News 24 Barak

News 24 Barak Bengali Digital News portal
বরাকের স্থানীয় সংবাদ ও রাজ্যস্তরের আপডেট পেতে সঙ্গে থাকুন,ধন্যবাদ
(1)

08/08/2026
07/08/2026

🔴যুবকদের ভবিষ্যৎ গড়তে—হাইলাকান্দিতে বড় উদ্যোগ বিধায়ক মিলন দাসের
🔴৬০০ শিক্ষার্থীর বিশেষ প্রশিক্ষণ, ১৫ জন পাবেন এক বছরের ফ্রি কোচিং—হাইলাকান্দিতে ‘উড়ান’ প্রকল্প

🔴থাইল্যান্ডে আন্তর্জাতিক তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হাইলাকান্দির মুখ উজ্জ্বল করলো হামিদা নুর লস্কর। হামিদা ন...
07/08/2026

🔴থাইল্যান্ডে আন্তর্জাতিক তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হাইলাকান্দির মুখ উজ্জ্বল করলো হামিদা নুর লস্কর।
হামিদা নুর লস্কর নর্থ নারাইনপুরের হান্নান উদ্দিন লস্করের কণ্যা

পাঁচগ্রাম উমেষ নগর কলোনি থেকে একই সঙ্গে নিখোঁজ দুই যুবতী এবং এক যুবক।
06/08/2026

পাঁচগ্রাম উমেষ নগর কলোনি থেকে একই সঙ্গে নিখোঁজ দুই যুবতী এবং এক যুবক।

কোথায় যাচ্ছে নব প্রজন্ম..নাবালিকা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অপু মালাকার ও মনাজ দাস বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ ...
06/08/2026

কোথায় যাচ্ছে নব প্রজন্ম..নাবালিকা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অপু মালাকার ও মনাজ দাস বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে। অন্যদিকে, ১৭ বছর বয়সি এক নাবালক, ধীরাজ দাস ও জয়দীপ রী সামনের দিক দিয়ে ঘরে ঢোকে। তাদের উদ্দেশ্য ছিল নাবালিকাকে “শিক্ষা” দেওয়া ।

জয়দীপ রীর ই-রিকশায় করে মণিপুর দিক থেকে অলইছড়ায় আসে। এই ধর্ষণ ও হত্যাকাণ্ড ‘ঠান্ডা মাথায়’ পরিকল্পনা করে সংঘটিত করা হয়। ১ আগস্ট সকাল থেকেই অভিযুক্তরা নাবালিকার গতিবিধির উপর নজর রাখছিল।

বিএ পড়ুয়া অপু মালাকার এবং মনাজ দাস এই ঘটনার মূল পরিকল্পনাকারী। অন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাদের বন্ধু। তদন্ত চলাকালীন জয়দীপ রীর দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, অপু মালাকার ও মনাজ দাসের সঙ্গে নিহত নাবালিকার পূর্বে ব্যক্তিগত সম্পর্ক ছিল। পরে তারা জানতে পারে যে নাবালিকা তাদের দু’জনের সঙ্গেই সম্পর্ক রেখেছিল বলে তারা বিশ্বাস করেছিল। এরপরই তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, হাইলাকান্দি পুলিশ অপু মালাকারকে শিলচর থেকে এবং মনাজ দাসকে বুধবার কাটলিছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আরও অভিযুক্তদের গ্রেপ্তারের মাধ্যমে মোট গ্রেপ্তারের সংখ্যা পাঁচে পৌঁছায়।

অলইছড়া পার্ট-৪ এলাকায় নাবালিকার বাড়িটি জাতীয় সড়ক ৬-এর একেবারে পাশে অবস্থিত। আশপাশে নিহতের আত্মীয়-স্বজনদের বাড়িও রয়েছে। ঘটনার রাতে নাবালিকা তার মা ও ১০ বছর বয়সি ভাইয়ের সঙ্গে ‘মৎস্য স্পর্শ’ অনুষ্ঠানে গিয়েছিল। কিন্তু রান্নার কাজ বাকি থাকায় সে আগে বাড়ি ফিরে আসে।

১০:৫৩ মিনিটে এক মাসির সঙ্গে নাবালিকার শেষ ফোনে কথা হয়। এটিই ছিল তার শেষ ফোনকল। পরে পুলিশ দেখতে পায় যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত সক্রিয় ছিল। সেই সূত্র ধরেই তদন্তকারীদের ধারণা, এর পরেই অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে।

পুলিশের দাবি, রাত প্রায় ১২টার দিকে নাবালিকার মা বাড়ি ফিরে প্রথমে বাড়ির বাইরে ভাঙা অবস্থায় নাবালিকার ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পান। পরে ঘরে ঢুকে তিনি দেখেন, তার মেয়ে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে রয়েছে এবং শরীরে কোনো পোশাক ছিল না।

তদন্তে পুলিশ দাবি করেছে, অভিযুক্তরা প্রথমে নাবালিকার মুখ চেপে ধরে, এরপর একাধিকবার তাকে ধর্ষণ করে। পরে ধারালো রান্নাঘরের একটি সরঞ্জাম দিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। তদন্তে আরও দাবি, ঘটনার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে তার মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়ারও চেষ্টা করা হয়।

(হাইলাকান্দির বিশিষ্ট সাংবাদিক Nilotpal Deb এর ফেইসবুক থেকে সংগৃহীত।)

😭কাছাড়ের কালাইনে পাষন্ড ছেলের নৃশংসতাযে মায়ের হাত ধরে হাঁটা শিখেছিল, সেই মায়ের রক্তেই আজ রঞ্জিত সন্তানের হাত!জমি-জমার...
04/08/2026

😭কাছাড়ের কালাইনে পাষন্ড ছেলের নৃশংসতা
যে মায়ের হাত ধরে হাঁটা শিখেছিল, সেই মায়ের রক্তেই আজ রঞ্জিত সন্তানের হাত!

জমি-জমার লোভ কি এতটাই বড় হয়ে গেল, যে মায়ের জীবনও তুচ্ছ হয়ে গেল? এমন নির্মমতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।

মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না, কিন্তু আজ সেই মাকেই নৃশংসভাবে হত্যা করার অভিযোগ! এ যেন মানবতার চরম পরাজয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষী যদি প্রমাণিত হয়, তবে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

লোভ নয়, ভালোবাসাই হোক পরিবারের বন্ধন।

ফেইসবুক থেকে সংগৃহীত খবর

সময় বড়ো নিষ্ঠুর,অন্তত ৩০ বছর পর দুজন পাশাপাশি চেয়ারে বসে-রাজনীতিতে নয় রোগ কেড়ে নিলো যৌবন
04/08/2026

সময় বড়ো নিষ্ঠুর,অন্তত ৩০ বছর পর দুজন পাশাপাশি চেয়ারে বসে-রাজনীতিতে নয় রোগ কেড়ে নিলো যৌবন

জলসম্পদ বিভাগে চাকরির নাম করে কোটি টাকার প্রতারণা! হাইলাকান্দিতে গ্রেপ্তার শরিফ উদ্দিন
04/08/2026

জলসম্পদ বিভাগে চাকরির নাম করে কোটি টাকার প্রতারণা! হাইলাকান্দিতে গ্রেপ্তার শরিফ উদ্দিন

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন..🤲🤲উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড নিবাসী জনাব আব্দুল ওয়াহাব চৌধুরী সাহেব অধ্য সকাল...
03/08/2026

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন..🤲🤲
উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড নিবাসী জনাব আব্দুল ওয়াহাব চৌধুরী সাহেব অধ্য সকাল ৪:৫৬ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ২ ঘটিকায় উনার নিজ বাসভবনে আদায় করা হবে ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।

02/08/2026

হাইলাকান্দিতে জঘন্যতম ঘটনা, অলইছড়া গ্রামে ধর্ষণের পর হত্যা এক নাবালিকাকে। এখন পর্যন্ত আটক ৫ অভিযুক্ত।

Address

Barak Valley
Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24 Barak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 24 Barak:

Shortcuts

Share