JONO KONTO TV

Directions Website

JONO KONTO TV অন্যায়ের বিরুদ্দে প্রতিবাদী কন্ঠ

02/10/2026

সার্কিট হাউসে জেলা পরিষদ প্রতিনিধির ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

হাইলাকান্দি সার্কিট হাউসে জেলা পরিষদ প্রতিনিধি কবির উদ্দিন লস্করের ওপর একদল যুবকের হামলা ও হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ থানায় অভিযোগ দায়ের করেছেন কবির উদ্দিন লস্কর। অভিযোগ দায়েরের সময় প্রায় শতাধিক যুবককে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবির উদ্দিন লস্কর জানান, দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতে তিনি হাইলাকান্দি সার্কিট হাউসে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দলের দুই জেলা পরিষদ সদস্য, জেলা পরিষদ সভাপতির প্রতিনিধি মান্নাখান মহাশয় এবং আলগাপুর-কাটলিছড়া সমষ্টির বিধায়ক জুবাইর আনাম মজুমদার।

কবির উদ্দিন লস্করের বক্তব্য অনুযায়ী, দলীয় কর্মসূচি শেষ হওয়ার পর একদল যুবক সেখানে এসে মান্নাখান মহাশয়ের সঙ্গে তাঁদের ব্যক্তিগত পাওনা-দেওনা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁরা মান্নাখান মহাশয়কে আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য তিনি যুবকদের অনুরোধ করেন। কিন্তু তাঁর অভিযোগ, এরপরই ওই যুবকদের একাংশ তাঁর ওপর শারীরিকভাবে হামলা ও হেনস্থা শুরু করেন। পাশাপাশি বিভিন্নভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কবির উদ্দিন লস্কর।।

19/09/2026

Hospitel reopen program

15/09/2026

Chur luge

12/09/2026
12/09/2026

Janaki bazar sub center service start

Janaki bazar m e school smc committee
10/09/2026

Janaki bazar m e school smc committee

Address

Silchar
Silchar

Alerts

Be the first to know and let us send you an email when JONO KONTO TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share