15/02/2026
ভগবান পশুপতিনাথ-এর কৃপা সমস্ত ব্রহ্মাণ্ডের ব্যক্ত-অব্যক্ত জীবের প্রতি বর্ষিত হোক এবং জীব অনন্ত জন্ম ধরে যে অজ্ঞানরূপী অন্ধকারের কারণে অসহনীয় দুঃখ ভোগ করে চলেছে, ভগবান আশুতোষ গুরু রূপে সেই অন্ধকার নির্মূল করে সমস্ত জীবকে প্রকাশের পথে এগিয়ে নিয়ে যাক ।
এবং ভগবান ভোলানাথ সমস্ত জীবের প্রতি প্রসন্ন হয়ে কৃপা করে সমস্ত জীবকে তার সবথেকে প্রিয় বস্তুটি অর্থাৎ ভগবান শ্রী হরি নারায়ণ-এর প্রতি পরম ভক্তি প্রদান করুক ।
কারণ, জগৎপতি শ্রী হরি নারায়ণ শ্রী তুলসীদাস গোস্বামী কৃত "শ্রীরামচরিতমানস"-এ স্বয়ং পরমপূজ্য দেবর্ষি নারদ মহারাজকে বলেছেন
"जेहि पर कृपा न करहिं पुरारी ।
सो न पाव मुनि भगति हमारी ॥"
অর্থাৎ, যার প্রতি পুরারী (ত্রিপুরারী শংকর) কৃপা না করে, হে মুনি সে আমার ভক্তি পায় না ।
সকলকে মহাশিবরাত্রির অসংখ্য অসংখ্য শুভেচ্ছা 🙏
📷 Sourabh ...................................................