10/01/2026
বিচারপতি রেবতী মোহিতে ডেরের মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহন
শিলং, পিএন সি ১০ জানুয়ারি,: বিচারপতি রেবতী মোহিতে ডেরে আজ শিলংয়ের লোক ভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সৌমেন সেন কেরালা হাইকোর্টে বদলি হ ওয়াতে এই শূন্য পদে মেঘালয়ের রাজ্যপাল সি. এইচ. বিজয়শঙ্কর বিচারপতি ডেরেকে শপথবাক্য পাঠ করান।
মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের আগে বিচারপতি ডেরে বোম্বে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।