প্রতিটি কলাকুশলীর অভিনয় ও স্ক্রিনপ্লেতে।

★অভিনয়ঃ

*পুলিশ অফিসার মা শিওক ডো চরিত্রে মা ডং শিওক জাস্ট ফাটিয়ে এক্ট করেছে।পুরো খাই খাই ক্যারেক্টার,ধরছে আর গায়ের শক্তি দিয়ে ধুম ধাম ধোলাই। ডং বরাবরই প্রিয়।

*গ্যাংস্টার জাং চ্যাং চরিত্রে ইয়ন কে শাং ভয়ানক এক্ট করেছে।

এছাড়া বাকি তিন চারটা চরিত্রও কাপিয়ে অভিনয় করেছে।

★মিউজিক ও বিজিএমঃ মুভিটির বিজিএম এজ এ ক্রাইম একশন ফিল্ম দারুন লেগেছে।

★স্ক্রিপ্লে ও ডিরেকশনঃ স্ক্রিপ্লেতে বোর হওয়ার চান্স নেই পুরো টাইমে টান টান মজা আর ডিরেকশন প্রশংসার যোগ্য।

রেটিংঃ ৭.৫/১০

Address

Ranaghat

Alerts

Be the first to know and let us send you an email when World Cine Gossips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category