BSM news Silchar

BSM news Silchar সত্যকে জনসমক্ষে তোলে ধরাই এই চেনেলের লক্ষ্য l

21/07/2026

গুরুচরণ (জি.সি.) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে আন্দোলন আরও জোরদার করল জি.সি. ইউনিভার্সিটি ক্যাম্পাস ডিমান্ড কনভেনার কমিটি।

আজ শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়।

24/06/2026

শিলচরে মায়া জুয়েলারিকে ঘিরে বিতর্ক: রাজু ভৌমিকের অভিযোগ উড়িয়ে দিলেন রণজিৎ ভৌমিক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

শিলচরের নরসিংটলা এলাকার মায়া জুয়েলারিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এবার প্রকাশ্যে। প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী রাজু ভৌমিক সামাজিক মাধ্যমে তার কাকাতো ভাই রণজিৎ ভৌমিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলার পর পাল্টা সাংবাদিক সম্মেলন করে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন রণজিৎ ভৌমিক।

বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রণজিৎ ভৌমিক বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে নিষ্ঠা, সততা ও পরিশ্রমের সঙ্গে মায়া জুয়েলারির উন্নয়নে কাজ করেছেন। একটি ছোট সোনার দোকানকে দুইটি আধুনিক অলংকারের শোরুমে পরিণত করার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও দাবি করেন তিনি।

রণজিৎয়ের অভিযোগ, কোনও ধরনের প্রমাণ ছাড়াই সামাজিক মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা। শুধু তাই নয়, এর আগেও মিথ্যা অপবাদ দিয়ে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, পুরো বিষয়টি নিখিল আসাম স্বর্ণ শিল্প সমিতির সভাপতি ও সম্পাদককে লিখিতভাবে অবগত করা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমের মাধ্যমে রাজু ভৌমিককে সতর্ক করে রণজিৎ বলেন, উত্থাপিত অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে না পারলে তিনি মানহানির অভিযোগে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন।

এই ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাজু ভৌমিকের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

12/06/2026

হাইকোর্ট বেঞ্চের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান প্রদীপ দত্তরায়ের

বরাকে গৌহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়। তিনি বলেন, বেঞ্চ কোথায় স্থাপিত হবে সেই বিতর্কে না গিয়ে প্রথমে বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবি আদায়ে সবাইকে একজোট হতে হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদীপ দত্তরায় বলেন, পাঁচগ্রাম বা বদরপুরে বেঞ্চ স্থাপনের পক্ষে যুক্তি থাকলেও বর্তমানে সেই বিতর্ক আন্দোলনকে দুর্বল করতে পারে। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত সরকারের কাছ থেকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের সম্মতি আদায়।

তিনি আরও বলেন, বরাকের ইতিহাসে বড় কোনও দাবি আন্দোলন ছাড়া বাস্তবায়িত হয়নি। ১৯৮৩ সালের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনের উদাহরণ তুলে ধরে তিনি জানান, সর্বস্তরের মানুষের অংশগ্রহণেই আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল।

বর্তমানে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির নেতৃত্বে গণস্বাক্ষর অভিযান চলছে এবং এই দাবির প্রতি বরাক উপত্যকার পাশাপাশি ডিমা হাসাও জেলার মানুষেরও সমর্থন বাড়ছে বলে দাবি করেন তিনি।
বরাকের সর্বস্তরের মানুষ এই দাবিতে সোচ্চার হলে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রদীপ দত্তরায়।

08/04/2026
08/04/2026

সামগ্রী বুঝে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি কর্মীদের, শিলচর আইএসবিটিতে

আসন্ন নির্বাচনের প্রাক্কালে শিলচরের আইএসবিটি চত্বরে চোখে পড়ল ব্যস্ততার চিত্র। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে, প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী—যেমন ইভিএম, ভিভিপ্যাট মেশিন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সহ অন্যান্য উপকরণ—সযত্নে গ্রহণ করছেন কর্মীরা। প্রতিটি সামগ্রী সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়ার পর নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। পুলিশ ও আধাসামরিক বাহিনীর নজরদারিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে।
ভোটকর্মীদের মধ্যে দেখা গেছে দায়িত্ববোধ ও উৎসাহের ছাপ। সকলের লক্ষ্য একটাই—নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা।
শিলচর আইএসবিটির এই প্রস্তুতি প্রমাণ করছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে প্রশাসন ও ভোটকর্মীরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

07/04/2026

বিশাল বাইক র‍্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার সমাপ্ত করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল।

শিলচর ইন্দিরা ভবন থেকে প্রায় তিন হাজার বাইক নিয়ে এই বৃহৎ র‍্যালির সূচনা হয়। র‍্যালির অগ্রভাগে নিজেই উপস্থিত থেকে নেতৃত্ব দেন প্রার্থী অভিজিৎ পাল।
ইন্দিরা ভবন থেকে শুরু হওয়া এই বাইক র‍্যালিটি শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে। পথে দু’ধারে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং আসন্ন নির্বাচনে তাদের আশীর্বাদ কামনা করেন।

Address

Tarapur
Silchar
ADAJIT

Website

Alerts

Be the first to know and let us send you an email when BSM news Silchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share