Banglar Barta

Banglar Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banglar Barta, Rupnarayanpur.

শিল্পাঞ্চল এর খবর সবার আগে সবার প্রথমে দেখতে চোখ রাখুন বাংলারবার্তা লাইভ।
ভয় নয় বুকের পাটা নিয়ে কাজ করি
খবর ও বিজ্ঞাপনএর জন্য যোগাযোগ করুন 8967988476 / 9064299552 এই নাম্বারে
youtube https://youtube.com/?si=m6XOBpKWwh3NAMq-

30/08/2026

শরৎ আসার আগেই বার্নপুরে পুজোর সুর, নববিকাশ ক্লাবে খুঁটি পুজোয় ঢাক বাজালেন মন্ত্রী অগ্নিমিত্রা*

*কাজল মিত্র:* শরতের আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তার আগেই বার্নপুরে বেজে গেল দুর্গাপুজোর আগমনী সুর। রবিবার নববিকাশ ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল দেবীপক্ষের কাউন্টডাউন। আর সেই শুভ সূচনায় উপস্থিত থেকে নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনীতি মেনে এদিন খুঁটি পুজো সম্পন্ন হয়। ক্লাবের সদস্য ও এলাকার বহু বাসিন্দার উপস্থিতিতে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ। পুজোর আনুষ্ঠানিকতা শেষ হতেই অন্য ছবি ধরা পড়ে। ঢাকের কাঠি হাতে তুলে নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঢাকের বোলে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনস্থল। নববিকাশ ক্লাবের এই শুভ অনুষ্ঠানে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ক্লাবের পক্ষ থেকে তাঁকে চিফ প্যাট্রন করায় সকলকে ধন্যবাদও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, এবছর নববিকাশ ক্লাবের পুজো আরও বড় আকারে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই বার্নপুরে যেন সূচনা হয়ে গেল শারদোৎসবের।

30/08/2026
30/08/2026

ASANSOL LOVERS Agnimitra Paul Kajal Mitra fans Krishnendu Mukherjee

30/08/2026

**পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে গরু বোঝাই ট্রাক আটক, চালক গ্রেফতার**

30/08/2026

fans Banglar Barta @

30/08/2026

**কলাবোঝাই লরির ধাক্কায় দুই যানবাহন দুর্ঘটনাগ্রস্ত, চালক-খালাসি আহত**

Address

Rupnarayanpur
713335

Telephone

+19064299552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share