BARAK NEWS SILCHAR

BARAK NEWS SILCHAR ASSAM, SILCHAR,KARIMGUNJ,NORTHEAST NEWS,BARAKVALLY NEWS

04/08/2026

পাষান ছেলের হাতে জন্মদাত্রী মা খুন, কালাইনের ভাটগ্রামে,চাঞ্চল্য এলাকায় I

শিলচর রেল স্টেশন থেকে বৃহৎ পরিমানে হেরোইন সহ আটক তিন সদর পুলিশের জালে।
04/08/2026

শিলচর রেল স্টেশন থেকে বৃহৎ পরিমানে হেরোইন সহ আটক তিন সদর পুলিশের জালে।

04/08/2026

আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে , জানালেন রিজোনাল ডিরেক্টর

রাজ্যের মুক্ত শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক 'মুক্ত বিশ্ববিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি বিশেষ সংযোজন হিসেবে চালু হয়েছে অঙ্কে স্নাতক কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি ও লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর কোর্স। গত শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলা, সংস্কৃত ও যোগা বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে জুলাই ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং একযোগে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ও সার্টিফিকেট স্তরে ৫০টিরও বেশি পাঠ্যক্রম চালু রেখেছে। মঙ্গলবার শিলচর মহিলা কলেজের কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের রিজনাল ডিরেক্টর অমর ঘোষ একথা জানান।
তিনি জানান, বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে এবং তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চালু থাকবে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বরাক উপত্যকায় ২৩টি অধ্যয়ন কেন্দ্র রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা পাশের অধ্যয়নকেন্দ্রে নাম অন্তর্ভুক্ত করে নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন।বর্তমানে বিশ্ববিদ্যালয়টি আর্টস, কমার্স, সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগে মোট ১৩টি চার-বছর মেয়াদি স্নাতক কোর্স চালু রেখেছে বলে জানান তিনি।

04/08/2026

শিবসাগরের বন্যাদুর্গত মানুষের পাশে GNRF; রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছেছেন স্বেচ্ছাসেবকরা, সক্রিয় কাছাড় জেলা কমিটি

03/08/2026

লক্ষীপুরে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩।

অসুস্থ শরীরেও মানবতার নজির, বন্যাত্রাণে ১ লক্ষ টাকা দান।প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মানবিক উদ্যোগ।।উজান আসামের বন্য...
03/08/2026

অসুস্থ শরীরেও মানবতার নজির, বন্যাত্রাণে ১ লক্ষ টাকা দান।
প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মানবিক উদ্যোগ।
।উজান আসামের বন্যাদুর্গতদের পাশে সিদ্দিক আহমেদ।
বন্যাত্রাণে নগদ ১ লক্ষ টাকা প্রদান প্রাক্তন মন্ত্রীর।

হাইলাকান্দির নাবালিকা ধর্ষণ-হত্যা মামলায় ৩ অভিযুক্ত গ্রেফতার১৮ ও ১৯ বছরের দুই যুবকসহ ১ কিশোর গ্রেফতার
03/08/2026

হাইলাকান্দির নাবালিকা ধর্ষণ-হত্যা মামলায় ৩ অভিযুক্ত গ্রেফতার
১৮ ও ১৯ বছরের দুই যুবকসহ ১ কিশোর গ্রেফতার

জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার উত্তর কৃষ্ণপুরেজাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার। এই বাস্তব চিত্রটি দু'দিন ধরে দেখা ...
03/08/2026

জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার উত্তর কৃষ্ণপুরে
জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার। এই বাস্তব চিত্রটি দু'দিন ধরে দেখা যাচ্ছে ৩০৬ নম্বর জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকার আউলিয়া বাজারে। কিন্তু সেটা আসলে কোন টাওয়ার বা ব্যারিকেড নয় বস কোনও নির্মাণকাজের অংশ নয়, বরং প্রাণঘাতী গর্তের বিষয়ে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক করার জন্য স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে। বর্ষার মরসুম শুরু হতেই শিলচর-আইজল জাতীয় সড়কের রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়ার গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিচ্ছে। কোন কোন স্থানে পুরো সড়ক গর্তের দখলে চলে যায়। কোথাও পুকুর সম রূপ নেয় গর্তগুলো। গর্ত ডিঙিয়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। ঘটছে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা। শুক্রবার রাতে আউলিয়া বাজারে এক বাইক আরোহী গর্তে পড়ে গুরুতর আহত হন। এরপরই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে গর্তের স্থানে বাঁশ পুঁতে সতর্কীকরণ চিহ্ন হিসেবে রেখে দেন।

📌আজ (০৩/০৮/২০২৬), ২য় দিন শিলচর পৌরনিগমের বিশেষ উদ্যোগে শহরবাসীকে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করতে জোরকদমে চ...
03/08/2026

📌আজ (০৩/০৮/২০২৬), ২য় দিন শিলচর পৌরনিগমের বিশেষ উদ্যোগে শহরবাসীকে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করতে জোরকদমে চলছে সাফাই অভিযান। হাইলাকান্দি রোডের নগর জল সরবরাহ ট্যাংক এবং শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসের পেছনের অমৃত (AMRUT) জল শোধন প্ল্যান্টের ক্ল্যারিফ্লকুলেটরে ‘বিগ সুপার সাকার মেশিন’-এর সাহায্যে জমে থাকা স্লাজ ও বর্জ্য পলি নিষ্কাশনের কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

Address

National High Ways
Silchar
SILCHARHAILAKANDIKARIMGUNJASSAMALLNORTHEASTNEWS

Telephone

+916000780096

Website

Alerts

Be the first to know and let us send you an email when BARAK NEWS SILCHAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BARAK NEWS SILCHAR:

Shortcuts

Share