14/05/2026
জয় শ্রী রাম 🚩🧡🙏🏻
পশ্চিমবঙ্গ বিধানসভা-“গণতন্ত্রের মন্দির”, Sainthia বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ রাজনৈতিক জীবনের এক গর্বের, আবেগের ও দায়িত্বপূর্ণ মুহূর্ত। মানুষের আশীর্বাদ, ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের এই পবিত্র মঞ্চে দাঁড়িয়ে sainthia এর প্রতিটি মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার আরও দৃঢ় হলো। জনতার সেবা, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।
জয় মা তারা 🙏🌺
অনুরোধ
🚩🙏🏻🧡
একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবে আবেদন
বিজেপি,
প্রিয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি,
আমি একজন সাধারণ কর্মী। কোনো বড় পদে নেই, কোনো ব্যক্তিগত স্বার্থও নেই।
শুধু দলের আদর্শকে ভালোবেসে, হাজার হাজার কর্মীর মতো আমিও লড়াই করে গেছি।
সেই লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে।
আজ সত্যিই খুব দুঃখিত এবং ভয়ের মধ্যে এই চিঠি লিখছি।
কারণ আমি দেখছি, যেসব মানুষ এতদিন তৃণমুল কংগ্রেসে থেকে সাধারণ বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, গরিব খেটে খাওয়া কর্মীদের বাড়ি ছাড়া করেছে তারাই এখন ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছে।
আমার বিনীত অনুরোধ, শুধুমাত্র ক্ষমতার লোভে বা রাজনৈতিক সুবিধার জন্য এই ধরনের মানুষদের দলে নেওয়া না হোক।
কারণ আমাদের লড়াইটাই ছিল তাদের বিরুদ্ধে।
যদি আজ তারাই বিজেপির পতাকা হাতে নেয়, তাহলে সাধারণ মানুষ ভাববে শুধু পতাকার রং বদলেছে, মানুষের চরিত্র বদলায়নি।
তখন আবার মানুষ পরিবর্তন চাইবে।
তখন হাজার হাজার ত্যাগী কর্মীর আত্মবলিদান, সংগ্রাম এবং চোখের জল বিফলে যাবে।
যারা সত্যিকারের আদর্শ নিয়ে, ভয়-হুমকি সহ্য করে এতদিন বিজেপির পাশে দাঁড়িয়েছে- তাদের মূল্য যেন কখনও কমে না যায়।
আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না।
শুধু একজন সাধারণ কর্মী হিসেবে দলের কাছে আমার মনের কথা তুলে ধরলাম।
আশা করি নেতৃত্ব সাধারণ কর্মীদের অনুভূতি বুঝবে এবং দলের আদর্শকে সর্বোচ্চ শুরুত্ব দেবে।
Narendra Modi
Suvendu Adhikari
🧡🚩🙏🏻
জয় হিন্দ।
জয় শ্রী রাম।
একজন সাধারণ বিজেপি কর্মী🚩🙏🏻