08/04/2026
আমিষ খেলে কি পাপ শাক-সবজি খেলে পাপ হয় না। গাছেরও তো প্রাণ আছে।
অনেকের মনেই প্রশ্ন জাগে— "জীবহত্যা যদি পাপ হয়, তবে ভক্তরা কেন গাছ বা শাকসবজি কেটে খান তাদেরও পাপ হয় কারণ? গাছেরও তো প্রাণ আছে!"
আসুন, বৈদিক শাস্ত্রের আলোকে এই সত্যটি জেনে নিই। 📜👇
🌿 ১. শাস্ত্রীয় বিধান ও ভগবানের নির্দেশ
অকারণে গাছ কাটা বা জীবহত্যা অবশ্যই অনুচিত। আমরা যদি নিজেদের খাওয়ার জন্য ইন্ডিয়া তৃপ্তির জন্য গাছ কেটে রান্না করি বা সবজি রান্না করি নিজের জন্য সেটা পাপ হয়।কিন্তু ভগবানের নির্দেশ পালন করাটাই পরম ধর্ম। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ শত্রু নিধনের আদেশ দিয়েছিলেন, তখন সেই হত্যা পাপ ছিল না। ঠিক তেমনি, ভগবানের মন্দির নির্মাণ, আসন বা ভোজ্যদ্রব্য তৈরির জন্য যখন বৃক্ষ বা লতা-পাতা ব্যবহার করা হয়, তাতে কোনো পাপ হয় না।
স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় (৯/২৬) বলেছেন:
"পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি।
তদহং ভক্ত্যুপহৃতমশ্বামি প্রযতাত্মনঃ ॥"
(অর্থাৎ: যে ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে, আমি তাঁর সেই উপহার প্রীতি সহকারে গ্রহণ করি।)
🍎 ২. আহারের বিধান: মানুষ বনাম অন্যান্য যোনি
সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী চলাই প্রকৃত কর্ম। শাস্ত্রে মাছ-মাংস-ডিম খাওয়ার বিধান রয়েছে কেবল রাক্ষস, পিশাচ বা ডাইনদের জন্য। কিন্তু মানুষের জন্য নির্দেশিত আহার হলো— শস্য, ফলমূল ও শাকসবজি, যা ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণীয়।
⚔️ ৩. আততায়ী বধ ও শাস্ত্রের ছাড়
বেদশাস্ত্রে ৬ প্রকার অপরাধীকে হত্যা করলেও কোনো পাপ হয় না বলে নির্দেশ দেওয়া হয়েছে:
১. বিষ প্রয়োগকারী
২. গৃহদাহকারী (অগ্নিসংযোগকারী)
৩. মারাত্মক অস্ত্রধারী আক্রমণকারী
৪. ধন-সম্পদ লুণ্ঠনকারী
৫. পরভূমি (জমি) দখলকারী
৬. পরস্ত্রী হরণকারী
🚫 ৪. প্রাণীহত্যার ভয়ানক পরিণাম
আমিষ আহারের নেশায় যারা প্রাণীহত্যা করে, তারা একা দায়ী নয়। মনুসংহিতা (৫/৫১) অনুযায়ী ৭ জন ব্যক্তি সমানভাবে দণ্ডনীয়:
যে বিক্রি করে 💰
যে কেনে 🛒
যে কাটে বা হত্যা করে 🔪
যে নির্দেশ দেয় 🗣️
যে রান্না করে 🍳
যে পরিবেশন করে 🍽️
যে ভক্ষণ করে 🍗
উপসংহার: জীবনের প্রতিটি পদক্ষেপে শাস্ত্রীয় নির্দেশ মেনে চলাই হলো পারমার্থিক উন্নতির পথ। যা ভগবানের সন্তুষ্টির জন্য নিবেদিত, তাতে কোনো পাপ স্পর্শ করে না।
🌸 হরে কৃষ্ণ 🌸