09/09/2020
'ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ
দিব না মন্থর করি ঐ তব চঞ্চল চরণ' ...
- কেমন আছো?
- শরীরটা ভালো নেই।
- শরীর, না মন?
- কেন এসেছ?
- ভিতরে আসতে বলবে না?
- আজ নয়, অসুবিধা আছে।
- কাল তোমার বিয়ে। ভোরের দই-চিঁড়ে থেকে দুপুরের গায়েহলুদ হয়ে রাতের শুভদৃষ্টি, তুমি খুব ব্যস্ত থাকবে তাই আজ এটা দিতে এলাম। আমার কাছে ছিল।
- একি? এটা তো আমার নয়!
- তোমার তো বলি নি। আমারই, আমার কাছে ছিল, তোমার জন্য।
- ধন্যবাদ। (বলল কি! না আমিই ভেবে নিলাম?)
- যোগাযোগ রেখো, হারিয়ে যেয়ো না।
- হবে না, অসুবিধা আছে।
- তাহলে আর কি? ভালো থেকো।
কিছুদিন আগেও মধ্যরাতে কন্ঠস্বর শুনতে চাওয়া, অফিসে জরুরী মিটিংয়ের মধ্যে ভিডিও কলে মুখ দেখতে চাওয়া, অকারণে মোটরসাইকেলে সওয়ারী হবার বায়না করা, নতুন নতুন রেস্টুরেন্ট বা পাবে ছুটে যাওয়া, জল পড়া দিনে অফিসের তাড়া ভুলে রিক্সা নিয়ে বেপথে ঘুরতে চাওয়া, সোনার হার খুলে গলায় পড়িয়ে দিতে চাওয়া, এমনকি সময়ের ওষুধ পর্যন্ত মনে করে কিনে দিতে চাওয়া পাগলপারা প্রেমিকা এখন নতুন পথের পথিক..