Web news Kolkata

Web news Kolkata চোখ রাখুন ওয়েব নিউজ কলকাতায়.

14/06/2026

নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং বারে বারে ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিককে পোস্টপোল ভায়োলেন্স এর জন্য কাঠগড়ায় তুলেছেন এবং সেই সঙ্গেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা হুঁশিয়ারিও দিয়েছেন কিন্তু অপরদিকে পার্থভূমি ইতিমধ্যেই তৃণমূল ত্যাগ করে বিদ্রোহী তৃণমূল হিসেবে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিন অর্জুন সিং এর একটি কার্যালয় উদ্বোধন উপলক্ষে সাংবাদিকরা পার্থ ভৌমিক নিয়ে প্রশ্ন করলে অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দেন তৃণমূলের যারা ক্ষতি করবে তাদেরকে নিয়ে কোন সমস্যা নেই তার তবে পার্থ ভৌমিক বিজেপিতে নয় বিক্ষুব্ধ দল যাচ্ছে। আর বিক্ষুব্ধ দল তৃণমূলকে ধীরে ধীরে শেষ করছে তৃণমূলকে যা শেষ করবে তাতে আমার কোন আপত্তি নেই। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু।

13/06/2026

শুক্রবার রাতে সোদপুরের একটি নামজাদা আবাসন থেকে পুলিশ নৈহাটীর পুরপ্রধান অশোক চ্যাটার্জীর ছেলে তৃণমূল যুব নেতা অভিজিৎ চ্যাটার্জীকে পাকড়াও করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়।
আদালতে নিয়ে যাবার সময় তাকে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মহিলারা জুতোপেটা করে।

11/06/2026

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ এর মতন
কাঁচরাপাড়ার একটি খ্যাতনামা ইংলিশ মাধ্যম স্কুল থেকে উদ্ধার টাকার পাহাড়। ও সাথে রয়েছে সুসজ্জিত বিছানা। এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে আসেন বিজপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত দাস, সাথে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বিজপুরের বিধায়কের দাবি কমল অধিকারী , প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিকের কালো টাকা এখানে রাখা থাকতো নইলে স্কুলে কোথা থেকে কোটি কোটি টাকা আসে।

10/06/2026

এবার ব্যারাকপুরে শুরু হলো ডিম বর্ষন......

তোলাবাজি মামলায় হাওড়া থেকে টিটাগর থানার হাতে গ্রেফতার ব্যারাকপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলম। তাকে ব্যারাকপুর মহকুমা হাসপাতালে থেকে বার করার সময় নওশাদ কে লক্ষ্য থেকে ডিম করে উত্তেজিত জনতা।

09/06/2026

ব্যারাকপুর সিটি পুলিশের বড়সড় সাফল্য। ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুর পারিষদ সদস্য নৌসাদ আলমকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। সুত্রে জানা গেছে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে তৃনমূল নেতাকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এদিন ধৃতকে টিটাগড় থানায় নিয়ে আসা হয়.....

08/06/2026

একদিকে দিল্লী তে সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল সাংসদদের বিজেপির সাথে যাওয়ার জল্পনা আর তার মাঝেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের দাবিতে, পুলিশ কমিশনারের দ্বারস্থ রাজ্যের মন্ত্রী অর্জুন সিং সহ বারাকপুরের বিধায়করা*

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-কে গ্রেফতারের দাবিতে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিধায়করা সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত কুমার সিং-এর সঙ্গে বৈঠক করেন।
রাজ্যের মন্ত্রী অর্জুন সিং-সহ মোট ছয়জন বিধায়ক কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেন

07/06/2026

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই নোয়াপাড়া জুড়ে জনতার দরবার শুরু করবার চিন্তা ভাবনা শুরু করেছিলেন অর্জুন সিং। রবিবার দুপুরে প্রথমে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত নীলগঞ্জ মাতারাঙ্গী মোড়ে জনতার দরবারে অংশ নেন মন্ত্রি অর্জুন সিং। পরে গারুলিয়া পৌরসভার সন্নিকটে বিধায়ক কার্যালয় জনতার কথা শুনতে আসেন তিনি। মন্ত্রীর সামনেই গারুলিয়ার মানুষেরা পূর্বতন সরকারের নানান দুর্নীতির কথা তুলে ধরেন। কাউন্সিলর দলীয় নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন মন্ত্রী।

06/06/2026

এবার বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে তার গাড়ি লক্ষ করে ছোড়া হলো ডিম...দেওয়া হয় চোর চোর শ্লোগান....
শনিবার রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত14 নম্বর ওয়ার্ডের অটো ওয়ালা এবং টোটোওয়ালা বিক্ষোভ দেখায় পয়সা নিয়ে অটো টোটো রাস্তায় নামানো নিয়ে বিক্ষোভ দেখায় । সেই সময় বিধায়ক মদন মিত্রের গাড়ি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডোমেস্টিক এলাকা ভিতরে যখন ঢুকে সমস্যার সমাধান করতে চান।সেই সময় মদন মিত্রের গাড়িকে দেখে মানুষরা সেই গাড়ির উপরে আক্রমণ চালায় গাড়ির কাচে উত্তেজিত মানুষ বাড়ি মারে এবং ডিম ইট ছুড়তে থাকে ......

06/06/2026

বারাকপুর সাহেব বাগান এর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট এর দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে আসেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার তো সবে শুরু সিরিজ চলবে।জেলে জায়গা থাকবে না।নতুন জেল বানাচ্ছি আমরা।যে ভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে অভিযান দেশ খালি নয়। সাড়া রাজ্য জুড়ে এরকম অনেক পাওয়া যাবে।এতদিন লোক অভিযোগ দায়ের করতে পারতো না এখন সাহস পেয়েছেন বলতে শুরু করেছে।আজ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তার নতুন করে ফাইল খোলা হবে।তার পর গ্রেফতার করা হবে।সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই জেলে যাবে।

02/06/2026

এবার নৈহাটিতে ছোড়া হলো ডিম...নৈহাটির প্রাক্তন বিধায়ক সনত দে কে ঘিরে জনরোষ...ডিম ছোড়া থেকে চোর চোর স্লোগান। শেষে তৃনমূল পার্টি অফিসে পালিয়ে আশ্রয় নেন প্রাক্তণ তৃণমূল বিধায়ক। পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়.....

Address

Shyamnagar
743133

Alerts

Be the first to know and let us send you an email when Web news Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share